ইউজার লগইন

ডাইরী ৭৪

এক.
আমি বুঝে পাই নাই কখনো ভালোবাসারে, আর তাহারে। অথচ নিজের মতো বুঝে নিতে চাইছিলাম...অন্য সুরে, পরিচিত গান গাইছিলাম। যখন একান্তে ছিলো হারাবার ভয়, তখনো কখনো চাইনাই তাহারে...আহারে, আহারে!

আর পেয়ে গেছি বলে শান্ত থাকেনি অস্থির মন...অস্থিরতাময় প্রয়োজন, সে অস্থির জন। নিরাপত্তা হীনতায় দুলেছি দোদুল দুল...কে কবে নিরাপত্তারে ধ্রুব বলে জেনে গেছে...বলে কখনো কাহারো নিরাপত্তারে নিশ্চিত কওয়া যায়? হারাবার হলে তারে হারাতেই হয়। কারণ মানুষেরা প্রায়শঃ জংশন হয়...আসবে পরের ট্রেন, তাতেই টিকেট কেটে দেবে দৌড়।

দুই.
ভূমিকার বড় বেশী প্রয়োজন হয় আমার জীবনে। আমি ভূমিকার মুখোশে ঢেকেছি মুখ...তারপরো নতমুখ থাকে। যদি কেউ পড়ে ফেলে ঠোটের অমোচনীয় ভাষা। যদি কেউ আমার সকল অপরাধ চিনে যায়, যদি কেউ আমারে ভিলেন ভাবে...রাত জেগে প্রত্যাশার চাদর বিছাই...আর তারে ম্যাজিক কার্পেট বানিয়ে চড়ে তুমি কোথা যাও? পশ্চিমেতে অনেক বরফ, পূর্বে রয়েছে চীরহরিৎ বন...তুমি তবে কোন পথে যাবে?

তিন.
খুকু চোখ খুলে দেখেছে দুনিয়া। আলস্য জড়ানো চোখে তার মদীরতা মিশে থাকে। তার প্রভূ রাজপূত্র এতিম সমান...আমি ভূমিদাস...ক্রমশঃ মধ্যবিত্ত হয়ে উঠি...কিন্তু কি করে বধিব রাজকুমারে!

গোকূলে আমার ঠাই মিলে নাই...আমি মানুষের কূলে থাকি...মনস্টার!

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

নজরুল ইসলাম's picture


মানুষেরা প্রায়শঃ জংশন হয়...আসবে পরের ট্রেন, তাতেই টিকেট কেটে দেবে দৌড়।

নজরুল ইসলাম's picture


কী আশ্চর্য, কমেন্টের বাকী অংশ খাইলো কে?

জটিল লিখছেন।
তবে আপনার লেখায় চন্দ্রবিন্দুর অভাব প্রকট

ভাস্কর's picture


চন্দ্রবিন্দুরে কোথায় বসামু সেইটা মাঝে মাঝে আসলেই ভুইলা যাই...তাই আদিত্যের লগে কথা কইছিলাম একবার। তখন থেইকা এই ঘাটতি থেইকা নিজস্ব বানানরীতিতে গেলাম...

চন্দ্রবিন্দু বাদ...

একলব্যের পুনর্জন্ম's picture


কবিতার মত ডায়েরি !

ভাস্কর's picture


কবিতা হইলো অনুভূতির দেয়াল...রহস্য। কবিতা আসলে কবির ডাইরী হিসাবেই আসে...যে তারে যেমনে প্রকাশ করে...

কাঁকন's picture


১) "আমি যারে চাইরে
আমি যারে পেয়েও হারাই রে
কেন তারে এখনো চাইরে"

২)"তোমারি সামনে নতজানু আমি
দুই হাত প্রসারিত
যদি অস্ফুটে ভালোবাসা ঠোট আরালেতে ডেকে নিত"

৩)"আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা......"

ভাস্কর's picture


গানের বানীরে আমার কবিতার মতোই লাগে প্রায়শঃ...

শাওন৩৫০৪'s picture


তখনো কখনো চাইনাই তাহারে...আহারে, আহারে!.....এমন একটা কথার পর, ভুমিকার আর কি দরকায় হয়?

ভাস্কর's picture


ভূমিকা আসলে নিজেরে জায়েজ করনের কৌশল হয় শাওন...

১০

নরাধম's picture


ব্যাপক। পিলাসিত।

১১

ভাস্কর's picture


ধন্যবাদ...

১২

লীনা দিলরুবা's picture


সুন্দর। আপনার লেখার হাত চমৎকার!

১৩

ভাস্কর's picture


ধন্যবাদ...আপনাদের প্রশংসা পাইতে ভালোই লাগে...

১৪

তানবীরা's picture


গোকূলে আমার ঠাই মিলে নাই...আমি মানুষের কূলে থাকি...মনস্টার

হ, একদম ঠিক

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...