অবশেষে ম্যুরাল এল বই মেলায়

আমরা বন্ধু ব্লগে ২০১১ সালে লিখিত ব্লগগুলো থেকে বাছাই কমিটি কিছু লেখা মনোনীত করলেন। তার মধ্যে মুক্ত গদ্য, গল্প এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা ছিল। সেসব লেখাকে ব্লগ থেকে কনভার্ট করে ওয়ার্ডে নেয়া হল। তারপর তা প্রুফে দেয়া হল। প্রুফ থেকে আউটপুট সেন্টারে। সেখানে গিয়ে দেখা গেল অসংখ্য যুক্ত শব্দ ভেঙ্গে গেছে। সেসব চারদিন ধরে যত্নের সাথে সঠিক করার চেষ্টা করা হল। আউটপুট সেন্টার থেকে মেকাপ শেষ করে তা পজেটিভ এবং প্লেট তৈরি করে প্রেসে পাঠান হল। প্রেস থেকে ছাপিয়ে তা পাঠান হল- কাটিং এবং বাইন্ডিং কারখানায়। সেখান থেকে ফাইনাল সাজুগুজু সেরে ম্যুরাল অবশেষে আজ থেকে মেলায়।
প্রসঙ্গত বলে রাখি, ম্যুরালের লেখা বাছাই ছাড়া বাকী কাজগুলোর সাথে আমার যথেষ্ঠ সম্পৃক্ততা ছিল। ম্যুরালের যা কিছু ভাল বলে মনে হবে পাঠকের কাছে- তার সকল কৃতিত্বের দাবীদার প্রিয় পাঠক আপনি। অনিচ্ছায়ও অনেক ভুল থেকে গেছে। আমাদের চেষ্টার কমতি ছিল না। তারপরও ম্যুরালের সকল খারাপ দিকগুলোর দায়ভার আমরা দুজন মানে আমি আর টুটুল নিলাম।
ম্যুরালের প্রচ্ছদ করা হয়েছে আমাদের বন্ধু শিল্পী রাশেদুল হুদার শিল্পকর্ম অবলম্বনে। আর সে শিল্পকর্মটিকে প্রচ্ছদ আকারে তৈরি করতে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে- আরেক বন্ধু শিল্পী বিপুল শাহ্। আমরা এ বন্ধুদের ধন্যবাদ জানাই। বলার লোভ সামলাতে পারছিনা- ম্যুরালের নামটি লিখেছি এ অধম। ম্যুরাল পাওয়া যাবে একুশের বই মেলার লিটল ম্যাগ চত্তরের- কবিতা সংক্রান্তি এবং গল্প পত্র স্টলে। সাড়ে আট ফর্মার ম্যুরালের দাম ধরা হয়েছে ২০০ টাকা।
ম্যুরালের লেখক থেকে শুরু করে যারা যারা এর পেছনে কাজ করেছেন, সবার জন্য কৃতজ্ঞতা। জয় হোক এবি প্রকাশনীর প্রথম প্রকাশনা ম্যুরালের।





জয় হোক
লীনা আপু, বইটার রিভিউ দিবেন কবে?
স্বাগতম ম্যুরাল কে...
ওরে অবশেষের দু'দিনের লেইট ডেটে তিনি এলেন! আশা করছি আমাদের এই প্রথম প্রচেষ্টা"মুর্যাল" পছন্দনীয় হবেই। এত্তোজনের ভালোবাসাময় উনাকে ভালো বা বেসে পারাই যাবে না।
মেসবাহ ভাইও যে বিনয় মজুমদার হইতে পারে আজ জানলাম।আর টুটুল ভাই ভার নিবো কেমতে তার তো ঠ্যাং ভাংছে।
===================
আসলেই এটা স্মরনীয় হয়ে থাকবে এতো অল্প সময়ের মধ্যে এতো কাজ করা চাট্টিখানি কথা না। টুটুল ভাই আর আপনি না থাকলে হয়তো এইবার সম্ভব হতো না।
=================
আশাকরি ম্যুরাল সবার ভালো লাগবে।
আমি সব সময়ই বিনয় মজুমদার।।
নিজেকে জাহির করার মত ধৃষ্টতা দেখাতে আমি অভ্রস্ত না
কী করবো বল, আমি এরকমই...
থ্যাংকস মেজবাহ ভাই
====================
নাম দুইটা গেঁথে নিলাম।
====================
ম্যুরালের জন্য অনেক অনেক ভালোবাসা!!!
আস্তে গাঁথেন, ব্যথা পাবে ওরা

হায়, এবার বইমেলায় যেতে পারব না। ম্যুরাল কীভাবে সংগ্রহ করি?
ঠিকানাটা জানাইয়েন, পাঠাবো ১ কপি
একটা ই- কপি করলে মন্দ হত না্।:-D
ম্যুরালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
দ্রুতই এক কপি সংগ্রহের আশা রাখি।
ম্যুরাল কিনে আনলাম এক কপি।
পড়া শুরু করলাম।
ম্যুরাল কিনে আনলাম এক কপি।
পড়া শুরু করলাম।
ভাই আজকের কড়চা কই? ম্যুরালের খবরাখবর কি, বলেন না। এমুন করেন ক্যান?
~
ইয়েপ্পি! পেয়ে গেছি!
সাড়ে পাঁটটা পর্যন্ত ছিলাম কাল। দেখিনাই বইটা।
য়াযাদ ভাই থাকলে - কোন সমস্যাই আর সমস্যা না।
জয় হোক ম্যুরালের।
বস্ , এবারের পিকনিক টা তাইলে হয়ে যাক
ভাগ্যিস বলেন নাই যে, বস্ , এবারে বিয়ে টা তাইলে হয়ে যাক...
সম্পৃত ছিলাম মানে কি বস!!! আপনে না থাকলেতো ম্যুরাল আলোর মুখ দেখতো না। আপনিতো সেই লোক সে ম্যুরালকে পৃথিবীতে আনলেন।
ম্যুরাল এর আগমন
শুভেচ্ছা স্বাগতম
মোড়ক উন্মোচন সম্বন্ধে কিছু বলবেন না বস?
এই মনিহার আমায় নাহি সাজে..............
মনে হয় বান্দরের গলায় মুক্তার মালা...
বস আপনে কেন আপনাকে বান্দর বলবেন????

আমরা আছি কোন দিনের জন্য
ওয়াও
কী বস ?
কবে দেখা দিবেন (মুরগা হওয়ার প্রস্তুতি নিয়া...)
৪টার দিকে মেলায় ছিলাম আজ। মুরাল খুঁজে পেরাম না।
কাল বিকেলে আসেন, দেখাও হবে, ম্যুরাল কিনবেন
মুরগাও হবেন
বেশ ক্ষেপে যাওয়ার কথা আমার মতো লোকের।কারণ বইটি আজ খুঁজতে গিয়ে পাইনি।আবার বই মেলায় যেতে পারবো মিনিমাম(ছোটমাম) এক সপ্তাহ পর।বইটির সংগে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ যদি আপনাদের কারো একজনার ফোন নাম্বারটা আমাকে জানাতেন তাহলে যোগাযোগ করে বইটি হস্তগত করা যেত।-gonshaipahlavi@gmail.com
সকলের মঙ্গল হোক।
আপনার অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। আগামীকাল থেকে বইমেলায় আবার ম্যুরাল পাওয়া যাবে।
আমাকে ফোন করবেন।
আমার চলার পথে কোথাও হলে পৌঁছে দেব...
০১৭১৩০৯১৯৭১
জয় হোক
মীর, বইটার রিভিউ দিবেন কবে?
ম্যুরালের বস্ত্রহরণটা বেশ হাবভাবের সাথ করলে ভাল হতনা? নামটা বেশ পছন্দ হইছে, আফসোস বইটা হাতে পাবনা!
ক্যান, বইটা মানে ম্যুরাল হাতে পাবেননা ক্যান ?
আপনি ১০০ ইউএস ডলার পাঠিয়ে দেন, আমি ডিএইচএল-এ বই পাঠিয়ে দেব...
মেসবাহ ভাইকে ও টুটুল ভাইকে আন্তরিক অভিনন্দন, এই অসাধ্য সাধনের জন্য। তাছাড়া ম্যুরালের পেছনে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক অভিনন্দন।
ম্যুরাল নাম এবং প্রচ্ছদটা আমার খুব পছন্দ হয়েছে।
হায় আল্লাহ ম্যুরাল সব বিক্রি হয়ে গেলে, আমি কিনব কেমনে?
দেশে একজনরে ওর্ডার দিসি, মাগার সে আওয়াজ দিতেছে না..কি যে করি!!!
আচ্ছা কোন ব্যবস্থা আছে কি যে টাকা পাঠালে ম্যুরাল উড়াল দিয়ে হাতে চলে আসবে?
ধন্যবাদ সবাইকে।
অভিনন্দন এবং শুভকামনা
মন্তব্য করুন