ইউজার লগইন

নৈর্ব্যক্তিক সময়ের শব্দ

কয়েকটা টেলিফোন বেজে উঠেছিল কোথাও
আর, রাতজাগা ঘুমেদের আস্ফালনে চাপা পড়ছিলো
বিবিধ আগুনের তাপ

ত্রিধাবিভক্ত জিহ্বা নিয়ে উল্লসিত সাধুগোত্র
অন্যের রক্তে পানপাত্র ভরে নিচ্ছে অবিরাম

পাথর চোখের কার্নিশে ঘর বাঁধা প্রজাপতি, তোমরা উড়ে চলে যাও
এখানে স্বপ্নের বলি দেয়া হবে কিছুক্ষণ পর
বেজে উঠবে বিকলাঙ্গ নর্তকীর কাঁচের চুড়ি

হাড়ের গভীরে হেঁটে যাওয়া ঘুন পোকা, তুমি কেঁদে উঠোনা
এখনি প্রস্তুত করা হবে রাজকীয় সিংহাসন
অভিষেক হবে ক্লীব জনকের যৌনাচার

কর্মীরা ফিরে চলে গেছে মেঠোপথ অসমাপ্ত রেখে
দায়ভার... একা, অবিরাম সময়ের ।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

শর্মি's picture


আহা! দারুন লাগলো!

জ্যোতি's picture


Big smile মন হয় ভালো লাগছে কবিতাটা। কঠিন অনেক। তাই দুইবার পড়লাম।
সহজ কবিতা লিখেন না কেন?

সাঈদ's picture


দারুন লিখেছেন কিন্তু আমি তেমন কিছুই বুঝিনি ।

কবিতা লিখে তার নিচে "আলোচ্য কবিতায় কবি কি বুঝাতে চেয়েছেন", সেটা নোট আকারে দিয়ে দিবেন ।

জ্যোতি's picture


কবিতাও বুঝেন না?আজব!বুঝে নিতে হবে। কবিতা বুঝানোর নিয়ম নাই।

সাঈদ's picture


-আপনি বুঝছেন ? আমারে বুঝায়ে দেন, এক কাপ আইস ক্রীম খাওয়াবো। ।

জ্যোতি's picture


বুঝছি তো। বুঝানের নিয়ম নাই।নিজ দায়িত্বে বুঝতে হপে।

সাঈদ's picture


তৈলে কি বুঝছেন সেইটাই কন , নিজে নিজে বুইঝ্যা নিমুনে ।

জ্যোতি's picture


বুঝানো যাপে না, ওস্তাদের মানা আছে।

নরাধম's picture


সবাই পছন্দ করছএ আমিও করলাম। কিন্তু এজ ইউজুয়াল বুঝিনি!

১০

মীর's picture


এটা কবিতা নাকি করাত?

১১

তানবীরা's picture


Sad Sad Sad

কবির মনে বিশেষভাবের উদয় হইছে, কবি বুঝলেই হবে, অন্যদের না বুঝলেও চলপে।

১২

লীনা দিলরুবা's picture


আমি একটা কবিতা বলি Smile

'সময় তোমার বন্ধ করো ঘড়ি
বন্দি জীবন ধন্য করে মরি !!'

বৃত্ত'র কবিতায় প্লাস।

১৩

টুটুল's picture


১৪

নাজনীন খলিল's picture


কর্মীরা ফিরে চলে গেছে মেঠোপথ অসমাপ্ত রেখে
দায়ভার... একা, অবিরাম সময়ের ।

অনেকদিন পরে তোমার কবিতা পড়লাম।
চমৎকার।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...