মাগো তাকে বলো---
মাগো তাকে বলো যেন উঠোন খানি নিকিয়ে রাখে,
আমি তারই কাছে আসবো ফিরে এই কথাটি মনে রাখে ।
সকাল বেলার সোনা রোদের একটুখানি ধরে রাখে,
নিশিথ রাতে হাস্নুহেনার সুবাস বুকে ভরে রাখে ।
শরত প্রাতের শিশির কণা ডাগর চোখে জমিয়ে রাখে,
সাঁঝ রবিটার লাল টুক টুক লালিমাটা গালে মাখে ।
কাল বোশেখির উতল হাওয়ায় হদয় পরাণ জুড়িয়ে রাখে ।
আমি তারই কাছে আসবো আবার এই কথাটি মনে রাখে ।
মাগো তারে বলো যেন সাঁঝ প্রদীপটি জ্বেলে রাখে,
শীতল পাটি পরিপাটি সযতনে পেতে রাখে ।
মেঘলা দিনের ' রিম ঝিম ঝিম' বুকের খোপে লুকিয়ে রাখে,
'বউ কথা কও' বউ পাখিটির 'গোপন কথা' গোপন রাখে ।
আমি ফিরে এসে চাইব সবই এই কথাটি মনে রাখে ।





এ টি এম কাদেরকে বলি , তিনি যেন এমন লেখা অব্যাহত রাখে(ন) !
চেষ্টা করবো । ধন্যবাদ !
টুটুল ভাই !
অনেক কিছু আমি বুঝিনা । আপনি আঙ্গুলের ছাপ দিয়ে কি বুঝাতে চেয়েছেন তা আমি বুঝিনি । যাকগে । তাতাপুর 'ব্যবচ্ছেদ' র উপর আমার একটা মন্তব্য আছে । অনুরোধ করছি ওটা একটু পড়ে দেখবেন । ধন্যবাদ ।
আরও এরম লেখা চাই লেখক যেন তা মনে রাখে...
মনে রেখে কি হবে ! সবাইতো চলে যায় !
চেষ্টা থাকবে ।
আরও এরম লেখা চাই লেখক যেন তা মনে রাখে...
মনে রেখে লাভ নাই।
ছ্যাঁক দিয়ে চলে যায় ।
খালি আমি রেখে লাভ কি !
তিনিদের যে গরজ নাই!
এরকম স্নিগ্ধ কবিতা আরো পড়তে চাই ।
খুব ভালো লাগলো।
মন্তব্য করুন