ইউজার লগইন

আজ সেই ছেলেটার জন্মদিন

গত বছর শীতের সময় গাইবান্ধা গিয়েছিলাম। উদ্দেশ্য ছিলো, সেখানকার গরীব, শীতার্থ মানুষগুলোকে কিছু কম্বল দেয়া। ভোর রাতে গিয়ে নামলাম গাইবান্ধা। শীতে কাবু হয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি বন্ধু বাবুর বাসায় যেয়ে কম্বলের নিচে ঠাঁই নিয়েছিলাম। তাতেও রেহাই পাইনি শীত থেকে। ঠকঠক করে কাঁপছিলাম। আমার অবস্থা দেখে বাবু আর তার বৌ হাসছিলো। ওরা বললো, এরচেয়েও ঢের বেশি শীত পড়ে গাইবান্ধাতে। আমার বিশ্বাস হয়নি। তাহলে এখানকার মানুষেরা টিকে থাকে কী করে ?
দুপুরের পর থেকে কম্বল দেয়া শুরু করে রাতে শেষ করি। বাবু এবং তার বন্ধুরা আগেই শহরের বাইরের বিভিন্ন এলাকায় যেয়ে গরীব মানুষদের লিস্ট করে তাদেরকে কূপন দিয়ে এসেছিলো। যা দেখিয়ে তারা কম্বল নেয়। দুটো করে কম্বল পেয়ে লোকগুলোর মুখে যে হাসি ফুটেছে, তা দেখে মনে হয়েছে- কত অল্পতে মানুষ খুশি হয় ! সেরাতে ফেরার ইচ্ছে থাকলেও ফেরা হয়নি। পরদিন সকাল আটটার বাসের টিকেট কেটে আবার বাবুর বাসায়...
আটটায় রওয়ানা করে বিকাল ৩ টার দিকে ঢাকায় এসে নামি। গাবতলী থেকে সোজা ল্যাবএইডে আসি। সেদিন এবি'র বন্ধুদের সাথে খিচুড়ি খাবার কথা ছিলো। হোস্ট ছিলাম আমি। ৪ টা নাগাদ খিচুড়ি খেতে এসে দেখি, অর্ধেক বন্ধুরা আগেই খিচুড়ি খেয়ে সিনেমা দেখতে চলে গেছে। মনটা খারাপ হয়ে গেলো। যাকে উপলক্ষ্য করে সেই খিচুড়ির আয়োজন ছিলো- সেই ছেলেটাও গেছে সিনেমা দেখতে। ওর সাথে দেখা না হবার কারনে মনটা বেশি খারাপ হলো। খিচুড়ি পর্ব শেষ করে বাসায় চলে গেলাম।
সন্ধার সময় একদঙ্গল এবি'র বন্ধু আমার বাসায় এসে হাজির। সাথে সেই ছেলেটাও। স্যরি বললো...। আমার রাগ তখনও কমেনি। তারপর আর কী, বন্ধুদের প্রতি বেশিক্ষণ রাগ করে থাকতে পারলাম না। সবাই মিলে ধুম আড্ডা দিলাম। সেই ছেলেটাকে দেখলাম। চুপচাপ, একটু লাজুক কিসিমের। অথচ নেটে ওর কর্মকান্ড দেখলে কেউ বলবে না এই সেই ছেলে... সেই প্রথম, সেই শেষ। ছেলেটার সাথে আর দেখা হয়নি। কথা হয়েছে বহুবার। ফোনে, নেটে, ব্লগে। ছেলেটা কি জানে, ওকে আমি অনেক পছন্দ করি ? সেই ছেলেটি, ছোটভাই, বন্ধু, প্রবাসী, ব্লগার আশরাফ হোসেন রাসেল... আজ সেই ছেলেটার জন্মদিন। অনেক ভালো থেকো রাসেল...

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


রাসেল ভাইকে জন্মদিনের অপরিসীম শুভেচ্ছা। ফুলকলিতে ভরে উঠুক তার জীবন এবং সুন্দরী বউ জুটুক কপালে দ্রুত। Big smile
ধইন্যা পাতা ফর মেসবাহ ভাই।

রশীদা আফরোজ's picture


আমি প্রথমে পড়লাম ফুলকপিতে ভরে উঠুক... Big smile

রশীদা আফরোজ's picture


আমি প্রথমে পড়লাম ফুলকপিতে ভরে উঠুক... Big smile

তানবীরা's picture


ফুলকলিতে ভরে উঠুক তার জীবন

ফুলকলিতে ভরে উঠা মানে কি? Shock

রাসেল আশরাফ's picture


আমিও পয়লা ফুলকপি পড়ছিলাম রেডি হইয়ছিলাম মাইর

পরে দেখি না। ধন্যবাদ মীর।

গৌতম's picture


শুভ জন্মদিন।

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ গৌতম দা

সুমন আতিক's picture


শুভ জন্মদিন ভাইয়া। Smile

রাসেল আশরাফ's picture


তোমার পোস্ট না আসা পর্যন্ত উইশ নিমু না। Crazy Crazy

১০

আপন_আধার's picture


পার্টি
শুভ জন্মদিন Smile

১১

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ Smile

১২

আহমাদ মোস্তফা কামাল's picture


শুভ জন্মদিন রাসেল ভায়া। আগামী দিনগুলো কল্যাণকর হয়ে উঠুক।

এবং আপনাকে ও আপনার বন্ধু বাবু ভাইকেও অনেক অনেক শুভেচ্ছা, মানুষের জন্য এইরকম উদ্যোগী হওয়ার জন্য।

আপনি কি জানেন মেসবাহ ভাই, আপনাকে আমি কতোটা পছন্দ করি?

১৩

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ কামাল ভাই Smile

১৪

তানবীরা's picture


পার্টি নৃত্য শুভ জন্মদিন রাসেল Big smile

কই গেলা আজকের এই বিশেষ দিনে Big smile

১৫

রাসেল আশরাফ's picture


সারাদিন দৌড়ের উপর ছিলাম। Sad
আপনার ফেবু কি হয়ছে? Sad

১৬

একলব্যের পুনর্জন্ম's picture


শুভ জন্মদিন রাসেল ভাই। অনেক শুভকামনা থাকলো সবসময়ের জন্য ।

১৭

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ এপু। Smile Smile

১৮

কামরুল হাসান রাজন's picture


রাসেল ভাইকে জন্মদিনের অপরিসীম শুভেচ্ছা। ফুলকলিতে ভরে উঠুক তার জীবন এবং সুন্দরী বউ জুটুক কপালে দ্রুত Big smile

আইচ্ছা আজকে তো মনে হয় হাসান রায়হান ভাইয়েরও জন্মদিন, নাকি? তেনারেও জন্মদিনের অপরিসীম শুভেচ্ছা Laughing out loud

১৯

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ রাজন Smile Smile

২০

মেসবাহ য়াযাদ's picture


সারাদিন অপেক্ষায় ছিলাম, কেউ না কেউ আমাদের এবি'র দুজন বিখ্যাত ব্লগারের জন্মদিন নিয়ে পোস্ট দিবে। কেউ দিলোনা দেখে অবশেষে আমি রাসেলেরটা নিয়ে লেখলাম। আশা ছিলো অন্য কেউ রায়হান ভাইরে নিয়ে লিখবে... আফসুস !!
এ থেকে জাতী কী শিক্ষা নিবে জানিনা, তবে আমি যা শিক্ষা নেবার নিয়েছি...

২১

মীর's picture


আপনে তাইলে একটা যৌথ পোস্ট দিতে পারতেন মেসবাহ ভাই। রায়হান ভাইএর জন্মদিন, কিন্তু শুভেচ্ছা জানানোর কোনো সুযোগই পাইলাম না; এই দোষ পুরাপুরি আপনের। Stare

২২

মেসবাহ য়াযাদ's picture


হ, সব দোষ আমার Sad

২৩

মীর's picture


বেটার লেট দ্যন নেভার। আজকে একটা বিলেটেড হেপি বাড্ডে জানানোর ট্রাই নিবেন্নাকি বস্? Smile

২৪

মেসবাহ য়াযাদ's picture


ব্লগের আর সব কি মরছে ? যারা অন্যসময় অন্য কাউরে নিয়া জন্মদিনে উইশ কইরা পোস্ট দিছে... হেরা কৈ সবতে ? ঢং দেখলে গা জ্বলে আমার Crazy

২৫

মীর's picture


হ জয়িতা'পুর ঢং দেইখা আমিও আশ্চর্যান্বিত Surprised
লাস্টে কিন্তুক আমিই একটা কেলেংকারী কইরা বসতে পারি।

২৬

মেসবাহ য়াযাদ's picture


ওয়েলকু মীর, প্রিয় ভাই-বন্ধু আমার Wink

২৭

মীর's picture


আপনে তো সন্ধ্যাবেলা থাকবেন না। আমার পুরা জিনিস রেডী আছে। খালি ঝাড়-পোছ করে দিতে দিতে একটু টাইম লাগবে এই যা। রায়হান ভাইএর পছন্দ হবে বলেই মনে হয়। Big smile

২৮

রাসেল আশরাফ's picture


অজুহাত ম্যাডাম গেছে কই? কাল আমারে মিচকা শয়তান কইছে।এর বিচার চাই দাদা ভাই। Sad

২৯

মেসবাহ য়াযাদ's picture


পুরান কথাটা আবার কৈ রাসেল। আমি কার কে আমার ??

সারাদিন অপেক্ষায় ছিলাম, কেউ না কেউ আমাদের এবি'র দুজন বিখ্যাত ব্লগারের জন্মদিন নিয়ে পোস্ট দিবে। কেউ দিলোনা দেখে অবশেষে আমি রাসেলেরটা নিয়ে লেখলাম। আশা ছিলো অন্য কেউ রায়হান ভাইরে নিয়ে লিখবে... আফসুস !!
এ থেকে জাতী কী শিক্ষা নিবে জানিনা, তবে আমি যা শিক্ষা নেবার নিয়েছি...

৩০

ভাস্কর's picture


শুভ জন্মদিন রাসেল আশরাফ...

৩১

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ ভাস্করদা Smile

৩২

শাওন৩৫০৪'s picture


ছেলেটা কি জানে, ওকে আমি অনেক পছন্দ করি ?

আসলেইতো, ছেলেটা কি জানে, এবি'র বন্ধুরা তারে কতটা পছন্দ করে?
আমরা বন্ধুর অন্যতম বন্ধুর জন্য অনেক অনেক শুভেচ্ছা।
একটা ভালো বন্ধু, একটা ভালো মানুষ থাকো ভাই সবসময়ের জন্য।

৩৩

রাসেল আশরাফ's picture


একটা ভালো বন্ধু, একটা ভালো মানুষ থাকো ভাই সবসময়ের জন্য।

দোয়া কইরো যেন এইরকম থাকতে পারি সারাটা জীবন। Smile

৩৪

রাসেল আশরাফ's picture


খুব খুব খুব প্রিয় মানুষের কাছ থেকে এই ধরনের মূল্যায়না আসলেই আপ্লুত করেছে আমাকে। আর যেদিনের কথা বলেছেন সেদিন আসলেই আমারে মুরগী বানায়ছিলো জয়িতা,লীনাদি আর রায়হান ভাই। শাওন সাক্ষী সেদিন আমাদের কেমনে তারা টেনে হিচঁড়ে মেহেরজান দেখাতে নিয়ে গেছিলো।অবশ্য সেদিন না দেখলে আর দেখা হতো না মুভিটা Big smile Big smile

৩৫

জ্যোতি's picture


মিছা কথা কন কেন? গুল্লি
আপনে যে মিচকা একটা শয়তান এইটা সেদিনই বুঝছিলাম।

৩৬

রাসেল আশরাফ's picture


মিছা কথা কই কইলাম???? Crazy Crazy

সুর্য্য চন্দ্র সাক্ষী। Tongue

৩৭

শওকত মাসুম's picture


আরে, আজ রাসেলের জন্মদিন নাকী? অনেক অনেক শুভেচ্ছা। আনন্দে কাটুক সারাটা জীবন।

৩৮

রাসেল আশরাফ's picture


হ ভাই ছিলো আজ জন্মদিন।

দোয়া কইরেন। Smile

৩৯

জ্যোতি's picture


রাসেলকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।
আজ রায়হান ভাই এর ও জন্মদিন। শুভ জন্মদিন প্রিয় রায়হান ভাই। অনেক শুভেচ্ছা আর শুভকামনা রায়হান ভাই এর জন্যও।

৪০

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ

৪১

সামছা আকিদা জাহান's picture


রাসেলকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। রায়হান ভাইকেও জানাচ্ছি শুভ জন্মদিন।

৪২

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ

৪৩

লীনা দিলরুবা's picture


শুভ জন্মদিন রাসেল Smile
সেদিন রাসেল থাকাতে বেঁচে গিয়েছিলাম, নইলে মেজবাহ ভাই যে পাত্থর হৈছিল Big smile

৪৪

রাসেল আশরাফ's picture


আমার জন্য সেদিন বাঁচছিলেন আর উপরে এই সত্য কথা কওয়াতে আমারে একজন মিচকা শয়তান কইয়া গেলো।ভালো মানুষের আর দুনিয়া নাই।

৪৫

টুটুল's picture


শুভ জন্মদিন রায়হান ভাই...
কেক্কুক খাওয়াইলেন্না Sad

শুভ জন্মদিন রাসেল ...
ভাল কাটুক Smile

৪৬

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ টুটুল ভাই

৪৭

সাঈদ's picture


হাসান ভাই কে জন্মদিনের শুভেচ্ছা

রাসেলের জন্মদিনের শুভেচ্ছা ।

৪৮

রাসেল আশরাফ's picture


ধন্যবাদ সাঈদ ভাই

৪৯

একজন মায়াবতী's picture


গতকাল কমেন্ট করসিলাম। গেলো কই?? Stare
শুভ জন্মদিন রায়হান ভাই, রাসেল ভাই। পার্টি

৫০

রাসেল আশরাফ's picture


কমেন্ট হারায় গেছে এই মর্মে থানায় একটা জিডি করেন।

ধন্যবাদ আপনারে।প্র-আলো স্টাইলে একটা পোস্ট দেন। Big smile

৫১

মাহবুব সুমন's picture


চোখ টিপি জন্মদিন যে করপেন ! তয় আমার চান্দা কই ? নইলে কিন্তু গুল্লি করুম Cool

৫২

রাসেল আশরাফ's picture


কিয়ের জন্মদিন!! Crazy Crazy

এই ট্যাইক্কা ব্যাডা ভালোই চান্দাবাজ হইছে Tongue Tongue

৫৩

শাপলা's picture


শুভ জন্মদিন আমার প্রিয় ছোটভাইটা।

রাসেলের কাছে বিভিন্ন কারণে আমি অনেক অনেক ক্বতজ্ঞ।

অনেক ধন্যবাদ মেসবাহ ভাইকে এত সুন্দর একটা পোষ্ট দেবার জন্য।

অঃটঃ কেক কুক পাই নাই বিরাট আফসোস!!!

৫৪

রাসেল আশরাফ's picture


শাপলাপু এইবার সত্যি অনেক লজ্জা দিলেন। :\ :\

৫৫

ফিরোজ শাহরিয়ার's picture


রাসেল ভাই কুষ্টিয়ার ছেলে জানলাম ব্লগে এসে। আমিও সেই বৃহত্তর কুষ্টিয়ারি ছেলে। শুভ জন্মদিন রাসেল ভাই। এ মাসে মনে হয় আরো বেশ কিছু ব্লগারের জন্মদিন আছে। আশা করি জানতে পারবো।

৫৬

রাসেল আশরাফ's picture


আমার বাবা-মা 'র বাড়ি কুষ্টিয়া আমার বাড়ি রাজশাহী। আপনার বাড়ি কই?

ধন্যবাদ আপনাকে।

৫৭

ফিরোজ শাহরিয়ার's picture


আমার বাড়ি চুয়াডাঙ্গাতে। তবে এইস, এস, সি সময়টা আমি পার করি কুষ্টিয়া সরকারী কলেজে। তারপর সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়ালেখাটা এখনো চলছে। কুষ্টিয়াতে বেশ কিছু বন্ধু-বান্ধবী আছে আমার। বছরে দু একবার কুষ্টিয়াতে যাওয়া আমার লাগবেই। কেন জানি এই শহরটা আমাকে বেশ টানে।

৫৮

রাসেল আশরাফ's picture


আমিও মনে মনে তাই ভাবছিলাম।আমার কিছু জানের জান দোস্তের বাড়ি চুয়াডাঙ্গা।রুপছায়া সিনেমা হলের পিছনে।চুয়াডাঙ্গাতে আমি অনেক বার গেছি। কালিপদের মিষ্টি আহা এই মাঝরাতে মুখে পানি চলে আসলো।

৫৯

ফিরোজ শাহরিয়ার's picture


আরে রাসেল ভাই কি বলেন! রুপছায়া সিনেমা হলের পিছনেই তো আমার বাসা। দেশে আসছেন কবে? এবার আসলে অবশ্যই চুয়াডাঙ্গাতে আসবেন। কালিপদের মিষ্টি আপনার জন্য ফ্রিজ ভরে রাখবো। রেলগেটের কালিপদের মিষ্টিগুলো আসলেই দারুন। জিভে জল এনে দেই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।