ইউজার লগইন

কথা বাড়ি-২(একটি চিঠি )

কথা বাড়ি ১

প্রিয় সাবিহা,

দিন ফুরায়না..
সত্যি বলছি দিন ফুরায়না..
কথা বাড়ি আজ DREAM,
কিন্তু আমার স্বপ্নেরা খেলেনা....।
তুমি চলে গিয়েছ.।
ভালোই হয়েছে.. তোমার আদরের ছেলের কান্ড যদি দেখতে
না সাবিহা তুমি আসলেই আদরে ওর মাথাটা খেয়েছ,
কাল বললাম বাবারে এই বাসায় আমার ভালো লাগেনা-আমি বরং বাড়িতে চলে যাই।
ও আমার দিকে এমন ভাবে তাকালো যে কি বলি..
বলল বাবা লক্ষটা বড় রাখেন,
আমরা সবাই ভাল আছি আর আপনার ভালো লাগেনা?
আগে ছিল পুরান বাড়ি
আমি করালাম নতুন বাড়ি-
আগে ভাড়া পেতেন কোন?-এসব কারণেই আপনার সাথে মা আগেই দিয়াছেন আড়ি-
এখনকার মত ভাড়া পেলে কি আর ওমন হত-

আমার মন খুব খারাপ
সাবিহা সত্যই কি তাই?
আমার উপর রাগই কি হেতু চলে যাওয়ার?
মানি পারিনি মেটাতে তোমার অনেক ইচ্ছা
কি করি বল
একজন স্কুলশিক্ষকের বেতনের সামনে তোমার চাওয়া গুলা যে পাহাড় হয়ে ঠেকত।
কিন্তু কই
কখনও তো বলনি তুমি রাগ করেছ..
বলেছ.."থাকগে আমাদের বাবা আছেনা?ও বড় হয়ে দিবে। তুমি চিন্তা করোনা তো"

বাবা তোমার বড় হয়েছে
কিন্ত এতই বড় যে আমাদের ছোট ছোত অনেক আশা তার সামনে ক্ষুদ্র এ্যমিবা হয়ে ঠেকে।
তোমাকে ছাড়া আর দোষ দিব কাকে?
না সাবিহা তুমি আসলেই আদরে ওর মাথাটা খেয়েছ
আজ তো খুব আছো ।
এক বারও ভাবলেনা আমার কথা।

বিশাল DREAM এর মানুষেরা সব বিশাল,
এত সব বিশালতায় আকাশ লজ্জায় মুখ লুকিয়ে রাখে।
মাঝে মাঝে মনে হয় আমাদের এ বাড়িটা বোধ হয় আয়না দিয়ে ঘেরা
জানালা দিয়ে বাইরে তাকাও-বাইরেও জানালা আর জানালা।

এত মানুষ থাকে এখানে
কেউ কাউকে চিনেনা।
নিরস মনে তারা বাড়ির বাইরে যায়
বাইর থেকে ঘরে আসে।
বাংলার স্বপ্ন কি ইংরেজিতে দুঃস্বপ্ন হয়ে গেল নাকি?
DREAM এ থেকেও এরা এত নিঃস্বপ্ন কেন।
মন বোধ হয় ইংরেজি বোঝেনা।

দিন রাত্রি কিছুই বুঝিনা।
কিছুই না,
এখন শুধু অপেক্ষা,
মুক্তির লাগি
তোমার কাছে যাওয়ার জন্য
মনে হয় সেই তরুন বয়সে চলে এসেছি
তোমাকে দেখার জন্য সেই আকুলতা
পার্থক্য তোমাকে দেখার জন্য এখন অনেক লম্বা একটা ঘুম চাই
যে ঘুম মর্তের কেউ ভাঙাতে পারেনা।
ইতি ,
তোমারই
মনু।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


তোমাকে দেখার জন্য এখন অনেক লম্বা একটা ঘুম চাই

তোমাকে দেখার জন্য এখন অনেক লম্বা একটা ঘুম চাই

আশফাকুর র's picture


ধন্যবাদ

তানবীরা's picture


লাইক করলাম Big smile

আশফাকুর র's picture


:Cool :Cool থ্যাংকু

একলব্যের পুনর্জন্ম's picture


বাহ ! অনেক সুন্দর লেখা । খুব ই সুন্দর ।

আশফাকুর র's picture


Innocent

চাঙ্কু's picture


কবিতাডা পছন্দ হইছে। সুন্দর এবং প্রাঞ্জল যদিও মন খারাপ করা।

আশফাকুর র's picture


মন খারাপ হলে আমি স্বার্থক।
ধন্যবাদ

জ্যোতি's picture


বিশাল DREAM এর মানুষেরা সব বিশাল,
এত সব বিশালতায় আকাশ লজ্জায় মুখ লুকিয়ে রাখে।

খারাপ মন্টা আরো খারাপ হলো। লেখাটা ভালো লাগছে খুব।

১০

আশফাকুর র's picture


আচ্ছা কেউ কি আমার কথা বাড়ি ১ টা পড়েনি। Sad( Sad( Sad(

১১

মুক্ত বয়ান's picture


বহুতদিন বাদে তোর কবিতা পড়িলাম। Smile

১২

আশফাকুর র's picture


কেমন লাগলো এইডা ক বেটা.।আমার পেচবুকের প্রোফাইল পিকটা দেখছস..প্রকৌশলি আশফাকুর রহমান..।দোয়া কর তাড়াতাড়ি যেন চাকুরি একটা পাই।তুই কি ঢাকা চলে গেসিস?

১৩

নুশেরা's picture


উপভোগ্য Smile

১৪

আশফাকুর র's picture


ধন্যবাদ। Smile Big smile

১৫

ফয়সল রাব্বী's picture


"জানালা দিয়ে বাইরে তাকাও-বাইরেও জানালা আর জানালা।"
এই লাইনটা গ্রেট। এই জিনিসগুলা দেখার জন্য চোখ লাগে। তোর হবেরে। Smile Smile Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আশফাকুর র's picture

নিজের সম্পর্কে

স্বপ্ন দেখতে ভাল লাগে। নানা স্বপ্ন দেখতে দেখতে জীবন কাটছে। ছেলেবেলা থেকে স্বপ্ন ছিল বাংলাদেশের প্রথম ট্যাংক বানাবো। আমার জলপাঈ রঙা সে ট্যাংকে চড়বে বাংলার সেনারা...।সে স্বপ্নের খাতিরে প্রকৌশলী হলাম। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি...।বানাতে পেরেছি একটা ছোট বহির্দহ ইঞ্জিন। জীবনে তাই আর বড় কিছু স্বপ্ন দেখিনা। একমাত্র অনেক টাকা কামাতে চাই...।সারা জীবন আমার মা টা অনেক ভুগেছে...।। আমি মার জন্য কিছু করতে চাই...।।স্বপম বলতে এটুকুই