ইউজার লগইন

আত্মমগ্ন কথামালা-১১

আমি অনেক বড় ফটোতোলক। আমার বিরাআআআট সাইজের একখানা ক্যাম আছে, লেটেস মডেল। লেন্সও আছে গোটা পাচেক, যুম, ম্যাক্র, টেলি, প্রাইম, ফিস আই। সবরকমের। আমার একটা নীতি আছে। কষ্ট কইরা ছবি তুলুম না কখনই। ছবি কি কষ্ট কইরা তোলনের জিনিস? আরামে আরামে গিয়া অল্প হাঁটাহাটি করমু। পায়ে ধুলা বা কাদা যাতে না লাগে সেইদিকে খেয়াল রাখমু বেশি। উত্তর-দক্ষিন-পুর্ব-পচ্চিম-ইশান-বায়ু-নৈঋত-অগ্নি-উধ্ব-অধ সবদিকে বিভিন্ন লেন্স তাক কইরা ফটাফট শাটারে চাপ দিমু। ধরেন শ-ছ্যেকক ছবি তুইলা নিমু দেড় ঘন্টার ভিত্রে। কম হইলো মনেহয়। আরো কিছু বেশিই তুলমু, আপনাদের বলুম কেন কয়টা তুলছি? এই দেড় ঘন্টায় একশ আশিবার রুমাল দিয়া ঘাম মুছুম, পরিশ্রম হইতেছে না? এই খটখটা রোইদের ভিতরে কি ভালো ছবি উঠে? আমি আবার গোল্ডেন লাইট ছাড়া ছবি তুল্বার পারি না। পারি না বলা ভুল হইবো, আমি আসলে তুলিই না। খটখটা রোইদে মাইনষে ঘামায়া উঠে, ছবি জ্বইলা যায়। এইসব ছবি তুলা হুদাই পরিশ্রম। সো আমি ঐ ছবি তুইলা ডিলিটের ঝামেলায় যাইতে চাই না বইলা গোল্ডেন লাইট ছাড়া ছবি উঠাইনা।
ছবি তুলা শ্যাষ হইলে পরে বেশ আয়েশ কইরা ভালো একটা রেস্টুরেন্টে খানাদানা শেষ কইরা পেট আর ক্যাম ভরা আত্মতৃপ্তি লইয়া বাড়ীত ফেরত যামু। এরপর আমার ডিজিটাল ডার্করুম তো রইছেই।

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


আপনের মালিকানাধীন ক্যমেরা আর লেন্সের খতিয়ান শুইনা হিংসা হইসে।

রায়েহাত শুভ's picture


আপ্নেরে হিংসিত করতে পাইরা আনন্দিত। তবে লিস্টি আমার না। আমি তো নাদান ফটোগফুর...

মীর's picture


আইচ্ছা যাই হোক্, একটা কথা বলেন তো ভাইজান; আপনার নাম কি কোনোভাবে রাহাত শুভ হওয়ার চান্স আছে?

রায়েহাত শুভ's picture


এখন পর্যন্ত সারাজীবন উচ্চারণ কইরা আসতেছি রায়েহাত, হঠাত কইরা রাহাত'এ ট্রান্সফার হইবার ইচ্ছা নাই Smile

তানবীরা's picture


ছবি তুলা শ্যাষ হইলে পরে বেশ আয়েশ কইরা ভালো একটা রেস্টুরেন্টে খানাদানা শেষ কইরা পেট আর ক্যাম ভরা আত্মতৃপ্তি লইয়া বাড়ীত ফেরত যামু। এরপর আমার ডিজিটাল ডার্করুম তো রইছেই।

হুম। পড়লাম Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...