ডাইরী ৮৮
এক.
ঘুমের অষুধ খেয়ে যখন অপেক্ষা মেলেছি এবার...তখনি আঁধার এলো। ভেড়াগুলো নামলো সবুজ মাঠে। আমি গুনতে ভুলে গেছি এই বেলা।
দুই.
তুমি যদি গুনে দিতে অন্ধকার আকাশের নিভু নিভু তারা সমূহরে...আমি একে একে সংখ্যা গুলিরে নিতাম শিখে। এমন দুরাশা একেছি মননে...
তিন.
এ মহাজগতে সকল একগুলো জড়ো হলে নাকি জীবনেরা গড়িয়েছে পৃথিবীর পথে। একথা লিখেছিলেন মহামতি কার্ল শ্যাগান। তারো আগে পীথাগোরাসের গোত্রভূক্ত মানুষেরা শিখে গেছে এক'এর মাহাত্ম।
আর আমি আজ কিছুতেই এক সমূহরে একত্রিত করবার পারি নাই...





আর আমি আজ কিছুতেই এক সমূহরে একত্রিত করবার পারি নাই...
মন্তব্য করুন