ইউজার লগইন

ডাইরী ৮০

I am just waiting to see my fate crawling along your exposure...

এক.
আমি ক্রমাগত গড়িয়ে চলেছি পৃথিবীর পথে। সুনির্দিষ্ট করে কই, তোমার দৃষ্টির সীমানায়। যদ্দূর আলোর চলাচল। পিক্সেলে পিক্সেলে যদ্দূর ধরা পড়ে। কাঁদামাটি, জলের আধার, টিলাময় খরমাটি পেরিয়ে যখন মনে করি এইতো তোমার কাছে পৌছেছি এবার...চোখ তুলে চাইলে দেখি তুমি আসলেই বহুদূর দেখো...

বহুদূর...

দুই.
কখনো সঘন দৃষ্টি এড়াতে পারেনি আমার বন্ধুরা...বহুদূর দিয়ে হেটে চলে গেলেও আমার চোখ ঠিক চলে যেতো তাহাদের ছায়ায় ছায়ায়। আর তুমি বিরক্তির চাহনিতে তাকালে আমার চোখপানে। লজ্জাক্রান্ত হয়ে আমি লুকোতে চাইতাম...কিন্তু ততোক্ষনে তারা পেয়ে গেছে আমার চোখের আহ্বান...

ঘৃণায় প্রায়শঃ চোখ খুবলে নিতে ইচ্ছে করেছে আমার...

তিন.
কাল থেকে আমি আবার বন্দিত্ব নেবো। আজ রাতে তাই খানিকটা ঘুমোতে চেয়ে ভুল করি...ভেড়াগুলো আটকে আছে তাদের খোয়াড়ে...বেড়াগুলো অপেক্ষায় আছে কখন টপকে যাবে তারে অস্থির মেষরাশি...

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

হালিম আলী's picture


বড়ই সোন্দর্য ।

ভাস্কর's picture


মন্তব্যের জন্য ধন্যবাদ...

আহমেদ রাকিব's picture


ভালো লাগলো ভাস্কর দা।

নজরুল ইসলাম's picture


হুম

ভাস্কর's picture


হু ম ম...

তানবীরা's picture


এখানেও তিন নম্বর রকস

ভাস্কর's picture


আমি আরাম পাইছি এক নাম্বার লেইখা...

লীনা দিলরুবা's picture


উদাস ডাইরী পইড়া উদাস হৈছি।

ভাস্কর's picture


উদাস হওয়াটা উপভোগ করতেছেন?

১০

কাঁকন's picture


ভালো লাগলো

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...