ডাইরী ৯১
এক.
চাঁদের শোকে বিছানা ছেড়েছি আজ।
ধরো, আরো অনেক দিবস চাঁদবিহীন চলেছে...আমার ভাবতেই ভয় লাগে। আমি না হয় একলা রয়ে যাবো ঘুম ঘুম ক্লাসরুমে, আর সব প্রেমিকেরা পৃথিবীর অন্ধকারে হাতরে ফিরবে,
চাঁদের আলোয় থাকা তাহাদের ভ্রান্ত স্মৃতি...
বিভ্রান্ত মানুষ আমি স্মৃতিরে ডেকেছি ভ্রান্ত বলে। ঐদিকে স্মৃতিময়তা আমারে কুড়ে খায়, এমনকী ঘুমেও।
প্যারাডক্স খেলে কেটে যাবে সময়ের করিডোরে একেলা সময়, ভেবে আমি অভিজ্ঞতারে বিবিধ নামে ডাকি...
দুই.
ধীরে ধীরে আমি বুঝতে শিখেছি ঘ্রাণ কোন প্রয়োজনীয়তা নয়।
তিন.
যেকোন কিছুরে প্রশ্নের সমুখে নিয়ে যেতে পারে যারা, সংখ্যায় তাহারা খুব বেশি নয়। আর একারণেই আমি তোমার বচনে আজো সমর্পিত রয়ে যেতে চাই।





দারুন হয়েছে এক কথায় দারুন
ডাইরীর অনেক পাতা না পড়া থেকে গেছে।
পেছনে যেতে হবে।
এইখানাতো প্রবচন গোছের হয়ে গেল।
ভাস্করীয় প্রবচন ভাল লাগল।
ধন্যবাদ আপনাগো...
ঠিকাছে
পড়ে যাচ্ছি
চলুক
মন্তব্য করুন