সকাল আসে না, আয়না হাসে না........
মাঝে মাঝে আপনাদের এমন হয় না - একটা গান শুনলেন কোথাও, আর সে গানের রেশটা রয়ে গেল মনে.......অনেকক্ষণ।
ইউটিউবে একটা গান খুঁজছিলাম। যা খুঁজছিলাম তা পেলাম না। বদলে পেলাম অন্তহীনের এ গানটা। গানের কথা এবং সুর দুটোই কেন যেন মনটাকে উদাস করলো। যদিও এর সঙ্গে অন্য কিছুর যোগসূত্র না খোঁজাটাই বুদ্ধিমানের কাজ হবে।
-------------------------
সকাল আসে না....আয়না হাসে না
জানলা খোলা মেঘ....সে ভালোবাসে না
না কিছু ভাবি না....রোদ এলো কি না
স্নানের জলে গা......আমি না, তুমি না
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা
রাতের পরী আর ভুল ঠিকানা
সকাল আসে না....আয়না হাসে না
একলা খোলা বই....সে ভালোবাসে না
--------------------------
শ্রেয়া ঘোষালের কন্ঠ আমার মনকে ছুঁয়েছিলো মনে হয় অনেকটাই। তাই ইউটিউব ঘাঁটলাম আরো বেশ খানিকক্ষণ। একে একে শুনলাম ছবির অন্য গানগুলোও। ফেরারী মন....যাও পাখি বলো...আমার ভীনদেশী তারা.... সবমিলিয়ে ভালই লাগলো।
অন্তহীন দেখার প্রত্যাশা করছি।





প্রথম আজাইরা পোস্ট।
দেখার পর একটা জট্টিল রিভিউ দিয়েন
একটা মন্তব্য করেছিলাম প্রথমেই এটাকে আজাইরা পোস্ট বলে।

প্রকাশের পর দেখলাম তা মডারেশনের জন্য গেছে, মানে মন্তব্যটা গেলো অতিথি হিসাবে!!
বার বার লগড আউট হই!!
কেমনে কী!!
শুনতাছি এখন
টাইটেল সংটা মুভির সবচাইতে বাজে সং
বেশির ভাগ গানই জোশ
মুভিটা এখনকার কোলকাতা চালচিত্র নিয়ে। খারাপ লাগবে না। একটু স্লো।
তবে, এই মুভির সবচাইতে আকর্ষণীয় দিক এর গানগুলা। জোশশ।
আমার গান আর সিনেমা দুটোই ভালো লেগেছে। আমার রাতজাগা পাখি গানটাও খুব ভালো লেগেছে
রাতজাগা পাখি??
বুঝলাম না তো তানবীরা'পু
এডি কবেই শুইনা ভাল্লাগছিলো, পরে ডাউনলোডানোও হৈছে, কত কতবার শোনা হৈছে.....
আপনে লেইট!!!
দুঃখিত কারো মন্তব্যে জবাব দেইনি বলে। সবাইকে ধন্যবাদ।
অন্তহীনের ডিভিডি কিনতে হবে। এক ডিভিডিতে ছয়টা বাংলা ছবির একটা কালেকশন এনেছিলাম, শেষ বিশ মিনিটের মত দেখতে পাইনি।
একই পরিচালকের অনুরণন রেকমেন্ড করলেন একজন।
মন্তব্য করুন