ইউজার লগইন

ডাইরী ৮৭

এক.
নিজেরে আরশোলা ভেবে উড়িয়ে দিয়েছি, অস্থিরতায় উড়েছে সে দিনের পুরোটা। আর তক্কে তক্কে থাকি রাতভর, আন্ধারে সজীব হবো বলে। সভ্যতারে পিঠে নিয়ে আরশোলার মতো আমিও হয়েছি ইতিহাস।

আহা স্মৃতিময় মানুষেরা বোধয় এমনি বাঁচে...

দুই.
তুমি আরশোলারে ভয় পাবে জেনে আমি মুখোশে ঢেকেছি মুখ। এ যেনোবা মেটা-মেটামরফোসিস। বহুবিধ জানাজানি ঘটে যায় এইবেলা।

মনে মনে স্বগতঃ নিজেরে কথা দেই,
তুমি ফিরে এলে আবারো মানুষ হবো।

তিন.
কারা কারা খেলতে যাবে পানি খেলা? হাত উচু করে ক্লাসের সকলে। এমনকি আমিও। স্মৃতিরে ভাসানো গেলে জলে, হয়তোবা সুস্থির হওয়া যায়।

এমন নিরীক্ষাময় জীবনেরে বড়ো
বোরিং লেগেছে আজীবন...

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

মুকুল's picture


ঘরের চারপাশে আরশোলা আর তেলাপোকা আমারে সঙ্গ দেয়- এইরাম একটা দৃশ্যকল্প নিয়া কলেজে থাক্তে একটা কোবতে লিখছিলাম বৈলা মনে পড়ে। বান্ধবীরা পৈড়া নাক সিঁটকাইছে। তাই আর এই লাইনে আগাই নাই। কোবতেটাও সংগ্রহে নাই। Laughing out loud

ভাস্কর's picture


ঐ লাইনে না আগাইয়া লাভ হইছিলো কোন?

বিষাক্ত মানুষ's picture


মাকরশা নাই ?

ভাস্কর's picture


না...

শওকত মাসুম's picture


পড়লাম। আপনার ডাইরী পড়া অভ্যাস হয়ে গেছে।

ভাস্কর's picture


ধন্যবাদ মাসুম ভাই...আমার অভ্যাস হইয়া গেছিলো রাইত বারটার পর লিখনের...সাইকায়াট্রিস্টের কথা মতোন ঘুমের অষুধ খাওন শুরু করলাম বইলা আইজকা একটু আগেই পাতা ভরাইলাম...

নজরুল ইসলাম's picture


তুমি আরশোলারে ভয় পাবে জেনে আমি মুখোশে ঢেকেছি মুখ। এ যেনোবা মেটা-মেটামরফোসিস। বহুবিধ জানাজানি ঘটে যায় এইবেলা।

জটিল

ভাস্কর's picture


আপনেরে আর কি ধন্যবাদ দিমু...আপনেগো উৎসাহেই তো লিখি।

লোকেন বোস's picture


সুন্দর

১০

ভাস্কর's picture


ধন্যবাদ...

১১

তানবীরা's picture


এমন নিরীক্ষাময় জীবনেরে বড়ো
বোরিং লেগেছে আজীবন..

কি আর করা, আমারো লাগে .........।

১২

ভাস্কর's picture


হুমম...

১৩

হালিম আলী's picture


হুমমম

১৪

সুবর্ণা's picture


অফলাইনে ডাইরী পড়ে যাই নিয়মিত।

১৫

ভাস্কর's picture


ধন্যবাদ...

১৬

সোহেল কাজী's picture


লগিন না করলেও যেই কয়টা লেখা নয়মিত পড়ি তার মইধ্যে আপনার ডাইরী অন্যতম Smile যথারীতি ভালোলাগা রেখে গেলাম Smile

১৭

মুক্ত বয়ান's picture


ছুডু ছুডু সব টুকরো কথা। Smile

১৮

কাঁকন's picture


আরশোলা আপনার ওপর ভালো প্রভাব ফেলছে দেখা যায়

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...