বিষণ্ণতায় ঘেরা কতিপয়...
১.
কুয়োর গভীর থেকে উঠে আসা প্রতিধ্বনি;
টেনে আনে কুয়াশা জমা মেঘলা দুপুর,
জোনাকীর বিচলিত ওড়াওড়ি...
২.
ভোকাট্টা ঘুড়ির ভালোবাসা ছড়িয়ে থাকে
নাটাই জড়ানো হলদে সুতোর দঙ্গলে...
৩.
বর্ণহীন।
তবুও অশ্রুজল খেলা করে,
রঙধনু নিয়ে
রক্তের স্তিমিত চলন শিরা ও ধমনী জুড়ে...
৪.
দারুচিনিগন্ধী বাতাস ছুঁয়েছে আমের মুকুল।
বসন্ত, অস্থির বসন্ত...
টগবগিয়ে ছুটে গেছে সময়ের ঘোড়াতে,
আষাঢ়ের রাজপ্রাসাদে।
৫.
ছায়া ফেলছে ছায়াশরীর ছায়াময় ছায়াপথে
অপসৃয়মাণ অবয়বে রুপালি ঝিলিক
মুছে ফেলার প্রচেষ্টা সর্বান্তকরণ...
৬.
আগুনের ফুলকিরা ছড়িয়ে যায় নয়দিকেই
ছাই আর কয়লা রয়ে যায় বর্তমানের আনাচে কানাচে।
৭.
স্বপ্নেরা সব স্বপ্ন জমায়
স্বপ্ন খাওয়া স্বপ্নজুড়ে
শুকনো পাতা মেলছে ডানা
শেষ বিকেলের আঁধার ঘিরে।
৮.
বিবিধ অনুভূতির ধারাপাতে ভরা মনের শ্লেট,
মুছে ফেলার চেষ্টায় এক জীবন পার হয়ে যায় অকারণেই...
৯.
ছোট্ট অবহেলার ফলাফল যে শৈলপ্রপাত,
তার
হিসাবে গরমিল
সময়ে গরমিল
আর গরমিল
দুরত্বের ভবিষ্যদ্বাণীতে...





কেন ভাই, মুছে ফেলতে চান কেন?
অনুভূতি গুলা বড়ই বাজে জিনিস
সময়ে অসময়ে মনের শ্লেটরে কালো করতে থাকে...
এতো দেখা যায় উত্তরাধুনিক স্লেট। আমি ছোটবেলায় যেগুলা দেখছি, সেগুলারই রং ছিলো কালো আর তার উপর লেখা হইতো শাদা।
ওগুলাতো ছিলো তৈরী শ্লেট।
মনের শ্লেটতো বস্তু নির্ভর না, তাই এরা সাদা বর্ণের
স্লেটের ব্যাপারটা আসলেই বেশ উত্তরাধুনিক হইছে। পরিচিতরে অপরিচিত অথবা অপরিচিতরে পরিচিত ভাবে ব্যবহার করা হইছে ভালো মতোই...শুভ এইটা হরহামেশাই করে। উত্তরাধুনিক আলোচকরা এইটারে কি জানি কয়...ডিফ্যামিলিয়ারাইজেশন!!
লিরিক যথেষ্ঠ ভালো হইছে...আপনারে গ্রামারের নিয়ম কমু ভাবছিলাম, এইগুলি পড়তে গিয়া মনে হইলো ছন্দ শিখলে আপনের স্পন্টেনিটি না'ও থাকতে পারে আর,,,ঐটা আপনের সম্পদ।
গ্রামার বিষয়ক ঝামেলা আসলেই আমার ভিতরে আছে। শিখলেও ভুইলা যাই, কিংবা ইচ্ছা কইরাই ইগ্নোর করি...
৮ বেশী মনে ধরছে।
খাইছে

গিয়ানী গিয়ানী লেখা এবং আলোচনা... কিছু না বলি
আসলেন কিন্তু কিছু কইলেন্না, এইটা কিন্তু ঠিকনা
শুভ (বৃত্ত)ভাই , কেমন আছেন ? অনেক দিন পর ।
আমি তো নিয়মিতই, আপনারেই বরং দেখি কম
পড়েছি।বরই উপাদেয় হয়েছে।
ধন্যবাদ। কিন্তু আপনারে বইমেলায় পাইনাই কেন???
সুন্দর!
ধন্যবাদ গোলাম হোসেন...
বেশ
বটে...
কুয়োর গভীর থেকে উঠে আসা প্রতিধ্বনি - এটা নিয়ে সায়েন্টিস্টদের সাথে আলাপ করতে পারেন।
টানা ৯টা বিষন্নতা!
কবির মনের গভীরতা বেশি হলে কবি দার্শনিক হয়ে যায়। ৮ নম্বরটার গভীরতা ১’এর কুয়োর গভীরতার থেকেও বেশি।
চামে কি আমারে দার্শনিক ইত্যাদি কইয়া দিলেন? তাইলে অনেক কেজি ধইন্যাপাতা
এগুলা কি উত্তরাধুনিক হাইকু?
শ্লেট কি বস্তুর নাম? উদাহরন সহ সংজ্ঞা দিও
নাহ হাইকু না
বিষণ্ণ কিছু হাবিজাবি 
মন্তব্য করুন