ইউজার লগইন

ভিয়েনায় ঘোরাঘুরি

ভিয়েনা জায়গাটা সুন্দর। সাজানো-গুছানো। প্রকাশ্যে আইনের কড়াকড়ি নেই, কিন্তু সব চলছে নিয়ম মেনে। মেহমান আসার আগে বাড়ির ড্রয়িংরুম যেরকম গুছানো থাকে, ভিয়েনা যেন সেরকম।
ভিয়েনা আসলে গানের শহর। প্রথম ভিয়েনা দেখার শখ জেগেছিল সাউন্ড অব মিউজিক দেখে। কিন্তু সখটা তীব্র হয় বিফোর সানরাইজ দেখে। আহা! সেই যে ইথান হক আর জুলি ডিপলি ইউরো ট্রেন থেকে নেমে গেলো ভিয়েনায়।

বাংলাদেশের সবুজ পাশপোর্ট নিয়ে যে কোনো ইমিগ্রেশন কাউন্টারে একটু বিরক্ত লাগে। এমন ভাবে পাশপোর্ট দেখে আর তাকায় যে, মনে হয় ফিরে যাই। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে সময় নেওয়ার ব্যাপারে বাংলাদেশের ইমিগ্রেশন সেরা। এতোটা দেরি আর কেউ করে না।
অবাক হলাম ভিয়েনায়। এয়ারপোর্টে এক সেকেন্ড সময় নিল বলা যায়। আরও অবাক হয়েছিলাম আন্ডারগ্রাউন্ড ট্রেনে উঠতে। ৫ দিনের জন্য একটা টিকেট কাটলাম ১৪ ইউরো দিয়ে। অথচ টিকেট কোথাও কখনোই দেখাতে হলো না। পাঞ্চ করারও কোনো জায়গা নেই। পুরোটাই বিশ্বাসের উপর। মাঝে মধ্যে নাকি চেক করে, কিন্তু আমার চোখে পড়েনি।

DSC01062.jpg

গিয়েছিলাম মূলত ড. ইউনূসের সোশ্যাল বিজনেস সামিট কাভার করতে। বাইরে ড. ইউনূসকে যে কতখারি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি ঢাকায় বসে অনুমান করা কঠিন। এটি হচ্ছে রন গারেন ড. ইউনূসের যে বইটি মহাকাশ অভিযানে নিয়ে গিয়েছিলেন সেটি। বইটি সামিটে ড. ইউনূসেকেই তিনি আবার উপহার দেন। তবে অসাধারণ ছিল রন গারেন মহাকাশ অভিযান নিয়ে যে ডকুমেন্টারি দেখালেন সেটি।

DSC01070.jpg

প্রথম তিন দিন ব্যস্ত থাকতে হয়েছে সামিটে। ১১ নভেম্বর হঠাৎ করে জায়ান্ট ন্ক্রিনে মনে করিয়ে দিল দিনটি ছিল ১১.১১.১১। আর সময়টাও তখন ১১.১১।

DSC01072.jpg
ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে ভিয়েনা অদ্বিতীয়। বাড়িগুলো সেই আগের মতোই। মনে হয় শত বছরের পুরোনো। আর আছে ঘোড়ার গাড়ি। মূলত পর্যটকদের জন্যই এই ব্যবস্থা।

DSC01079.jpg
শূণ্যে বসে থাকেন তিনি। সবাই অবাক বিষ্ময়ে দেখে। বিনিময়ে অবশ্যই পয়সা দিতে হয়। অনেকেই পরীক্ষা করে দেখেন নীচে কিছু আছে কীন। পাওয়া যায় না।

DSC01087.jpg
শনব্রন প্যালেস। ভিয়েনার এই প্যালেসেই পর্যটক যায় বেশি। ১৪ ইউরো দিয়ে গ্র্যান্ড টুরের একটা টিকেট কিনেছিলাম। তাতে রাজা ও রানীর কমোডও দেখলাম। Sad

DSC01088.jpg
রাম্তার পাশে গান। অর্থ আয়ের আরেকটি রাস্তা।

DSC01122.jpg
১০টি দেশের ভিতর দিয়ে গেছে দানিউব নদী। তবে পিছনের ছবিটি দানিউব ক্যানেলের। কৃত্তিম খাল। পানি স্থির।

DSC01127.jpg
এটা মূল দানিউব। নদী দেখার জন্য এই জায়গাটি তৈরি করে দিয়েছে। অনেক পর্যটক আসে এখানে।

DSC01128.jpg
দেওয়াল লিখন। ভিয়েনায় অনেক তুর্কির বাস। আর এখানেও বিরোধ কুর্দীদের সাথে।

DSC01134.jpg
ভাবা যায়, ডিসেম্বরে কখনো কখনো এই নদী পুরো বরফ হয়ে যায় (আমারে কেমন লাগতাছে? Tongue )

DSC01138.jpg
দেবদাস, ভিয়েনা স্টাইল

DSC01143.jpg
ভিয়েনা আই, সব দেশেই একটা করে এই আই থাকে।

DSC01154.jpg
ধনী দেশে লায়নস ক্লাবের কাজ কী? তীব্র ঠান্ডায় শরীর গরম রাখার পানীয় খাওয়ায়, ফ্রী

DSC01158.jpg
এই লোক উপরে হা করে তাকিয়ে কী দেখছে?

DSC01159.jpg
এলোমেলো বাতাসে যেভাবে কাপড় উড়ছে, তাতে হা তাকিয়ে থাকা ছাড়া উপায় কী?

DSC01160.jpg
পুরো ছবিটা এরকম

DSC01164.jpg
ভিয়েনায় সবার জন্যই কিছু না কিছু আছে। (চট্টগ্রামবাসীরা কুথায়? Tongue Wink Big smile )

DSC01170.jpg
বাল হাউজ। উহু, বাংলাদেশ আওয়ামী লীগের কিছু না। অষ্ট্রিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


মাইষের কত সুখ! হিংসা করতেও পারি না।
নিজের নায়ক নায়ক ছবি ই তো দিলেন খালি। উদ্দেশ্য কি?

শওকত মাসুম's picture


বহু কষ্টে নিজের কয়টা ছবি তুলাইছি, চান্স ছাড়ি কেমনে?

মাহবুব সুমন's picture


Schnitzel খান নাই ?

শওকত মাসুম's picture


হ, এইটা ওদের জাতীয় খাবার বলা যায়।

বিষাক্ত মানুষ's picture


দারুন ! কিন্তু সন্ধ্যায় বের হন নাই !! সন্ধ্যার ভিয়েনার রূপের তুলনা নাই। আর যদি একটু সময় বের করে ডাউনটাউনের দিকে যাইতেন..... আহা সে কি রূপ ! পাহাড়ের গায়ে গোটা গোটা শহর ছবির মত সব। Cool

(তবে দিক্কার টুকু আবারো রেখে গেলাম দুলাভাই...... তীব্র দিক্কার)

শওকত মাসুম's picture


রাতে বের হইছি। কিন্তু এতো ঠান্ডা.......

টুটুল's picture


এক নজরে ভিয়েনাকে দেখে ফেললাম...
ধন্যবাদ বস...

শওকত মাসুম's picture


Smile Smile Smile

হাসান রায়হান's picture


আপনার পোস্ট পড়া মানে চমৎকার এক ভালো লাগার অনুভূতি।

১০

শওকত মাসুম's picture


বাপরে

১১

মীর's picture


টুটুল চৌধুরী বলেছেন-

এক নজরে ভিয়েনাকে দেখে ফেললাম...

হাসান রায়হান বলেছেন-

আপনার পোস্ট পড়া মানে চমৎকার এক ভালো লাগার অনুভূতি।

মাহফুজা খানম বলেছেন-

মাইষের কত সুখ! হিংসা করতেও পারি না।

কিছুই তো বাকি থাকলো না আর বলার!
আচ্ছা, ঐ ব্যাটার সমস্যা কি? সিট থাকতে শূন্যে ভাসে ক্যান? আর ভেরোনিকা নিশ্চই ফাঁকা এখন। তার একটা ছবি নিয়ে আসতে পারতেন কিন্তু বড়ভাই। আর লাভলী প্লেস চিটাগাংকে টিজ করাটা কি ঠিক হলো? বলেন তো।

১২

হাসান রায়হান's picture


আর লাভলী প্লেস চিটাগাংকে টিজ করাটা কি ঠিক হলো? বলেন তো।

ফুলের পাশে যেমন কাঁটা থাকে তেমন আর কি!

১৩

রাসেল আশরাফ's picture


মীরের এট্টু লাগছে অনেকদিন চট্রগ্রামে কাটায়ছে তো। Tongue Tongue

১৪

মীর's picture


চুম্মা

১৫

শওকত মাসুম's picture


মিথ্যা কী কইলাম?

১৬

হাসান রায়হান's picture


একট জিনিস খেয়াল করছেন, এই ব্লগে একজন ছাড়া চট্টগ্রামের কেউ নাই। Laughing out loud
এইখানে ব্লগিং করা চট্টগ্রামের পাব্লিকদের জন্য গুনাহে কবীরা Shock

১৭

শওকত মাসুম's picture


ঐ একজনকে আসেন সম্বর্ধনা দেই

১৮

গৌতম's picture


কালকে দেখলাম ভিয়েনা দেখতে দেখতে চ্যাপ্টা মেরে গেছেন! আজকে আবার সব ঠিকঠাক!

আচ্ছা, ভিয়েনা নামটা কি 'বিয়ে না' বা এজাতীয় কোনো শব্দ থেকে এসেছে? ওখানে বিয়ের হার কেমন?

১৯

শওকত মাসুম's picture


এই গ্রুপের মডু-ডেভুরা ভাল, নিজেরাই এসব ঠিক কইরা দেয়

২০

লীনা দিলরুবা's picture


লোকটা শূন্যে কিভাবে ভেসে আছে! আপনাদের কত সুখ বছর বছর দেশ-বিদেশে ঘুইরা বেড়ান Sad

২১

শওকত মাসুম's picture


তাও আবার ফ্রি ঘুরাঘুরি

২২

রাসেল আশরাফ's picture


নিজের নায়ক মার্কা ছবি দিয়ে পোস্ট দেয়ার জন্য তীব্র ধিক্কার ধিক্কার।
=========================

আমি আপনার ভিয়েনা নিয়ে একটা ভ্রমণকাহিনী টাইপের লেখা আশা করেছিলাম।

২৩

শওকত মাসুম's picture


ছবি দিয়া তো লাভ হয় নাই। কেউ তো যোগাযোগ করলো না Sad

২৪

অতিথি জালাল's picture


অসাধারণ লেগেছে।

২৫

শওকত মাসুম's picture


Smile Smile

২৬

তানবীরা's picture


আশির দশকের নায়ক, হিরো হিরালাল Big smile

২৭

জেবীন's picture


হাহাপেফা

২৮

শওকত মাসুম's picture


হিরালালের সঞ্জনারে আর দেখলাম না। পছন্দ হইছিল, পুতুল পুতুল ভাব ছিল।

২৯

জেবীন's picture


অই লোক সত্যিই ভাসছিলো নাকি শূন্যে? কিন্তু কি করে? ট্রিক্সটা কি?

আপ্নের ভ্রমন কাহিনীগুলা মজারই হয়.। তবে সেইযে মিউজিয়াম নিয়ে যেটা দিছিলেন বেশি ভাল্লাগছিলো।

৩০

শওকত মাসুম's picture


একার বেশি সময় পাই নাই। কাজে বেশি সময় দিতে হইছে।

৩১

একজন মায়াবতী's picture


লোকটা শূন্যে কিভাবে ভেসে আছে!!
ভিয়েনার দেবদাস তো সুন্দর কথা লিখসে Laughing out loud

৩২

শওকত মাসুম's picture


হ, পছন্দ হইছে

৩৩

ঈশান মাহমুদ's picture


অন্যের চোখে ভিয়েনা দেখা। ভালো লাগলো।

৩৪

শওকত মাসুম's picture


Smile

৩৫

শাওন৩৫০৪'s picture


শনব্রন প্যালেসের সাম্নে যেই দুইজন, কে কার ভাব নকল কর্তেছেন?
পুরা ছবিটা যেরকম, সেখানে নীচের লোকটা তো বদমাইশের প্রতীক! নীচ দিয়েও দেখতেছে, আবার দুষ্টু ব্যাডার মত ঢেইল ও ছুঁড়তেছে!!

৩৬

জ্যোতি's picture


আমি তো চ্যাপ্টা ছবিটা দেখে ভাবছিলাম, ওই জায়গায় ছবি তুললে এমন চ্যাপ্টাই হয়। এইটারে টেনে লম্বা বানাইলো কে?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।