ইউজার লগইন

ছোট গল্প ১

বৃষ্টির ছাট এসে গায়ে পরতে ঘুম ভেঙ্গে গেল রফিকের। মাথার কাছের জানালাটা খোলা। খুব গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই কখন বৃষ্টি এসেছে টেরই পায়নি। উঠে জানালাটা বন্ধ করে দিল। ডাইনিং রুমের জানালা বন্ধ কিনা দেখবার জন্য ডাইনিং রুমে এল। রাস্তার ম্লান আলোতে দেখলো জানালা ধরে দাঁড়িয়ে আছে নিপা। বৃষ্টিতে ভিজছে দেখে ওকে ঘরে যেতে বললো। নিপা কিছু শুনতে পেল কিনা বোঝা গেল না। একেবারে পিছনে এসে কাঁধে হাতটা রাখলো। সাথে সাথে নিপা রফিকের গায়ে হেলান দিল। কিছুটা অবাক হয়েই রফিক মৃদু স্বরে বললো ----ঘরে যাও ঠান্ডা লাগবে। কেঁপে উঠলো নিপা, চমকে সোজা হয়ে দাঁড়ালো। কোন দিকে না তাকিয়ে চলে গেল ওর ঘরে। নিপা ওর গায়ে হেলান দিয়েছে বলেই কি রফিক তাকে ভাবী ঘরে যাও কথাটা বলতে পারলো না।

একটা চেয়ার টেনে নিয়ে রফিক টেবিলে দুইহাত রেখে বসলো। মাথায় বিলি কাটতে কাটতে ভাবতে লাগলো সে কি আর কখনও নিপাকে ভাবী ডাকবে? কেন এই ভাবনা?। শুধু এই গভীর রাতে নিপা ওর গায়ে হেলান দিয়েছিল বলেই নিপার সম্পর্কে তার সমস্ত চিন্তা ভাবনা বদলে গেল। রফিক বুঝেছে নীপা কেন হেলান দিয়েছিল, ও একটা ঘোরের মাঝে ছিল। বাস্তবে ফিরতেই সে তার ঘরে চলে গেছে একবারের জন্যও রফিকের দিকে তাকায়নি।

নিপার বাবা মা আজ এসেছিল নিপাকে নিয়ে যেতে। নিপার শ্বাশুরী রাহেলা বেগম গত দুই দিন থেকেই বলছে ---তোমার কী কি কোথায় আছে বের করে নাও। কখন কী লাগে। তুমি যখন খুশি চলে আসবে, আমাকে ডাকলেই আমি যাব। প্রতিদিন আমি তোমার সাথে যোগাযোগ করবো। তোমার যেখানে ভাল লাগে সেখানেই থাকবে। নিপা কিছু বলছে না দেখে বললো--- কী কী নেবে আমাকে বলো আমি গুছিয়ে দেই। নিপা কিছুই বলেনি। শুধু চুপ করে বসে ছিল।রাহেলা বেগম যেখানে যা পেয়েছে গুছিয়ে দিয়েছে।

যাবার সময় নিপা তার বাবা মাকে বলেছে --আমি আজ যাব না, আমাকে নিতে আসতে হবে না, সারাজীবন তো একাই বাপের বাড়ি শ্বশুর বাড়ি করেছি তোমাদের নিতে আসতে হবে কেন? আমার যেদিন ইচ্ছে করবে সেদিন যাব। রাহেলা বেগম নিপাকে জড়িয়ে ধরে ডুকরে উঠেছে। ভেজা চোখে নিপার বাবা মা বিদায় নিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে রাহেলা বেগম নিপার মাকে বললেন ---নিপা মা হতে চলেছে, এই সময় ও যেখানে থাকতে চায় সেখানেই থাক।

রফিকের খালাতো বোন শীলার বাসায় রফিক ও শফিক এসেছে নিপাকে দেখতে। শীলার মেয়ের স্কুল বান্ধবীর ফুপু নীপা। শীলাপা নিপাকে প্রায়ই দেখে। ভার্সিতিতে যাবার সময় ভাতিজিকে নামিয়ে দিয়ে যায়। একদিন নিপাকে শফিকের জন্য মনে মনে ঠিক করে শীলা। রাহেলা বেগমকে দেখাতে নিয়ে যায় সেই সাত সকালে স্কুলে। এরপর এই দুই ভাই এসেছে নিপার সাথে পরিচিত হতে।

নিপাকে দেখে রফিক বলল ---মেয়ের নাকের উপর দিয়ে তো ট্রেন চলে গেছে। সাথে সাথে শফিক বলেছে --তোর নাকটা আয়নায় আগে দেখে নে। শফিকের উত্তরে রফিকের সে কি হাসি শিলাপা দুলাভাইসহ। হয়ে গেল নিপা রফিকের ভাবী। প্রায় দুটি বছর নিপা এ বাড়ির বউ। নেভী অফিসার রফিকের পোস্টিং বিভিন্ন যায়গায়। তাই মাঝে মাঝে এসে থাকে আবার চলে যায়। গত তিনদিন আগে ও এসেছে সেই মংলা থেকে। চলে যাবে আর দুদিন পরে। পরিবারের সবাই রফিকের বিয়ের কথা বলাবলি করছে, এরই মাঝে এই ঝড়।

রফিককেই নিপা শফিক ভেবেছিল। প্রায় দুই মাস শফিক মারা গেছে রোড এ্যাক্সিডেন্টে, বৃষ্টির মাঝে তন্ময় নিপা ভেবেছিল শফিকই এসে দাঁড়িয়েছে তার পিছনে। কন্ঠস্বরে ঘোর কেটে যায় নিপার আর অন্য এক ঘোরের মাঝে ঢুকে যায় রফিক। সিদ্ধান্ত নিয়ে নেয় রফিক, সেখান থেকে ফেরার তার আর কোন উপায় নেই।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


অবশেষে রফিক নিপাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলো এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো... Big smile

ইয়ে, আপনার বাগানের লিচুর কী খবর ? আছে না শেষ ! Tongue

সামছা আকিদা জাহান's picture


লিচু আছে। আর দিন দশেক পর পারতে হবে । আম পারছি ।

মেসবাহ য়াযাদ's picture


এবি'র লোকজনতো সৈয়দপুর যেতে পারবে না মনে হয়। পাঠিয়ে দেবেন নাকি ? আমরা সবাই মিলে একদিন খেয়ে নেব... Big smile খুব বেশি না, হাজার দুয়েক পাঠালেই হবে... Tongue ঠিকানা দেব ?

সামছা আকিদা জাহান's picture


আবশ্যই। ঠিকানা দেন আমি কুরিয়ার এ পাঠিয়ে দেব।

মেসবাহ য়াযাদ's picture


সিরিয়াস হলে মেইল দিবেন।
m_aajad@yahoo.com

কামরুল হাসান রাজন's picture


এই অফার কি সকলের জন্য প্রযোজ্য?

মেসবাহ য়াযাদ's picture


অবশ্যই না ! Crazy
তবে এই খাবার সবার জন্য প্রযোজ্য... Big smile

লীনা দিলরুবা's picture


দুইবার পড়েও মর্মদ্ধার করতে পারলাম না Shock
ভুতের গল্প লিখলা নাকী!
ছোট গল্প-১? আবার ডুব মেরো না, পরের গুলো দিয়ে দাও।

সামছা আকিদা জাহান's picture


এটা একটি সম্পুর্ন ছোট গল্প। রফিক এর পর নিপাকে বিয়ে করবে আমরা তা ধরে নিতে পারি। ডুবতো মারি কাজের চাপে। ভাল থাক বন্ধু।

১০

সুবর্ণা's picture


ভালো লাগলো। এটা কি ধারাবাহিক?

১১

সামছা আকিদা জাহান's picture


ছোট গল্প নিয়ে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে--- ছোট প্রান, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা
নিতান্তই সহজ সরল-----আর পরের লাইনগুলি মনে করতে পারছি না। এটা এখানেই শেষ। এর পর যেতা লিখব তা অন্য গল্প। ধন্যবাদ।

১২

মাহবুব সুমন's picture


Sad

১৩

সামছা আকিদা জাহান's picture


আমার গল্পেতো হ্যাপী এন্ডিং তবে আপনার মন খারাপ কেন???

১৪

মীর's picture


উনার তো মন খারাপ হবেই রুনা'পু Wink গল্পের নায়িকা যে চলে গেল পরের হাত ধরে...

১৫

সামছা আকিদা জাহান's picture


কেন???? সুমন ভাইয়ের তো পোস্ট খালি নাই।

১৬

মিতুল's picture


গহীনের শব্দ শোনা যায়।

ভালোবাসার উদার অথচ সংকীর্ন পথের অপরাজেয় আশার অসংখ্য কাঁচের চুড়ি, নিঃশব্দে হঠাৎ ই ভেঙ্গে যায়।

যায় কি ?

১৭

সামছা আকিদা জাহান's picture


কঠিন মন্তব্য। হাইপোথেটিকাল। ভাল থাকুন।

১৮

শওকত মাসুম's picture


গায়ে হেলান দেওয়া হইতে সাবধান। Smile

১৯

সামছা আকিদা জাহান's picture


১০০ দাত দূরে থাকুন।

২০

জেবীন's picture


আজকে ভাল ভাল গল্প পড়ছি! Smile
ভালো লাগছে ছোটগল্প।

২১

মেসবাহ য়াযাদ's picture


গল্প গল্পই।
এইসব থেকে আবার কিছু শিখতে চাইও না Wink

২২

সামছা আকিদা জাহান's picture


শিক্ষার কিছু নেই দেখে মনটা বড় খারাপ হলো।

২৩

সামছা আকিদা জাহান's picture


ভাল লাগার জন্য ধন্যবাদ।

২৪

মীর's picture


তবে গল্প দারুণ হয়েছে। আপনাকে আরেকটু ঘন ঘন লেখার অনুরোধ করছি।

২৫

সামছা আকিদা জাহান's picture


চেষ্টতো করি। একটা জব, একটা বর আর তিনটা পিচ্চি সামলাইয়া এর চেয়ে দ্রুত আর হয় না রে ভাই ----- বড় পরিবারের জ্বালা আগে বুঝিনাই (কান্নার ইম হবে)।

২৬

তানবীরা's picture


গল্পের এন্ডিংটাতো পুরোই পরিস্কার। অসাধারণ Laughing out loud
মহিলা রবি ঠাকুর আপনার পরের গল্পের অপেক্ষায় Big smile

২৭

সামছা আকিদা জাহান's picture


আসিতেছে আসিতেছে পেটের ভিতর কল কল করিতেছে কিন্তু কী বর্ডে বসিতেছে না।

২৮

মেসবাহ য়াযাদ's picture


লিচু শেষ হবার পথে !
মেইল দিলেন্না !
ঠিকানা নিলেন্না !
আফসুস !!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সামছা আকিদা জাহান's picture

নিজের সম্পর্কে

যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারেবারে,
আমার জীবনে তোমার আসন গভীর আন্ধকারে।
যে লতাটি আছে শুকায়েছে মূল
কূড়ি ধরে শুধু নাহি ফোটে ফুল
আমার জীবনে তব সেবা তাই বেদনার উপহারে।
পূজা গৌরব পূর্ন বিভব কিছু নাহি নাহি লেশ
কে তুমি পূজারী পরিয়া এসেছ লজ্জার দীনবেশ।
উৎসবে তার আসে নাই কেহ
বাজে নাই বাঁশি সাজে নাই গেহ
কাঁদিয়া তোমারে এনেছে ডাকিয়া ভাঙ্গা মন্দির দ্বারে।
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে।