দুই পংক্তির লঘু পয়ার
এক.
ভাটিবাসী মেয়ে তুমি উজানেতে যাও
ঐখানে বিষধর সাপের নিবাস।
দুই.
নিয়মিত শ্বাস ফেলে অনিয়মে বাঁচি
ঘুম চোখে ঘুম ভুলে একেছি স্বপন।
তিন.
ফেরার সময় হলে জানি ফিরেছে সবাই
ঘরের মেঝেতে বাজে পায়ের আওয়াজ।
চার.
বহুদিন পথ ভুলে গিয়েছি সেথায়
পথ চিনে যেতে হলে ভুলেছি শপথ।
পাঁচ.
অপরাধে অপরাধী নিজেকে জেনেছি
জেনেছি এমন হলে মাথা নত হয়।





প্রতিটাতে প্রথম লাইন ভাল্লাগছে, পরেরটা আর লাগে নাই! কারণ কি?! শুধু পাঁচ নম্বরটা পুরোটাই ভাল লাগছে
মনে হয় ছন্দ মিললে বোধহয় ভালো লাগতো। আমিও এই মন্তব্যই লিখতে যাচ্ছিলাম দাদা।
লঘু পয়ারের নিয়ম মাফিক এইখানে মাত্রাবৃত্ত ছন্দে ৮+৬ এইরম পর্বে লাইন তৈরী করা হইছে...নীচে আমি অন্ত্যমিল দেওয়া লাইনগুলিও লেইখা দিলাম।
ভাল্লাগ্লো..........
পয়ারে অন্ত্যমিলটা নেসেসারি না যদ্দূর জানি...ধরেন আমি যদি লিখতাম এইরম...
এক.
ভাটিবাসী মেয়ে তুমি উজানেতে যাও
ভাটির স্বপন তুমি উজানে উড়াও...
দুই.
নিয়মিত শ্বাস ফেলে অনিয়মে বাঁচি
ঘুম চোখে ঘুম ভুলে স্বপন একেছি ।
তিন.
ফেরার সময় হলে জানি ফিরেছে সবাই
কান পেতে মৃত্তিকাতে শব্দ শুনতে পাই...
চার.
বহুদিন পথ ভুলে গিয়েছি সেথায়
ভুলেছি শপথ তার পথের লেখায়...
কিন্তু আমার নিজের কাছে আগের দ্বিতীয় লাইনগুলি বেশি শক্তিশালি মনে হয়...
আমার আসলটাই বেশি ভালো লাগলো
আমার এটা বেশি ভালো লাগলো ভাস্করদা
লঘু পয়ার ভাল লেগেছে লঘু লাগেনি।
ভাল্লাগছে...
ভালো লাগলো
আমার কাছে দুই ভার্সনই ভালো লাগছে
কি বুচ্ছি নিজেও জানিনা কিন্তু তারপরো ১ নং টা চমতকার লাগছে ... পয়লা বার পইড়া মনে হইছিল যে এইটারে যদি আরো বড় কইরা লিখতেন ... উফফফফফ ...
মন্তব্য করুন