বুদ্ধিমানের প্যাচালী
অনেকগুলা খালাতো-মামাতো-চাচাতো ভাইবোন থাকলে অনেক প্যাচ লাগে যেমন মজাও হয় তেমনি, একেকবারের আড্ডায় শুরু হয় কাউকে নিয়ে পচাঁনি দেয়া, তাতে বের হয় কতো কতো না জানা কাহিনী! সাধারনত একজনের একের বেশি কাহিনী থাকে না তবে ব্যতিক্রম ও থাকে। তেমনি এক আড্ডায় পাওয়া এক কাজিনের কাহিনী, যা কি না দেখা গেলো ছোটকাল থেকেই ঘটনাবহুল!
একদম পিচ্চিকালে নানান প্রশ্নে অস্থির করে তুলতো সবাইকে অন্যসব বাচ্চাদের মতোনই। সবকিছুই তার জানা চাই আর নতুন শেখা শব্দ বারবার বলা তার অভ্যাস। তো মায়ের কাছে জিজ্ঞাসা, “এই যে পিশু করছি এটাকে কি বলে?” মা ভাবলো যারতার সামনে কিনা কি বলে ফেলে তাই শেখালো, “এটাকে চমচম বলে বাবা।” নতুন শিখতে পারার খুশিতে পেসাব করেই চিৎকার দিতো, “মা, চমচম শিশ দিছে!” তো একবার বসারঘর থেকে দৌড়ে মায়ের কাছে এসে কান্না, কি হইছে? “মেহমান বলছে আমাকে কামড় দিবে!” কোলে করে নিয়ে যাবার পর জানা গেলো, মেহমান বলছেন যা, উনি ঝাল খাবেন না চমচমটাই খাবেন!!!...
স্কুলে টিচার বলছেন, “তুমি যে পড়তে বসো না, তাতে তো তুমি ক্লাস থ্রি’তে কেম্নে উঠবা, সবাই চলে যাবে তুমি পড়েই থাকবা এখানে”। বুদ্ধিমানের উত্তর, “কেন আমি তো সিড়িঁ দিয়ে হাটতে পারি! এক দৌড়ে ক্লাশ থ্রি’তে উঠে যাবো!” কিছু পরে টিচারের মনে পড়লো, স্কুলের ক্লাশ টু নীচতলায় আর ক্লাশ থ্রি দোতলায়।
আরেকটু বড়ো হবার পর, কাজের মেয়েকে সাথে দিয়ে দোকানে পাঠানোর আগে মা বলে দিয়েছে, “২কেজি অমুক জিনিস আনবে ১০টাকা কেজি দরে ২০টাকা দিয়ে, দামাদামি করে আনবে, দোকানদার যা বলে তাই দিইয়ে আসবা না”। মাতৃআজ্ঞা শিরোধার্য তাই দোকানদার যতোই বলুক ওই জিনিসের দাম কেজি দরে ১৬টাকা কিবা কাজের মেয়ে বলছে ভাইয়া আপ্নে বেশি দামে নিতেছেন, কিছুই কানে না তুলে ২০টাকা দিয়ে করে আসছে সদাই!!
আরেকটু লায়েক হবার পর হুজুরের কাছে পড়তে গেছে। এরপর দিন থেকে বাথরুমের বাল্ব ফাটতে লাগলো পরপর ২দিন! ওইসময় আলোচ্য বুদ্ধিমানকে বাথরুমে দেখা গেছে আর যতবারই সে বাথরুমে যাচ্ছে সারা ওয়ালে পানিতে পানিতে সয়লাব! জিজ্ঞাসাবাদে জানা গেলো, হুজুর তারে পাক-পবিত্রতা শিক্ষা দিতে গিয়ে বলছেন, “তুমি এখন বড়ো হইছো, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই প্রতিবার টয়লেটে গেলে পরিষ্কার হইবা আর পানি খরচ করতে ভুলবা না” তাই শিক্ষকের আজ্ঞাবাহী সেইমতে যতবারই টয়লেটে গেছে ওয়ালে ওয়ালে পানি খরচ করে আসছে!!! 





পোলাটার মাথায় দেখি ম্যালা বুদ্ধি!!!!!!!!!!!!!!
এখন কত বড় হয়ছে?পুরা লায়েক হতে আর কত দিন??
হুম... পুরা বুদ্ধির ঢেকিঁ... :) কলেজে ঊঠছে এবার...
লাইক করলাম। আমারো কত কি মনে পড়লো। পরে বলবো।
খালি লাইকে এ চলবো না... কথা দিয়া যাও
হাসতে হাসতে দম বন্ধ হৈয়া যাওয়ার উপক্রম!
হাসতে হাসতে গড়া গড়ি কাওয়ার ইমো গুলা আসেনাই, আরেক বার ট্রাই করি!

মজা লাগছে...
লাইক করছি।পোলাটা কত বড় হইছে..? 
লাইক করলা কারে!!?
সব খুইলা বললে কেমনে হবে..
মাসুমদের গল্প সর্বদা মজাই হয়।
যে হারে একের পর এক কান্ড ঘটাইতেছে, এই মাসুমের কাহিনী ব্যাপক হবে আশাই করা যায়... খেয়াল করছেন পোলা আজ্ঞাবহনে কি একনিষ্ঠ!! ...
পানি খরচ
হাসলাম । প্রাণ খুলে হাসলাম । পিচ্চিরা কত মজাই না করে ।
সেই পিচ্চি তো খুব সিরিয়াসলি করছে এই সব কাজ কারবার...
পানি খরচের কাহিনীটা বেশী মজার ...
পিচকির বুদ্ধি আছিলো ম্যালা। ......
আছেন কেমন আপনি?.।
আমি ? .. হ আমি ভালোই আছি
আপনে বুদ্ধিমতি হওন ব্যাপক এই কামনাই রইলো!~
:| এটা কোন তরিকার শুভকামনা হইলো!!!?
লেখা বড়ই উমদা হৈসে। আপনারে এই লেখার জন্য আঠারোখান পিলাচ দেয়া হৈল।
লেখা আমারই জুইত মতোন লাগে নাই... ঝোলঝাল নিজে কিছুই দিতে পারি নাই... শুধুই পিচ্চির কর্মগুলা লিখে গেছি... সাথে আওফাও কিছু লিখে মজার করে তোলা যেত এইটাকে... পারি নাই...
আঠারো পিলাচের মাজেজা কি?...
:) কি কথা কই?...
আছি সাথে।
বুদ্ধিমানের কাজকারবারের সাথে?...
এইবার কলেজ পর্ব জানতে চাই। ফাটাফাটি হইছে জেবীন
:D
চুপচাপ পড়ে গেলাম...
(কপিরাইট: উদরাজী)
কলেজে উঠার পর কি কি কয় জানবাম চাই
হাহাহাহা | মজা পাইলাম
বুদ্ধিমানের কর্ম হলো বুদ্ধি নিয়ে খেলা
টাকা পয়সা ব্যাপার না তায় ... ... ...
কিংবা পানি ঢালা ।।
মজারু
মন্তব্য করুন