ডাইরী ৮৩
এক.
লোকটা পাগড়ি বেধে হাটছিলো...লাল আচকানে তার জড়িবুটি, পায়ে মল, চোঙা হাতে ডাকছিলো লালে লাল শাহজালাল। আমি তার পিছু হেটে চলে যাই পুরনো শহরে। যে শহরে বেড়ে উঠবার সময়ে শিখেছি বহুকিছু। ব্যর্থতা-বেদনা-সাফল্যের আর বিচ্ছেদের সমগীত।
এ শহরে একদিন আগুণ জ্বলছিলো। আগুণে বারুদ ঢালছিলাম আমরা চরম আয়েশে।
দুই.
আগুণ শিখার ওপারে কাহার মুখ আবছা আবছা ভেসে উঠে...মাঝে পুড়ে যায় সময়েরা। আগুণ শিখায় হাত বাড়াবার সাহস ছিলো না বলে চিনতে পারিনি তাহারে। অন্ধ আমার স্পর্শের অনুভূতি ছাড়া তাহারে চিনবার সাধ্য নাই...
তিন.
আগুণের শিখা খেয়ে চীর নিদ্রায় চলেছি তবে...আহা চীরনিদ্রা, আরাধ্য তোমারে পেয়ে এইবার বেঁচে উঠি। সম্বিত ফিরেছে স্নায়ু সমগ্রের।





২ নম্বরটা বেশী মনে ধরছে।আবছা ভাসলে ত ভালোই ছিলো।পুড়বে জেনেও কতজন আগুন শিখায় হাতটা বাড়ায়, সাহসী বা দুঃসাহসী হয়।
হুমম...এবং মন্তব্যের জন্য ধন্যবাদ...
ভালো লাগলো
ধন্যবাদ কাঁকন...
আগুণ শিখার ওপারে কাহার মুখ আবছা আবছা ভেসে উঠে...মাঝে পুড়ে যায় সময়েরা।
হুমম...
তিন নম্বর তো ভাল কথা না।
ক্যান?
আগুন......আগুন.....আগুনননননন....!
দুই নম্বরটা ভালো লাগছে
ধন্যবাদ...
ডায়রীর আমি ফ্যান। সামনের বইমেলায় দেখতে চাই
মন্তব্য করুন