ইউজার লগইন

'স্বর্গ-নরক' এর হাইফেনে

‘স্বর্গ – নরক’ এর হাইফেনে
এ টি এম কাদের

- কেমন আছিস ? কানাডা প্রবাসী বন্ধুর ফোন ।
- “স্বর্গ – নরক” এর হাইফেনে ঝুলে থাকলে যেমনটি থাকা যায় । বল্লাম ।
- মানে ?
- মানে একেবারে পানির মত সহজ । আমি বাংলা দেশের বাইরে আছি ।
- তাতো জানিই ! আরব আমিরাত আবশ্যই বাংলা দেশে নয় । কিন্তু ‘স্বর্গ – নরক’ এখানে এলো কোত্থেকে ?
- বলছি । তার আগে তুই বল কি করছিলি ।
- প্ত্র-পত্রিকা ঘাঁটা ঘাঁটি করছিলাম ।
- দেশের না কানাডার ?
- দু’ দেশেরই আছে । তবে এখন দেখছি দেশের গুলো ।
- নাম বলতো ।
- যুগান্তর, প্রথম আলো, আমাদের সময়, আমার দেশ, ইত্তেফাক, মানব জমিন, ২০০০, সাপ্তাহিক ইত্যাদি ।
- আরেব্বা ! এতগুলা পেপার কিনিস ?
- হ কিনি । তবে আমি একা না । বন্ধুরা আছে । শফিক, করিম, অলক, নাসিম, রিক্তা, আলো সবাই কন্ট্রিবিউট করে ।
- কোন পার্টি করিস ? একাধিক বাংগালী একাট্টা হলেতো একাধিক পার্টি গজানোর কথা । তোরাতো অনেক । তোদের কয়টা ?
- তোর সব তাতে হেঁয়ালি ! পার্টি করতে যাব কোন দূঃখে ! ছুটির দিন সবাই একটু এক সাথ হই, আড্ডা দিই, হৈচৈ করি, পেপার পত্রিকা ঘাঁটি, দেশের খবর টবর জানার চেষ্টা করি ।
- তা আজ কি জানলি ?
- দুঃস্শালা ! তুই দেখছি ইন্টারোগেট করা শুরু করছিস । না বাবা তোর সাথে হবেনা আমার । রেখে দিলাম ।
- আরে ! আরে ! রেগে যাস ক্যান শা----- ! আমার ওতো তোগ মত ছুটির দিন পুরোটাই কাগজ ঘাঁটাঘাঁটি করে কাটে । দেশের বর্তমান হাল অবস্থা সম্বন্ধে একটা ধারণা মস্তিস্কে আঁকা হয়ে গেছে । তোরটার সাথে একটু মিলিয়ে দেখতে চাই । তোর ধারনা কি !
- আরে বাদ দে ওসব ধারণা টারণা । দশটা পত্রিকা পাশাপাশি রেখে পড়লে একই নিউজের বিশ রকম চিত্র উঠে আসে । কোনটা যে সঠিক আল্লা জানে !
- খালি আল্লায় জানবো কেরে হালাই ! সবচে ভাল জানার কথাতো ডঃ হাছিনা, ম্যাঃ খালেদা,ওদের চেলা-চামুন্ডা, সমর্থক গলাবাজ, বিবৃতিবাজ, কলমচি আর বুদ্ধিচিদের ।
- বুঝলামনা দোস্ত্ !
- বুঝবিনে ক্যা ! নিজের পাছায় একটা লাত্থি মার আর ঘিলুতে পেরেক ঠোক একটা । দেখবি সব জলবৎ তরলং !
- প্যাঁছাচ্ছিস ক্যান্ হারামি ! আমিতো তোর মত বুদ্ধির ঢেঁকি না যে ইশারায় বুঝে যাব সব !
- আরেব্বা ! মাথাতো খুলছে দেখছি তোর । আমার শীল আমার নোড়া, তা দিয়ে আমায় মারলি ! তয় শোন ! দুই ঘরানার কাগজ গুলা একটু খুঁটিয়ে পড়ে দেখ । দেখবি ম্যাঃ খালেদা আর তার চেলা চামুন্ডাদের মতে গত আড়াই বছরে দেশটা একেবারে হাবিয়া দোজখ হয়ে গেছে । ভাবখানা যেন আগে কত্তো ভাল ছিল ! আন্যদিকে ডঃ হাছিনা আর তার পাইক-পেয়াদাগো হিসেবে তারা দেশকে উন্নয়নের স্বর্ণ-শিখড়ে নিয়ে গেছে । একেবার সাক্ষাৎ জান্নাতুল ফেরদাউস বানিয়ে ফেলেছে ! দুজনের সমর্থকরা হুক্কাহুয়া হুক্কাহুয়া করছে আর লেজ নাড়ছে । একই সাথে দেশটা স্বর্গ আর নরক হয়ে আছে । ওরা পালা করে কিঞ্চিতাধিক দুই দশক স্বর্গের সূধা লুঠছে আর নরক-যন্ত্রণা ভোগ করছে । আমরা যারা দেশের বাইরে আছি তারা নিঃসন্দেহে ওদের সৃষ্ট ‘স্বর্গ-নরক’ এর সংযোজক হাইফেন বা ড্যাশটিতে ঝুলে আছি । তাইনা ! তয় স্বর্গের সূধা বা সূরার সূ্বাস আমাদের নাসা রন্দ্র পর্যন্ত না পৌঁছলেও নরকের আগুনের আঁচ কিন্তু ঠিকই পাওয়া যাচ্ছে ।
- আসলেই তাই । তুই একটা জিনিয়াস কিন্তু দোস্ত্ !
- বৌ কিন্তু বলে উল্টোটা । আমি নাকি আস্ত একটা গাধা । শুধু কি তাই ! বেআআক্কেল, হাঁদারাম, মাকাল ফল কোনটাই বাকি রাখেনা বলতে ।
- আরে ওগুলো ভাবী তোকে আদর করে বলে ! ভালবাসার মানুষকে কতো নামে যে ডাকে মানুষ তার কোন ইয়ত্তা আছে !
- আরে না দোস্ত্ ! বরাবরের মতো টাকা পাঠালাম। বৌ কিন্তু রেগে টং । বলে , ‘প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দামের ব্যরোমিটার যেই হারে উঠছে তোমার আকল তার হাজার গুণ হারে নীচে নামছে । তো আর করি দোস্ত্ ! রাখলাম তা’লে ।
- ওকে দোস্ত্ ! বন্ধুদের আসার সময় হয়েছে । আজ কিন্তু জম্পেস আড্ডা হবে । সব শালাকে তোর ‘স্বর্গ-নরক’ এর হাইফেনে ঝুলিয়ে ছাড়বো । ভাল থাকিস ! বাই---।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


Big smile Big smile Big smile

বউরে কম কেনাকাটা করতে বলেন। এইযে শুনি জিনিস পততর এত দাম কিনতু কেনাকাটাতো কারো কমে না Sad

এ টি এম কাদের's picture


@ তানবীরা,
পরামর্শের জন্য ধন্যবাদ ! তবে বৌকে কিছু কওন যাইবোনা । তাতে আগুনে ঘি ঢালা হবে । আবারো ধন্যবাদ !

টুটুল's picture


তাতাপুর লগে একমত জানাইয়া গেলাম Smile

এ টি এম কাদের's picture


@ টুটুল,
আপনার তাতাপুকে যা দেওয়া হয়েছে আপনার জন্যও তাই রইল । ভাল থাকুন ।

মীর's picture


লেখাটা চমৎকার হয়েছে ভাইয়া! আরেকটু প্যাঁছালে মন্দ হতো না। Smile

এ টি এম কাদের's picture


@ মীর,
মাথায় বিশেষ কিছু নাই । প্যাঁচালতো থাক--নেহাৎ অভিজ্ঞতা থেকে লিখেছি পোষ্টা । আপনাদের ভাল লাগলে ভাল । ধন্যবাদ !

মীর's picture


প্রিয়'s picture


ভাল লেখা।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ টি এম কাদের's picture

নিজের সম্পর্কে

আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা । বিদ্যুৎ প্রকৌশলী । স্বাধীনতা পরর্বতী রাজনীতির প্রতি প্রবল বীতশ্রদ্ধ । অসামপ্রদায়িক চিন্তাধারায় বিশ্বাসী ।
'৭৮ এ নানা কারণে চাকুরি বিদেশে চলে আসি ।