ডাইরী ৯৩
এক.
আজকাল আমার আক্রান্ত দিন যায় প্রায়শঃই। বয়সের আততায়ী দল পিছে লাগে চুপিসারে। তাদের গোপন বিদ্যায় আমার চোখ ফুলে লাল হয়। শরীরের প্রতি রন্ধ্রেরা দূর্বলতর...
মাত্র ছত্রিশ ঘন্টায় যদি এমনি হবে...তাহলে সমর ক্ষেত্রে সৈনিক কিরূপে জাগে রাত্রি-দিন!
দুই.
আমাকে নাও, আমাকে নাও বলে চীৎকার করতে করতে আমার সময় কাটে। যদিও আমাকে রেখেই সবাই চলে যায়...
তিন.
জানি, আমার এখান থেকে আর কোথাও যাওয়ার হ্যাডম নাই...





জানি, আমার এখান থেকে আর কোথাও যাওয়ার হ্যাডম নাই..
ইয়ূপ। জীবনের সোনার খাঁচার বন্দী আমরা সবাই
একটু মনে হয় মনোবেদনার বহিঃপ্রকাশ ঘটল। সাথে একটু চাপা ক্ষোভ। আবার ক্ষোভটা ঝেড়ে না কাশতে পারার ক্ষোভ।
"কখনো রাত পরী নামে চুপিসারে
যায় চাঁদ মেঘ অভিসারে
পায় খুজে অন্ধকারের ফুল
সাহসী রাত সাজে চুয়া-চন্দনে
হাত রাখে বড় সাবধানে
যায় কারা সমুদ্র স্নানে যায়
আমাকে নাও আমাকে নাও আমাকে নাও........"
মাত্র ছত্রিশ ঘন্টায় যদি এমনি হবে...তাহলে সমর ক্ষেত্রে সৈনিক কিরূপে জাগে রাত্রি-দিন!
সেইটাই! ঠিক আমার কথা বলে দিলেন দেখি আজকে!
ভাল লাগল খুব।
আপনার ডাইরি সবসময়ই পড়ি, কিন্তু কি কমেন্ট করা যায় সেইটা ভাইবা পাইনা বলে কমেন্ট আর করা হয় না ...
মেলা দিন পরে আপনাকে পাঠ করলাম। সুন্দর অনুভূতি হচ্ছে।
হুমমমম।বিষন্ন....
মন্তব্য করুন