ডাইরী ৮২
এক.
আমি বাড়ি ফিরবার পথটারে ভুলে যাই। নাকি বাড়িটারে ভুলে যেতে চাই...রাত গড়িয়ে গড়িয়ে কোথাও যদিবা যেতে চায়, চলে যাক। আমি ঠায় বসে থাকি অন্ধকারের ফুলটারে দেখবো বলে। যদিও আজকের এই রাতের আঁধারে কোন গাছেই ফুটেনি সেই ফুল...আমি গো ধরে বসেছি তবু, বসেছি কিছু একটা দেখার আশায়...হতে পারে সে অন্ধকারের ফুল, পাগলের পাশা খেলা কিম্বা পথভ্রান্ত পথিকের দীর্ঘায়িত ছায়া...
অন্ধকারে আমি নিজের ছায়াটারে আঁকি।
দুই.
ভোররাতে যখন বাড়ির পথে রওয়ানা করেছি...একজন নাইট গার্ড তখন চীৎকার করে সতর্ক করছিলো আরেকজন চোরকে, আমি নিজের ভেতর খুঁজে পেতে দেখতে চেয়েছি সে সময়...সত্যি সত্যি যদি সেই চোর লুকানোর চেষ্টা করে থাকে!?
সময়টারে চুরি করে আমি অসময়ের পথেই ধাবমান...ভুল করে যদি পৌছে যাই আমার বাড়িতে! যেখানে আমার হৃদয়ের নিরাপত্তা নেই আদৌ...
তিন.
পথটারে যখন সুবেশী ট্রাকেরা মাড়িয়ে চলে যায়...আমি তখন এড়িয়ে চলেছি তারে। পথের প্রান্তরেখায় সযতনে পা ফেলে চলেছি...ভাবটা এমন যেনো প্রান্তটারে পথ বলা হয় নাই কখনো। পথ মানে কেবল পাঁজর, যারে হৃৎপিন্ডের কবচ বলে চেনে অনেকেই...





একটা অফ টপিক কমেন্ট করি আমার নিজের মনে হয় মানুষ শেষ পর্যন্ত কোথাও ফেরে না, ফেরা বলে কিছু নাই কেবলি যাওয়া-আসা, বাড়ি থেকে অফিসে যাওয়া অফিস থেকে বন্ধুর আড্ডা সেখান থেকে বাড়ি কেবলি যাওয়া
সেই ক্ষেত্রে ফেরা শব্দটার অর্থ হয়তো এরকম ভেবেছেন, যে ফেরার পর আবার কোনো চলে যাওয়া নেই!
মাটিতে ছাই কিংবা পচেগলে মিশে যাওয়াটা আপনার সেই ফেরা হতে পারে...
মানুষ ঐটারেও ফেরা ভাবতে চায় না...
এই লাইফ স্টাইলটা আধুনিক সময়ের মানুষের ব্যক্তিগত। কিন্তু প্রাচীন কালে মানুষ শুনছি গোত্র মাঝে ফিরা যাওনের আনন্দ উপভোগ করতো...দলবদ্ধভাবে থাকতো।
সামন্তীয়রা এমনকি বুর্জোয়ারাও শুরুতে হোম সুইট হোম, হোম ইজ হোয়্যার মাই হার্ট ইজ টাইপের বচন মারতো...আর এখন অপ্রাপ্তির জীবনে বাড়ি মানে ঝামেলা...হাজার অনুযোগ আর কালচারাল কনফ্লিক্টের ঘনঘটা...
আপনার ডাইরী সিরিজটা নিয়মিত পড়ার চেষ্টা করবো । ভালো লাগে ।
ইদানীংকালে কাঁকনের মন্তব্যের ভক্ত হয়ে যাচ্ছি । খুব সুন্দর গোছানো মন্তব্য হয় তার ।
কাঁক্নাপার নাম হওয়া উচিত মন্তব্যরাণী!
ধন্যবাদ...
ভাষ্করদার ডাইরির সাথে বাড়তি পাওয়না কাঁকানের মন্তব্য ... মাঝে মাঝে নুশেরাপার আলোচনা
হ...
আগের গুলো ধারাবাহিকভাবে কয়েকটি পড়ে মনে হয়েছে লেখকের জীবনে প্রেম ছাড়া কিছু নেই, এখন মনে হচ্ছে আরও রহস্য আছে।
হুমমম...
এই পর্বটা বেশি ভাল্লাগছে
ভাল্লাগ্বার কারণটা জানলে এইরকমই লিখথাম সবসময়...
ডাইরী পড়ে ডাইরীর ভক্ত হয়ে গেছি।
ধন্যবাদ...
'ফেরা' ছোট্ট একটা অনিশ্চিত শব্দ!
হ কিন্তু এর ব্যপকতা অসীম হইয়া যায় অনেকসময়...
悪くありません
কোনদেশী?
আমার শেষ পর্যন্ত কোথাও ফেরা হয় না।
না ফেরা মানুষ গুলো তবে কোথায় থেকেছে প্রতিরাতে?
আজকে এক নম্বরটা বেশি ভালো লাগছে
মন্তব্য করুন