ডাইরী ৭৬
এক.
একবার এক কথিত পয়গম্বর আমারে কয়, আপোষকামী হইতে শিখো...আমি পয়গম্বররে আসলেই তার অন্য পরিচয়ে চিনতাম, আর তাই তারে কখনোই মানি নাই। আপোষের অধ্যায় রচনা করে যেই বিশ্বস্ত মানব...তারে আমি পয়গম্বরের বেশে চোখ বুজলেও ভাবতে পারি নাই...চোখ খুললে তারে দেখি ময়ুরপুচ্ছ ঝুলাইতে।
দুই.
বুদ্ধিমত্তারে বুঝেছি সবশেষ দাওয়াই স্বরূপ...আর তাই আরো একা হই। চারপাশে ঘুরঘুর করে যেসকল মাছিদের দল...তাদের বুদ্ধির দৌড় দেখা হলে বুঝি আমি তাহাদের নই...
আর তাই তারেই চেয়েছি সঙ্গী রূপে...একরূপে। বহুরূপে তারে আমার অচেনা লেগেছে বহুৎ...
তিন.
সে আমারে শিক্ষক ভেবেছে বোধহয়...আর তাই রোজ প্রাতে আর রাতে শিখে নিতে চায় গোপন বিদ্যারে...আমি ভয়ে ভয়ে ভুল শিখিয়েছি সব...ভুল শেখাতেই তার আনন্দ হয়েছে সীমাহীন...
আমি সেই সীমাহীনতারে নিয়ে সংশয়ে রয়েছি...





আর তাই তারেই চেয়েছি সঙ্গী রূপে...একরূপে।
এমন করে যদি লিখতে পারতাম!
আপনে চাইলেই লিআখতে পারতেন...আপনে যেহেতু লিখেন কম তাই মনে হয় পারেন না...বা পারবেন না...
আপনে চাইলেই লিখতে পারতেন...আপনে যেহেতু লিখেন কম তাই মনে হয় পারেন না...বা পারবেন না...
চাইলেই যদি লিথতে পারতাম তাইলে লিখতাম ভাস্করদা। কত কি লিখতে ইচ্ছে করে কিন্তু গুছাতে পারি না। আমি একটু অস্থির তো, মন স্থির রেখে হয়ত ভাবতেও পারি না।আপনার লেখায় হিংসা করি।
আমারে কি আপনের খুব সুস্থির লাগছে নাকি? অস্থিরতার শব্দগুলিরেই লেইখা ফেলেন...আয়তন কিম্বা তাঠামো বিষয়ক কোন কিছু ভাববেন না। প্রাণের ছোঁয়া থাকলে যে কোন লেখাই আমার কাছে ভালো লেখা...
ভালো লাগলো
ধন্যবাদ...
ওয়াও। আজকের গুলা শুধু দিনলিপি না। অনেক অনেক না বলা কথা। অনেক অনুভূতি, ভাল মন্দের মিশেল। আজকেরটা প্রিয়তে না নিয়া পারলাম না। অনেক ভাল্লাগছে।
লিখছিতো দিনলিপিই...আপনের কথা শুইনাতো আমারো মনে হইতাছে বলা না বলা কথা...
তুমি কইরা কইলে ভাল লাগবো।
আরে খাইছে, পয়গম্বরের লেখাটা তো অস্বাভাবিক....কথাটা এমনই বটে, শুধু কেউ এমন কৈরা লেখেনা...আপনে লেখেন....দারুন।
ধন্যবাদ...
এক পজে এরকম ভিন্নধারার ভাষা নিয়ে আসাটা কঠিন জানতাম । আপনার লেখা পড়ে আর কঠিন মনে হচ্ছে না ভাস্করদা ------
বহুরূপে তারে আমার অচেনা লেগেছে বহুৎ...
দারুন !
ধন্যবাদ...
এইটা একটা ঐতিহাসিক পোস্ট ।
এবির প্রথম হাফ সেঞ্চুরির জন্য জাভারে অভিনন্দন।
তাই নাকি!? হাফ সেঞ্চুরী কইরা ফেলছি নাকি!
শিক্ষক মশায় ভুল শিখাইলো ক্যান, কী ছিল তার অভিপ্রায়, পরের কোনো পর্বে আসবেক?
আসতেই পারে...
ভালো লাগলো
মন্তব্য করুন