খেলা শেখা---
বিলিয়ার্ড আমি কখনওই খেলিনি। যখন খেলা শেখার সময় ছিল তখন বিলিয়ার্ড খেলবার জায়গা পাইনি। বিলিয়ার্ড সম্পর্কে আমার জ্ঞান এই টিভির পর্দা পর্যন্তই। মঝে মাঝে ইচ্ছা করেছে খেলাটা শিখতে কিন্তু তেমন আগ্রহবোধ করিনি।
একদিন লনটেনিস খেলে ফিরে এসে চা এর কাপটা নিয়ে বিলিয়ার্ড রুমে চলে এলাম। দুই জন খেলছে কয়েকজন দেখছে। হেল্প বয় রেস্টার হাতে দাড়িঁয়ে আছে। একজন পয়েন্ট বোর্ডের কাছে পয়েন্ট কাউন্ট করছে। বেশ রাজকীয় খেলা। সবুজ বোর্ড , ঠিক মাঝাখানে মাথার দুই হাত উপরে চারটি নিয়ন বাতি। বোর্ডের উপর হলুদ ও লাল বল। খেলোয়াররা ঘুরে ঘুরে খেলছে। প্রত্যেকের হাতে একটি করে কিউ (যে স্টিকটি দিয়ে খেলা হয় তাকে কিউ বলে)। খুব গম্ভীর গম্ভীর সবাই। আমার বেশ মজাই লাগলো।
খেলাটা আমার কাছে অনেকটা ক্যারাম খেলার মত মনে হল। ক্যারামে হাতের আঙ্গুল দিয়ে খেলতে হয় আর বিলিয়ার্ডে আঙ্গুলের পরিবর্তে কিউ। হিসাব নিকাশ সব ক্যারামের মতই। মনে হল এই খেলা শিখতেই হবে না হলে জীবন বৃথা।
পরদিন বিকালে গেলাম খেলা শিখতে। যাতে খেলোয়াড়রা আসার আগেই আমার শেখা হয়ে যায়। জানুকে ফোন করে বলে দিয়েছি অফিস থেকে সরাসরি ক্লাবে চলে আসতে যাতে ওর সাথে একটু প্রাক্টিস করতে পারি।
বিলিয়ার্ড খেলা তিন ধরনের। তিন বলের খেলা হচ্ছে বিলিয়ার্ড। নয় বলের খেলা হচ্ছে ক্যারলিনা। স্নোকার হচ্ছে তেইশ বলের খেলা। বিলিয়ার্ড এ খেলোয়ার থাকেন দুই জন। স্নোকারে থাকেন দুইজন অথবা তিন জন আর ক্যারলিনাতে ও দুই অথবা তিনজন খেলয়ার থাকে। বোর্ডের উপরে হাতের তালু খাড়া ভাবে রাখতে হয়। যাতে তর্জনী ও বৃদ্ধাঙ্গুল উপরের দিকে থাকে এবং এই তর্জনী ও বৃদ্ধা আঙ্গুলের মাঝেই কিউ কে স্থাপন করতে হয়। তর্জনী ও বৃদ্ধা আঙ্গুলের মাঝে পাউডার দিয়ে নিতে হয় পিচ্ছিল করার জন্য আর কিউ এর মাথায় চক ঘষে নিতে হয় কিউ এর হেড রাফ করার জন্য যাতে পিচ্ছিল ভাব না থেকে। কিউ দিয়ে বলের মাঝ বরাবর হিট করতে হয়। উপরে মারলে বল যায়না নিচে মারলে অন্য দিকে চলে যায় । মাঝা মাঝি হিট করতে পারলে বল ঠিক ভাবে যাবে ।
লাল বলে স্টিকার দিয়ে প্রথমে হিট করতে হবে। যদি ফেলতে পারি তবে তিন পয়েন্ট এমন কি আমার বল পরলেও তিন পয়েন্ট। পরবর্তি চাল ও আমার । যদি হিট করার পর লাল বলে বা আমার বলে না লাগে তবে প্রতিপক্ষ তিন পয়েন্ট পেয়ে গেলেন। এভাবেই খেলা চলবে একশ পয়েন্ট পর্যন্ত।
সবই বুঝলাম কিন্তু প্রথমেই যে কাজ তা হচ্ছে কিউকে দুই আঙ্গুলের মাঝে স্থাপন করে এমন ভাবে পুশ করতে হবে যাতে বলের মাঝামঝি কিউ যেয়ে হিট করে। এই কাজটা আমি কিছুতেই পারছি না। মাঝামঝি হিট করতে পারলে সেখানে জোর থাকে না আর জোরে মারলে ঠিক মত হিট করা যায় না। প্রথম দিন কিছুই পারলাম না। দ্বিতীয় দিন দুই একবার পারলেও বেশির ভাগ সময়ই হচ্ছে না। শেখবার জন্য আমার অক্লান্ত পরিশ্রম। আর জানু ও হেল্পবয় এর ঐকান্তিক চেষ্টা আমাকে শেখাবার জন্য।
দুই আঙ্গুলের মাঝে কিউ স্থাপন করে সঠিক ভাবে পুশ করার চেষ্টায় আমার যখন গলদ্ঘর্ম অবস্থা তখন জানুর মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখ, মুখ, কান,কপাল সবকিছু দিয়েই হাসি উপচিয়ে পরছে। আমি কপট রাগে বললাম --আমার শিখতে জান যাচ্ছে আর তুমি হাসছো।! হেল্পবয়কে চা আনতে পাঠিয়ে দিয়ে হা হা করে হাসতে হাসতে আমাকে বললো --ম্যাডাম ইটস্ নট উয়োর ওয়ার্ক। কটমট করে কিছুক্ষন তাকিয়ে থেকে আবার আমার কাজে লেগে গেলাম।
এখন আমি মোটামুটি খেলা শিখে গেছি। কাল খেলতে খেলতে তাকে বললাম--হেই মিস্টার ইটস্ মাই ওয়ার্ক আলসো।





হেই মিস্টার ইটস্ মাই ওয়ার্ক আলসো।
Net slow, bangla ashchhe na, valo laglo khela shekhar golpo...
ধন্যবাদ।
চিকনে শিক্ষা ফেল্লাম
মাস্টার হিসাবে তাইলে আমি মন্দ না?
খেলাটা সম্পর্কে ভালোই জানলাম। এখন টুর্নামেন্টে আপনার সাফল্যের কথা জানার অপেক্ষায় থাকলাম।
টুর্নামেন্ট বহুৎ দুরস্ত।। খেলা শিখছি এটাই বড় কথা।
এই খেলাটা খেলার ইরাদা ছিল ইনফ্যাক্ট এখনো আছে।
আপনাগো প্রেম দেইখা ঈমানে কইতাছে হিংসা লেগে বেহতর।
প্রে এ এ এ এ এ এম বড় মধুর----------
নাইন বল, এইট বলের কথা বাদ গেছে। আমার এখন খেলতে ইচ্ছা করতেসে।
লন বসুন্ধরায় যাইয়া খেইলা আসি, ২০০ টাকা ঘন্টা।
অনেক বছর ছিলো ২০ টাকা পার গেম। নেশা ধরানো খেলা।
ঠিক বলেছেন নেশা ধরানো খেলা খেলতে খেলতে সময় চলে যায়।
ঘন্টা ২০০টাকা ? দরকার নাই বাবা।
এইট বলের খেলা জানি না খেলি নাই শুনি নাই দেখি নাই। এটার নামটা কি একটু বলেন । এবার আমি তাইলে ক্লাবে যেয়ে মাতব্বরি করতে পারবো। - ঃ) ঃ-)।
এইখানে ক্লিকাইলে বিস্তারিত জানতে পারবেন বলে মনে হয়।
ধন্যবাদ।
সাহেবী কাজ কার্বার
সাহেবরাই বানায় থুয়ে গেছে আমরা শুধু ব্যাবহার করি।
আপনার লেখার হাত বেশ ভালো :)। না হলে এইরকম শেতাঙ্গ বর্ণবাদী খেলার যেইরকম সুন্দর বর্ণনা দিলেন...মনে হয় আমিও পারুম
আপনি কী কুতকুত খেলা খেলেছেন ? 
শেতাঙ্গ বর্ণবাদী খেলা ঠিক বুঝলাম না। ক্রিকেট ও কিন্তু ওদের খেলা। কুতকুত খেলব না কেন? যেহেতু বাংলাদেশে জন্ম তাই জানি এর নাম কুতকুত। ইংল্যান্ডে জন্ম নিলে হয়ত অন্য নাম বলতাম। সারা পৃথিবীর বাচ্চারা কিন্তু কুত কুত খেলে। ধন্যবাদ।
শেতাঙ্গ বর্ণবাদী খেলা ঠিক বুঝলাম না। ক্রিকেট ও কিন্তু ওদের খেলা। কুতকুত খেলব না কেন? যেহেতু বাংলাদেশে জন্ম তাই জানি এর নাম কুতকুত। ইংল্যান্ডে জন্ম নিলে হয়ত অন্য নাম বলতাম। সারা পৃথিবীর বাচ্চারা কিন্তু কুত কুত খেলে। ধন্যবাদ।
কুত কুতও খেলসি। আর মনে হয় কখনো জিনিসটা খেলা হবে না। এরকম আরো অনেক কিছু আছে। চারা খেলাও আর কখনো হবে কি না জানি না। সেই সিগারেটের প্যাকেট ছিঁড়ে তাস বানানো। আর তাস জমিয়ে জমিয়ে বড়লোক হয়ে যাওয়া। সেই সুযোগ আর কখনোই মনে হয় পাবো না।
জীবনে খেলি নাই
তবে ভাইয়া'কে ওনেক খেলতে দেখেছি
আমি ও জীবনে খেলি নাই এত দিনে শুরু। আমার মত বয়স হতে হতে আপনারও হয়তো সুযোগ হবে , যদি খেলাধুলায় মন থাকে।
আমাদের দেশে বেশীর ভাগ সুযোগ যে ভাইয়াদের থাকে।
আমি পারি খেলাটা একটু একটু ..... আপনার ওখানে গেলে খেলা যাবে দেখছি
আবশ্যই খেলা যাবে ।
খেলা আসলে অনেক ধরণের আছে। এইট বল নাইন বল স্নুকার এইগুলা বাদেও একটা জটিল খেলা খেলছিলাম। স্ট্রাইকার বলটার সোজা বরাবর একটা বল থাকবে তার পেছনে আরেকটা বল থাকে। আরো কোথায় কোথায় যেন কয়েকটা বল থাকে। সামনের বলটাকে টাচ না করে দ্বিতীয় বলটাকে লাগাতে হবে এবং এক চান্সে ফেলতে হবে(অন্য কোন বল স্থানচ্যুত করা যাবে না)। আমি এই খেলাটয়া প্রথমবারেই পারছিলাম, তাই দ্বিতীয়বার আর ধরি নাই।
টিভিতে যখন দেখায় দুশ্চিন্তার বলিরেখা কপালে ফালাইয়া খেলোয়াররা লাঠির আগায় পাউডার ঘষেন আমার তখন এমন ঘুম পায়। কেনো যেনো খুব বোরিং লাগে এ খেলাটা।
তবে আপনি আপনার ওয়ার্ক অলসো বলে নারী জাতির মর্যাদা রক্ষা করছেন, সেজন্য আপনাকে লাল সেলাম
স্নুকার ভাল্লাগে.. মাগার ভালো খেলতে পারিনা
.. খম্পিউটারে খুব খেলতাম কিউ ক্লাব নামের একটা গেইম সফটওয়্য়ার 
মন্তব্য করুন