ইউজার লগইন

২১ এর প্রার্থনা

ঈশ্বর আমরা ষোল কোটি বাঙ্গালী,
হাতে গোনা ক’জন বেজন্মা বাদে---সবাই
নতজানু তোমার দরবারে,------ কায়মনোবাক্যে
প্রার্থনা করি প্রভু !
তুমি আমাদের প্রার্থনা শোন !

এই দেশ, এই মাটি আর এই ফসলের মাঠ,
এদেশের আলো-বাতাস-জল আর সবুজ বনানী,
মেঘ-বৃষ্টি-রোদ আর ফুল-পাখি-গান,
সর্বোপরি এ দেশের মানুষ আর এই মৃত্তিকার সন্তান,
এসব তুমি রক্ষা করো প্রভু !
রাজনীতি নামের দুর্নীতির ক্রুঢ়তা থেকে,
রাজনীতিক নামের কীটদের হিংস্রতা থেকে,
ওদের বিষাক্ত নিঃশ্বাস থেকে ,
অহেতুক জেদাজেদির সর্বনাশ থেকে,
হরতাল আর গণতন্ত্রের গণযন্ত্রনা থেকে !

ঈশ্বর আমরা চাইনা, কেউই চায়না ---
আমাদের সন্তান মস্তান হোক !
চাইনা ঝাপ্টাবাজ বা চাঁদাবাজ হোক !
খুনি, ধর্ষক কিংবা নেশাখোর হোক !
অথচ ওরা ওই কথিত জন দরদীরা
নিজেদের সন্তান বিদেশে সড়িয়ে রেখে,
গদি বাঁচাতে কিংবা গদিতে বসার উদগ্র বাসনায়,
আমার বাচার হাতে তুলে দিয়েছে বন্দুক,
পিস্তল আর কাটা রাইফেল ।
বম, গ্রেনেড আর খুর,
লগি-বৈঠা-রামদা আর ককটেল,
গাঁজা-ইয়াবা-কোকেন আর নীল ছবি ।
ঈশ্বর এসব চাইনা আমরা !

ঈশ্বর যাদের কারণে প্রতিদিন
কোন মায়ের বুক খালি হয়,
লাঞ্ছিতা হয় কোন বোন,
হত ধর্ষিত হয় মানবতা,
তাদের উপর তোমার গজব দাও প্রভু !

ঈশ্বর আমরা বত্রিশ কোটি হাত উঠিয়েছি
তোমার দরবারে !
একটা ঝড় দাও প্রভু – প্রবল ঝড় !
যাতে ধুলিস্মাৎ, নিশ্চিহ্ন হয়ে যাবে ওরা,
রাজনীতিক নামের ওই পশু গুলো
তোমার সুন্দর এই পৃ্থিবী থেকে,
আমার সোনার বাংলা থেকে !

আমাদের প্রার্থনা কবুল করো প্রভু !

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


কবিতা ভালো হয়েছে শুধু বানানগুলো আর একবার দেখে নিয়েন। বাচ্চা বোধহয় লিখতে গিয়ে বাচা লিখেছেন

এ টি এম কাদের's picture


তানবীরা,
বাচ্চাকে আদর করে [আমদের দিকে] অনেকে বাচা বলে । আমি সেটা ব্যবহার করেছি ।

লীনা দিলরুবা's picture


মোনাজাত আপনার ঈশ্বর কবুল করুক, আমিন।

জোনাকি's picture


ছুম্মা আমিন

রাসেল আশরাফ's picture


আচ্ছা কাদের ভাই আপনার প্রায় পোস্টেই লগি-বৈঠার কাহিনী থাকে এটা কী কাকতালীয় না?? Glasses
============
তয় মোনাজাত ভালো হয়েছে। বানানগুলো ঠিক করলে আরো ভালো লাগতো।

এ টি এম কাদের's picture


রসেল ভাই,
শুধু লগি-বৈঠা দেখলেন ? আশে পাশেতো আরো অনেক কিছু ছিল !

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমীন।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ টি এম কাদের's picture

নিজের সম্পর্কে

আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা । বিদ্যুৎ প্রকৌশলী । স্বাধীনতা পরর্বতী রাজনীতির প্রতি প্রবল বীতশ্রদ্ধ । অসামপ্রদায়িক চিন্তাধারায় বিশ্বাসী ।
'৭৮ এ নানা কারণে চাকুরি বিদেশে চলে আসি ।