ইউজার লগইন

কালুদার পারফরমেন্স

আজ মন আমার বেদনায় ভারাক্রান্ত। আমার আজ বার বার মনে হয়েছিল এই জীবন রেখে কি করবো। শেষ পর্যন্ত এও দেখতে হলো আজ? Crying

তাহলে কাহিনীটা বলি
খুব অল্প সময়ের জন্য বই মেলায় গেলাম আজ। মাত্র আধ ঘন্টা ছিলাম। টিএসসির মোড়ে দেখা হল জ্যোতি আর পারভীন আপার সঙ্গে (তারে আপা কওয়া ঠিক হইলো কি না বুঝতাছি না)। তারা আমি আসার আগেই চটপটি চেটেপুটে খেয়ে চুপচাপ বসে ছিল। তিনজন ঢুকলাম মেলায়। পৃথিবীর সেরা স্টলে গেলাম। শুদ্ধস্বরেই ছিলাম ওই সময়টা। বই কিনলাম তিনটা। কারণ এখনও সেভাবে বই কেনা শুরু করিনি। তালিকা ঠিকঠাক করছি। পারভীন (আপা) আমার বই কিনলেন। ঘটা করে অটোগ্রাফ দিলাম। তারপর বই দিলাম তাঁর হাতে। জ্যোতি সেই ছবি তুললো লোকজনকে ধাক্কা দিয়ে সরিয়ে। ক্যামেরা নিয়ে খালি পেছনেই যায় আর পেছনের লোকজন ধাক্কা খেয়ে এদিক-ওদিক সরে যাচ্ছিল। আমার তখন মনে হচ্ছিল অটোগ্রাফ দেয়ার চেয়ে ক্যামেরাওম্যানের পেছনে থাকা ভাল।
ভাল কথা, পারভীন (আপা) আমারে আর জ্যোতিরে বই উপহার দিল। এবারে এটাই পাওয়া প্রথম বই উপহার। Smile

তারপর ঘটলো সেই ঐতিহাসিক ঘটনা। আমরা গেলাম লিটলম্যাগ চত্বরে। তাকিয়ে দেখি.................
ওমাগো.....(মুখের উপর দুই হাত রাখার ইমো হবে)। দেখি ঐতিহাসিক এক চরিত্র, জীবন্ত কিংবদন্তী।
আমাদের কালুদা, কালপুরুষ। ছুটে আসলেন তিনি।
পারভীনকে দেখে বললেন, কেমন আছেন। তারপর তার চোখ গেল আমার অন্য পাশে। বিগলিত হয়ে বললেন, আপনি লীনা দিলরুবা না?
জ্যোতি এবার নায়িকাদের মতো আলতো করে বললো উহু। কালুদা জানতে চাইলো, আপনার নিক কি? জ্যোতি আর বলে না। বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হল। বললাম, ও জ্যোতি।
এইবার কালুদা বিজয়ীর হাসি দিয়ে বললো, জ্যোতি বললেন কেন, ও তো জয়িতা। আসলে আমার পোস্টে কমেন্ট করতো না তো, লাইকও দিতো না. তাই চিনতে পারি নাই।
আমাকে আবার হস্তক্ষেপ করতে হলো। অবাক বিষ্ময়ে বললাম, একটা মেয়ে আপনার পোস্টে যায় না, কমেন্ট করে না, লাইক দেয় না, এটাও দেখতে হলো। আমার তো এখন বলতে হচ্ছে, ধরণী দ্বিধা হও।
এইবার কালুদা বললো সেই ঐতিহাসিক বাণী। বললো-

তাহলে বোঝেন, আমাকে সবাই যতো নারীঘেষা বলে আমি তত নারী ঘেষা নই।

আমি তখন বললাম, এটা তো আপনারই ব্যর্থতা। একটা মেয়ে আপনার পোস্টে গেলো না। এটা কোনো কথা হল। আপনি এই মেয়েকে নিয়ে একটা কবিতাও লিখলেন না। আজব। আপনি কালকেই একটা কবিতা লিখবেন, লিখে দরকার হলে আমার ফেসবুক অ্যাকাউন্টে জ্যোতির নামে পোস্ট করে দিবেন।
খুশী হলেন আমাদের কালুদা।
তারপরেও এই দুজনের সামনে আমাকে বার বার হতাশা দেখাতে হলো। আমি প্রচন্ড হতাশ। এই তাহলে কালুদার পারফরমেন্স। Sad Stare Puzzled

দু:খ ভারাক্রান্ত হৃদয়ে অফিসে ফিরে আসলাম। কে বলে কালু দা নারী ঘেষা??
কে দেবে জবাব? কে দেবে উত্তর? Sad

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


সন্ধ্যায় হাসতে হাসতে, আর হাসি চেপে রাখতে গাল ব্যাথা করছিলো। এখনও গাল ব্যথা করতেছে।
অটোগ্রাফ দেওয়ার লজ্জার নাটকটাও বললাম না। পরে বলব। আগে হেসে নেই।

Puttolika Putul's picture


হাহাহাহহাহা .. কিছু বললাম না থাক। Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy

মানুষ's picture


জইতার এই জন্মের নারী জীবন ব্যার্থ। কাল্লুদা তারে চিনে নাই। Sad(

নাজনীন খলিল's picture


Smile

পারু রহমান's picture


জয়িতা কিনতু নায়িকাদের মতই মুচকি মুচকি হাসছিল Tongue Big smile

আরাফাত শান্ত's picture


কালু আংকেল জিন্দাবাদ!

শাপলা's picture


মাসুমা ভাই, আর মাসুম নাই!!!!

হা্যরে এইটা কিছু হইল? Tongue Tongue Tongue Wink Wink Wink

সামছা আকিদা জাহান's picture


লগ ইন না কের পারলাম না। দারুন, জয় কালু দা ।
মাসুমদা আপনার জন্য েবদনা।

টুটুল's picture


Big smile Big smile Big smile Big smile

১০

বিষাক্ত মানুষ's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

১১

লীনা দিলরুবা's picture


হাহাহাহাহাহ।

১২

জেবীন's picture


এই থেকে বুঝা গেলো কাল্লু'দা লীনা'পারে খুজেঁ! Wink

আর জয়িতা'রে না ভুলে উপায় আছে, সামু'র পিকনিকের যাত্রাপথের কাহিনী কি ভুলিবার মতো কিছু! যেই রনমূর্তি দেখছিল আফার তাকি ভুলিবার Tongue

১৩

লীনা দিলরুবা's picture


কাল্লুদার একাউন্ট আছে নাকি এখানে? Crazy কারে খুঁজতে গিয়া কার নাম কইলেন পরিষ্কার করেন আইসা Smile)

জয়িতা, একটা পাল্টা পোস্ট দিলে আলোচনার ক্ষেত্র বাড়ে Crazy

১৪

জেবীন's picture


আরে, কথায় আছে "যার মনে যা ফাল দিয়া উঠে তা".।.। আর কেম্নে ভাইঙ্গা বলবে, কাল্লু'দা একজন বিশিষ্ট সাংবাদিকের মাধ্যমে জানাইছে! Cool

এভারগ্রীন মনের কথা বলছে বইলা উনারে আপ্নে এম্নে ময়দানে আসতে আহবান জানাইতেছেন! আপ্নেও তাইলে "কবিতা উৎসর্গ" চাইতেছেন!! Wink

১৫

লীনা দিলরুবা's picture


সাংবাদিকরা সব সময় সত্য খবর দেয়না Big smile

১৬

জ্যোতি's picture


আমি আর কি বলবো! আমার জবান বন । যা করলো মাসুম ভাই ! আর যা ডায়লগ দিলো কাল্লুদা ।
তবে নাম কিন্তু লীনা দিলরুবা বলছে, তবে যেভাবে বললো !! মাসুম ভাই খোলাসা করুক ।

১৭

শওকত মাসুম's picture


কালুদা নরম চোখে জ্যোতির দিকে তাকাইয়া মোলায়েম গলায় লীনা দিলরুবার নাম বলছে। এইখানে সাক্ষী আছে। পারু সাক্ষী দেন জলদি।

১৮

পারু রহমান's picture


কালুদার নরম চোখের পাশাপাশি জয়িতার মুচকি মুচকি হাসি কেমন জেনো রহস্যময় ছিল। নিজের চোখে দেখেই বললাম কিন্তু Tongue

১৯

তানবীরা's picture


জয়ি'র রাশিফল বিচারপূরব কবিতা এবং জয়ির সামনের জীবন কাহিনী আশাকরি ফেবুতে পড়তে পারবো। Wink

২০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমিও দেখছি সব! Tongue

২১

নাঈম's picture


হা হা লু খু উ প গে Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

২২

আনিসুজ্জামান উজ্জল's picture


Love

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।