বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।
একটা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অনেক রক্ত ঝরবে, শহীদ হবে যোদ্ধা আর মানুষ হারাবে তাদের প্রিয়জন, এটাই পৃথিবীর অলিখিত নিয়ম। এটা ঘটবেই আর আমরা স্বাভাবিক বলে মেনে নেব শত কষ্ট হলেও। যারা প্রিয়জন হারায় তারাও একসময় এটা মেনে নেয় কারণ দেশকে মুক্ত করতে গিয়ে জীবন দিয়েছে তাদের বাবা, মা,ভাই, বোন, স্বামী, সন্তান। কিন্তু সবচেয়ে বড় প্রহসন হল সেই সব সূর্য সন্তানদের ইচ্ছা করে ভুলে যাওয়া, তাদের অপমান করা। যারা ছিল স্বাধীনতা বিরোধী তারা আজ মুখোশধারী দেশপ্রেমিক সেজেছে । আর কত মুক্তিযোদ্ধা ন্যূনতম সম্মানটুকুও পায়না। দোষ আসলে আমাদেরই। আমরা জানি কে শয়তান কে ভাল, তারপরও আমরা শয়তানকে মাথায় তুলে নাচি। ৩৮ বছর আগের ইতিহাস হাসিমুখে ভুলে গিয়ে ভন্ডদের মিষ্টি কথায় মাথা ঝাকিয়ে চলি। আমরা সুতো দিয়ে ঝুলানো পুতুলের মত আচরণ করি মাঝে মাঝে।
মুক্তিযোদ্ধাদের প্রাপ্য অধিকার থেকে নির্লজ্জের মত তাঁদের বঞ্চিত করি। একটু লজ্জাও হয়না আমাদের। পৃথিবীর কোন দেশেই বোধহয় এমন উদাহরণ নেই।
কাল ভোরের আলো ফুটলেই সেই দিন। যে দিনটির জন্য আটত্রিস বছর আগের নয়টি মাসের প্রতিটি প্রহর কত প্রার্থনা কত প্রতীক্ষায় কেটেছে। কত বিনিদ্র রাত অস্ত্র কাঁধে নিয়ে পাড়ি দিতে হয়েছে অজানা পথ। এই ছিল যে পাশে সেই নিথর হয়ে পরে থেকেছে শত্রুর বুলেটের আঘাতে। সেই নয়টি মাস মানুষের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছিল, প্রাণ কেড়ে নিয়েছিল নিষ্পাপ মানুষের দেহ থেকে সেই নয়টি মাস। কোন অপেক্ষায় গাঢ় হয়ে থাকা চোখ হয়তো আজও তেমনি চেয়ে আছে পথের দিকে, হয়তো অনন্তকাল তেমনি থাকবে। সেই নয়টি মাস নতুন ইতিহাস লিখেছে এ জাতির। এ স্বাধীনতা কোন শিশুর জন্য বাবার আদর হয়ে এসেছে, কোন বাবামা'র জন্য সন্তানের ভালবাসা হয়ে এসেছে। এ স্বাধীনতা এতো ঠুনকো নয়। কেন ভুলে যাবো তাহলে এ স্বাধীনতা? কিভাবে যেতে পারি? কেন ভুলে যেতে বলে স্বাধীনতা বিরোধী মূর্খের দল?
যাদের শক্ত হাতে এ দেশ নির্ভার হয়ে মুক্ত হয়েছিল একদিন, আজ তাদের শিথিল হাতগুলি ধরার সময় হয়েছে আমাদের।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।





আপনি সহ সব বন্ধুদের বিজয় দিবসের শুভেচ্ছা
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
বিজয় দিবসের শুভেচ্ছা।
লিজা, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই আমরা, আপনাকে এবং সব্বাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা।
বিজয় যেহেতু অর্জিত হয় নাই তাই শুভেচ্ছা জানানোর কিছু নাই। (আমার তরফ থেকে)
বিজয় এখনো আমাদের বহুদূর
দেশকে বিদেশী শত্রুমুক্ত করার যুদ্ধে তো আমরা অবশ্যই জয়ী হয়েছিলাম। কিন্তু এখনো বহু যুদ্ধ আমাদের জয় করা বাকি রয়ে গেছে সত্যি।
আপনাকে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা ।
শুভেচ্ছা নিলাম। আপনাকেও শুভেচ্ছা।
পোস্টের জন্য ধন্যবাদ।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
যাদের শক্ত হাতে এ দেশ নির্ভার হয়ে মুক্ত হয়েছিল একদিন, আজ তাদের শিথিল হাতগুলি ধরার সময় হয়েছে আমাদের।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
মন্তব্য করুন