ইউজার লগইন

জয়িতা কাহন

“ভালো থাকার অন্য কোন মানে নাই,

ভালোথাকা মানে ভালবাসা নিয়ে বাচাঁর ভেতর

 আটকে যাই ভালোবাসাহীন ষড়ভুজাকার খাচারঁ ভেতর”

একথাটা আমজনতা আমাদের জন্যে খাটে, কিন্তু কিছু মানুষ সবসময় ভালো থাকে, একবুক অন্তহীন ভালোবাসা নিয়ে। যাদের কাছে এলে ভালোলাগাটা শুধু মূহুর্তের জন্যে নয় জিইয়ে থাকে তা অনেকক্ষন যাবত। তাদের আদতগুন উচ্ছলতাটা যে কারো একঘেয়েমি দূর করে দিতে পারে।

আমার এমনই একজন, সেই ভালোলাগাটা এনে দেয় তার বাধঁভাঙ্গা হাসি, কথার আদুরেপনা কিবা লাগামছাড়া কথার ফুলঝুরি দিয়ে না, সব মিলিয়ে তার মনের টানটাই টেনে বেধেঁ রাখে মনের কোনে।

 কাল তার জন্মদিন। অনেক শুভকামনাতো বাই ডিফল্ট আছেই তবে এমন দিনে তার জন্যে শুভকামনার পাশপাশি তার মনের কোন খায়েশ পূরন করা বন্ধু হিসেবে কর্তব্য। তার অনেকদিনের আশি তোলার আশা, থাকবে কেউ কাছে খেলবে সাথে পাশা।

খোচাঁখুচিঁতে ওস্তাদ (নাহ কথার না চিমটি খামচি’তে আরকি), ভালোবাসতে বাসতে ফতুর করে দেয়ায় সিদ্ধহস্ত (এটা খানা কিবা গিফট যাই ভাবেন না কেন, পাঠক জ্ঞানীগুনী জন), সময়ের পাক্কা (যেখানে যে সময়ে চাইবে উপস্থিতি নিশ্চিত), মনের জনকে সদা-সর্বদা মনে করার পক্ষাপাতি (বারবার মনে করলে নাকি হেচঁকি উঠে যারে মনে করা হইছে তার, কাছে নাইতো কি হইছে মনে রাখো তোমার উপর নজর আছে!)…

তো এমন সব অনন্য গুনে গুনান্বীতা, আমার বন্ধুটার জন্যে আছেন কেউ আলাভোলা, দিলখোলা, পকেট আকাশতোলা, পড়বেন ওর ফাদেঁ থুক্কু রাখবেন ওরে কান্ধে কান্ধে, অতি স্বত্তর যোগাযোগ করেন… ব্লগের পাতায়…

 

জন্মদিনটা কার সেটা কি বলার প্রয়োজন আছে কি?

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

বিষাক্ত মানুষ's picture


অনেক প্রিয় বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি .। তার মানে কিন্তু এই না যে 'ক্যাক কুক' এর কথা ভুলে গেছি ।

বিষাক্ত মানুষ's picture


কিন্তু .. তুমি পোস্ট দুইবার দিলা কি মনে কইরা ??? কেক কিন্তু এক পিসই পাইবা, কইয়া রাখলাম

জেবীন's picture


আররে! এটা ব্লগের স্বজনপ্রীতি! পয়লাতো পোষ্ট দিতেই দেয় না, কারন মডু চাইছে নিজে পয়লা পোষ্ট দিবে, কিন্তু দিতে না দিতে মডু নিজের পোষ্টটা দিতে গিয়া কপি-পেষ্ট করে আমারটা দিয়া দিছে.।। Smile

থাক, ম্যান থুক্কু মডূ ইজ মর্টাল= মডু মাত্রই ভুল করার হক রাখে!! Tongue out

মুক্ত বয়ান's picture


আমিও এক টুকরা ভাগ চাই... Smile Smile

ভাস্কর's picture


শুভ জন্মদিন...

টুটুল's picture


আজ একটা চমৎকার মানুষের জন্মদিন
আজ জয়িতার জন্মদিন
আজকের দিনটা না এলে এমন ভালো একটা বন্ধুকে কি পেতাম?
শুভ জন্মদিন বন্ধু
সারা জীবন এমন থেক...
অনেক অনেক শুভ কামনা

মুকুল's picture


শুভ জন্মদিন প্রিয় বন্ধু!

ভবিষ্যত সুখের হোক। সব অপ্রাপ্তি ঘুচে যাক।
ভালো থাকো সবসময়.।

জ্যোতি's picture


আমি যে কি বলব?অনেকক্ষণ ধরে পোষ্ট টা দেখছি। কিছুই বলছি না। কারণ ভালোবাসা আমাকে সবসময়ই আপ্লুত করে। আমিও সবাইকে ভালোবাসি। এই বন্ধুরা এখন আমার জান।
আমার সত্যি চোখ ভিজে গেছে।

আপন_আধার's picture


শুভ জন্মদিন জয়িতাপু
অনেক অনেক শুভ কামনা

১০

আহমেদ রাকিব's picture


শুভ জন্মদিন জয়িতাপু।

১১

শাতিল's picture


শুভ জন্মদিন বেলী আফা Smile

১২

জ্যোতি's picture


ভাইয়া, আপনিও বেলি আফা কইলেন?

১৩

শওকত মাসুম's picture


সবচেয়ে পরিস্কার এবং ভাল মনের মানুষ বেছে নিতে বললে আমি জয়িতাকে বেছে নিতাম।
জন্মদিনে শুভেচ্ছা, অনেক অনেক।

১৪

জ্যোতি's picture


মাসুম্ভাই কি বলেন! লজ্ঝা পাইছি। স্তব্ধ। আমি খুবই সাধারণ, বোকা একটা মেয়ে।
যা বলছেন তাতে লজ্জায় ব্লগ ছেড়ে পালাতে হবে।আপনি, আপনারা অসাধারণ।যারা বুঝে না তারা জানে না তারা কি বুঝে না।

১৫

নজরুল ইসলাম's picture


শুভ জন্মদিন। অনেক শুভেচ্ছা

১৬

শওকত মাসুম's picture


হাত বাড়িয়ে ছুঁই না তোকে,
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই৷

হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি৷

তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই৷

তখন আমি একটু ছোঁব,
হাত বাড়িয়ে জাড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরনী নায়ে৷

নায়ের মাঝে বসব বটে,
না-এর মাঝে শোব৷
হাত দিয়েতো ছোঁব না মুখ,
দু:খ দিয়ে ছোঁব৷

তুই কেমন করে যাবি?

জয়িতার পছন্দের কবি নির্মলেন্দু গুণ। তাঁর এই কবিতাটি জয়িতার জন্মদিনের শুভেচ্ছা হিসেবে

১৭

জ্যোতি's picture


এই কবিতাটা আমার খুব পছন্দ। আজকেও পড়েছি। অফিসে থাকতে টুটুরকে বললাম , কবিতা পড়তে ইচ্ছা করছে আমাকে লিংক দাও প্লিজ।বেচারা ব্যস্ততার মাঝেও দিলো।
মাসুম ভাই থ্যাংকস।

১৮

নাজ's picture


শুভ জন্মদিন আপু.........

দোয়া করি সবসময় ভাল থাকেন.. ভালবাসায় থাকেন !!
Many many Happy Returns Smile

১৯

রায়েহাত শুভ's picture


হেপ্পি বাড্ডে জৈতাফা Smile
অনেক দিন বাঁইচা থাকেন, নাতি নাত্নিগো পোলাপানের জন্মদইনের কেক্কুক খাইয়া হের্পর মৈরেন Smile

২০

নরাধম's picture


জয়িতারে ভালা পাই। শুভেচ্ছা অনেক বন্ধু।

২১

বকলম's picture


জয়িতাপু'রে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘজীবি হোন।

২২

লোকেন বোস's picture


শুভ জন্মদিন

২৩

শাওন৩৫০৪'s picture


আজকাই আন্টির জন্মদিন? বাহ.....ঢাক শহরে কুনাই খামু? কি কপাল নিয়া আসছিলাম.....এবিতে আইসা মনে হয় তাড়াতাড়িই বড়সড় খানা পাইতাছি......

জয়িতা আন্টি, তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা.....সবার যেমন প্রিয় মানুষ আছো, তেমনই থাকো....সবসময়....শুভকামনা...

২৪

তানবীরা's picture


শুভ হোক জন্মদিন
দিনরাত হোক রঙীন
অন্যেদের অবস্থা থাকুক সঙ্গীন
স্বপ্নে কাটুক নিশিদিন
এই কামনা প্রতিদিন

২৫

নীড় সন্ধানী's picture


জয়িতার জ্যোতিতে আলোকিত হোক চারদিক...
শুভ জন্মদিন!!!

২৬

সুবর্ণা's picture


অনেক অনেক শুভ কামনা। এর পরের জন্মদিন আসার আগেই পাশা খেলার জন্য কাউকে যেন পাওয়া যায় সেই দোয়া করি।

২৭

~স্বপ্নজয়~'s picture


শুভ জন্মদিন জয়িতা Smile

২৮

নুরুজ্জামান মানিক's picture


শুভ জন্মদিন !

২৯

পুতুল's picture


হেফি বাড্ডে আফা,তুমারে ভালু পাই

৩০

লীনা দিলরুবা's picture


জয়িতাকে চিনেছি কদিন আর হোল?
মনে হয় চিনি তারচে আরও বেশি
জয়িতা যেন আমার বোন, আমার প্রতিবেশি
জয়িতার নাম এখন
পৃথিবীর সবচে' ভাল মেয়ে
তাই পৃথিবীর সবচে' ভাল মেয়েকে
জন্মদিনের শুভেচ্ছা জানাতে
পৃথিবীর সব সুন্দর উপহার দিলাম।

৩১

জোনাকি's picture


জতারে শুভ জন্মবেদি!
কেক কুক তো আমার কপালে নাই জানা আছে আমার............ তো কি আর করার কেক কুকের ফটুল তুইলা ঝুলাইয়া দিও ! Smile

৩২

মুক্ত বয়ান's picture


জতারে

আল্লাহ আমি পয়লা ভাবছি, আপনের টাইপিং এরর হইল কিনা!!!! Tongue

৩৩

হাসান রায়হান's picture


আজকের এই দিনে
পুলক লাগে মনে

হাসি খুশি মজার দিন
আজ জয়িতার জন্ম দিন

জয়িতা থাকুক ভালো
ছড়িয়ে দিক মনে আলো।

৩৪

জ্যোতি's picture


কি যে বলি! সবাইকে ধন্যবাদ। ধুর !এইসব ধন্যবাদ বলে কি আর সব বলা হয়! আমি আবেগে আপ্লুত।এত সুন্দর করে সবাই বলে! আমি কাউকে এত সুন্দর করে বলতে পারি নি।
কাল রাতে জেবীনকে বলছিলাম যে ওকে আমি খুব পছন্দ করি। আমার প্রিয় বান্ধবী সুমনা।আমার জানের বান্ধবী।আমরা একসাথে পড়তাম। কিন্তু ও আমোক কেমন আদর করত। মনে হতো ও যেন আমার বড়। আর আমি ছোট কেউ। কি ভিশন মি্টি আর ভালো একটা মেয়ে। ওর বাসায় যেতাম আমরা আড্ডা দিতে। ওর কাছে বসলেই চুলে বিলি কাটতো। আমি কোলের উপড় শুয়ে পড়তাম আরাম করে। জেবীনকে বললাম ওকে পেয়ে আমার সুমনাকে মনে পড়ে। ও আড্ডায় না গেলে ওকে মিস করি। একটু পড়েই দেখি মেয়ে এত সুন্দর আবেগী একটা পো্ট দিলো।

তবে আমারে নিয়া যা লিখছে মনে হয় না ব্লগের পাতায় কেউ যোগাযোগ করবে।

৩৫

অমি রহমান পিয়াল's picture


শুভ জন্মদিন জয়িতা। আমার আরেকটা মেয়ে হইলে আপনার নামটাই দিবো। আপনার জন্য একটা গান আছে আমার পোস্টে। জন্মদিনের উপহার (পোস্টের সব সোয়াবসহ)

৩৬

সোহেল কাজী's picture


জয়িবুরে আবারো জন্মদিনের শুভেচ্ছা Laughing out loud

৩৭

সাঈদ's picture


সবাই তো সব কিছু বলে দিছে , আমি অফিসে কাজের চাপে অসামাজিক হয়ে যাইতেছি দিন দিন।

আমার দেখা কয়েক জন ভালো মানুষ, মজার মানুষ, মনের মত দোস্তের নাম বললে জয়িতার নাম আসবে ।

জন্মদিনের শুভেচ্ছা আবার। অনেক অনেক ভালো থাকুক সারা জীবন।

৩৮

মুক্ত বয়ান's picture


শুভ জন্মদিন আপু।
অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন, আর গরমে বিদ্যুৎ চলে গেলে, তিনি যখন আবার ফিরে আসবেন, তাকে নিয়মিত পিড়ি পেতে বসতে দিবেন!!! Tongue

৩৯

অদিতি's picture


জেবুর সঙ্গে রোজই কথা হয়, কিন্তু কিভাবে যেন ওর এই পোস্টটা আমার চোখ এড়িয়ে গিয়েছিল।
জয়িতা আপাকে একদিনই দেখেছিলাম বইমেলায়, ভাল লেগেছিল। শুভ জন্মদিন জয়িতা আপা। ভাল থাকুন, সব সময়-যখন যেখানে যে অবস্থায়ই থাকুন না কেনো।

৪০

কাঁকন's picture


শুভ জন্মবার্ষিকী

৪১

জেবীন's picture


দারুন দারুন কথায় শুভেচ্ছা জানিয়ে পোষ্টটাকে সুন্দর করে তোলার জন্যে সবাইরে ধন্যবাদ.।।।

মাসুম্ভাইরে স্পেশাল থ্যাংঙ্কস.।। এইখানে খুবই দারুন কবিতাটা দেয়ার জন্য.।।।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.