শুধু তুমি
শুধু তুমি
এ টি এম কাদের
প্রত্যূষে ঘুম থেকে উঠে
দাঁত মাঝতে মাঝতে অবাক হয়ে দেখি
বেসিনের স্বচ্ছ গতরে তুমি ফোটে আছো !
আমার হাত থেমে যায় ! অপলক দেখতে থাকি—
তোমার শ্বেত-মুক্তো দাঁত, রক্তিম গাল, লাল গোলাপ ঠোঁট ।
আমার মুখ নেমে আসে, আমি ঝুঁকতে থাকি—ঝুঁকতে থাকি ।
‘ খুট ’ করে শব্দ হয় ।
দোর খুলে কেউ বেরিয়ে যায় বাথ রুম থেকে ।
সম্বিৎ ফিরে পাই । তাড়াহুড়ো ডুকে পড়ি ।
দরজার খিল এঁটে শাওয়ার ছেড়ে দিই ।
জলের শীতল পরশ ! আহা কি কোমল !
মনে হয় তুমিই গলে গলে তরল হয়ে
আমার সমস্ত অবয়বে আদর করছো !
আবেশে চোখ বুজে স্থির হয়ে থাকি !
আমি দাঁড়িয়ে থাকি---দাঁড়িয়ে থাকি !
‘টক টক’ দরজায় টোকা পড়ে ।
সহকর্মী কারো তাড়া ।
তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে হঠাৎ থমকে যাই !
অবাক বিস্ময়ে দেখি—দেয়ালে লাইফ সাইজের আয়নায়
ক্রমে তুমি পষ্ট হচ্ছো !
তোমার কুন্তল, কপাল, ভ্রু, চোখ, কান, নাক, কপোল,
ঠোঁট, গলা, বুক, পেঠ, নাভি, সন্ধিস্থল,
জঙ্ঘা, উরু, পা---- !
আমি তাকিয়ে থাকি--- তাকিয়ে থাকি !
আবারো টোকা পড়ে দরজায় ।
তোয়ালে জড়িয়ে বেরিয়ে আসি ।
বাইরে তখন ভোরের নরম রোদ !
ভেজা কাপড় মেলে দিতে দিতে
অজান্তে কখন চোখ যায় আকাশের দিকে ।
আশ্চর্য ! নিঃসীম নিলীমার বিশাল ক্যানভাসে
তুমি মূর্ত হয়ে আছো !
আজকের --- প্রতিদিনের
আকাশ, বাতাস,রোদ – মেঘ – বৃষ্টি,
নদী, পাহাড়, বনানী,
ফুল, পাখি, জল—
সবখানে – সব কিছুতে তুমি,
শুধু তুমি ! শুধু তুমি !!





সুন্দর কবিতা।
@ প্রিয়, ধন্যবাদ ! ভাল থাকুন ।দ
বাহ বেশ
জিনিসটা কি, ব্রণ?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ভালো লেগেছে......

মন্তব্য করুন