ডাইরী ৭৫
এক.
প্রায়শঃ বিলীন হয়ে যাই শূন্যে, যা ছিলো উদ্যম, আগ্রহের বলিরেখা, প্রাণের পরশ...সব ভেসে যায় শূন্যতার আহ্বানে। আমার ডাইরীর পাতা শূন্য পড়ে থাকে। শব্দের সায়ক উড়ে বেড়ায় শূন্যের খোলা মাঠে, বিধ'বার জন্য কোন লক্ষ্য নাই, নাই কোন ষাড়ের নয়ন।
যথার্থ জীবন কে খুঁজেছে কবে...বেঁচে থাকাটাই যেনো জীবন হয়ে যায়। আর শূন্যতারে কে কবে পেরেছে এড়াবার মন্ত্র! শূন্যতায় ভেসে আসে গন্তব্যের হাতছানি...
দুই.
যতো বেশী শূন্যতার জলে ভাসি, ততোবেশী ছদ্মবেশী যুক্তাক্ষরে ভেসে আসে পরান প্যাচাল। এই বেলা তবে চুপ থাকি বলে আমি হাত পা ছড়িয়ে শয্যাশায়ি...আঙুলের ভরে হেটে চলে আসে জ্বর...শূন্যতা তাহারে আকড়ে ধরেছে?
তিন.
কিছু মানুষ যেনোবা কপিরাইট করেছে জীবনের সবকিছু, এমন ভাবে ধরেছে ভাবের স্বভাব। তাদের চিত্তের মাঝে যেনো শূন্যতার ভয় বাজে...বাড়া ভাতে ছাই ছিলো বলে তারা, জিরাফের মতো শির বাড়িয়ে খেয়েছে পরের বাড়ির বেড়ে ওঠা গাছ, পত্ররাজি...





ডাইভারসিফায়েড ভাবনা ! বরাবরের মত ই দারুন ।
শূন্যতায় মনে হয় কল্পণার ডাইভারসিফিকেশন আপসেরাপ আসে...
ধন্যবাদ এপু...
ভালো লাগলো
ধন্যবাদ কাঁকন...
ভাস্করদা মহাশূন্যচারী হয়ে গেছেন :)। অত্যধিক ভালো লাগছে লেখা।
বিজয় সরকারের একটা শূন্যবাদী গানের মধ্যে আছিলাম আসলে...
ধন্যবাদ...
পড়তে পড়তে মনে হলো শূণ্যে ভেসে যাচ্ছি...
হুমম...
বরাবরের মত দারুণ ! ২ আর ৩ এর শানে নুযুল মনে হয় ধরতে পেরেছি ।
শানেনযূল ধরানের মর্তবায় তো আর লিখি নাই...নিজের কথা লিখছি...
ধন্যবাদ...
বুঝি নাইক্কা
দরকার নাই...
যথার্থ জীবন কে খুঁজেছে কবে...বেঁচে থাকাটাই যেনো জীবন হয়ে যায়। আর শূন্যতারে কে কবে পেরেছে এড়াবার মন্ত্র! শূন্যতায় ভেসে আসে গন্তব্যের হাতছানি...
আহা!
ধন্যবাদ...
প্রায়শঃ বিলীন হয়ে যাই শূন্যে, যা ছিলো উদ্যম, আগ্রহের বলিরেখা, প্রাণের পরশ...সব ভেসে যায় শূন্যতার আহ্বানে।
আপনেও তাইলে শূন্যবাদী...নিহিলিস্ট?
যথার্থ জীবন কে খুঁজেছে কবে...বেঁচে থাকাটাই যেনো জীবন হয়ে যায়।
--এই লাইনটা পোড়াবে বহুদিন
হুমম...
...বোধের উপর এমন অদ্ভুত খাপ খাওয়া লেখা...দারুন লাগে...
হুম...
যথার্থ জীবন কে খুঁজেছে কবে...বেঁচে থাকাটাই যেনো জীবন হয়ে যায়। আর শূন্যতারে কে কবে পেরেছে এড়াবার মন্ত্র! শূন্যতায় ভেসে আসে গন্তব্যের হাতছানি..
এপর্বের তিনটাই দারুন
মন্তব্য করুন