ইউজার লগইন

প্রিয়তমেষু

প্রিয়তমেষু

আপনাকে কি লিখি বলুন তো?
আজ আমার মন ভালো নেই, তাই আপনার জন্য কিছু একটা লিখতে চাই---
রোজই লিখি আঁকিবুঁকি কত কিছু, কিন্তু এসব লেখার কোন মানে দাঁড়ায় না।
আমাদেরও তো বয়স হল---
এখন সব কথারই মানে চাই। তাই না?

আপনাকে বন্ধু ভাবি, আবার ঠিক বন্ধুও নন---
অথচ দূর দেশ থেকে আপনার ডাক পেলেই
আমি ভেসে যাই, আমার অযথাই শব্দমালা
কখনও বন্ধুত্বের খুঁনসুটি করে,
কখনও আপনাকে পোড়াই- প্রেমিকের মত; অভিমান আর বিরহ জ্বালায়
আবার কখনও কখনও নিপাট ভালোমানুষ।
কিছু চিঠি তো এক্কেবারে ছেলেমানুষিতে ভরা---
আমি তখন কল্পনায় আপনার আঙ্গুল গুলো দেখি,
দেখি ওরা না বন্ধুত্ব, না প্রেমিকের অসহায়ত্ব
নিয়ে ছুঁয়ে থাকে কী বোর্ড
আপনার বিব্রত মুখমন্ডলীতে ঈষৎ
বিরক্তি ছুঁয়ে থাকে
টেবিলে পড়ে থাকে, কাজ আর আধ খাওয়া চায়ের গেলাশ।
আপনি দূরালাপনে অর্ধচন্দ্র এঁকে
চলে যান, বাস্তব জগতে।
আর আমি ভাবি, "some time absence is required
to feel a person more intensely"
কত ভুল যে ভাবি তার কোন ঠিক নেই।

আপনাকে কখনও আমার পুরোটা জানা হয়নি।
কেন জানেন?
কিছু কিছু (আধেক-চেনা)সম্পর্ক মানুষের জীবনে বড্ড প্রয়োজন।
দূর থেকে একটা আবছা সম্পর্কের পুরো রূপ পাওয়া যায়
এই যেমন আমি রোজ দেখি, আপনার হাসি মুখ-আপনার আনন্দময় জগত।
এই বা কম কিসে?

আসলে ঠিক বুঝতে পারি না
কেন এই খেলা
আসলে কি খেলা?
খেলা নয়, হয়তো একে বলতে পারেন emotional escape
নয়তো wait for the right person
কিন্তু এসবের আজ আর কোন মানে নেই
মানে নেই এসব বাঁচিয়ে রাখার
সেই কবিতার মত--
"তার ঘর পুড়ে গেছে অকাল অনলে
তার মন ভেসে গেছে প্রলয়ের জলে
তবু এখনও সে মুখ দেখে চমকায়
এখনও সে মাটি পেলে প্রতিমা বানায়"

এখন আমাদের এই বয়সে
এসব আবেগ, বাহুল্য সব
অযথাই জটিল সুতোয় ঘুড়ি ওড়ানো।

তাই ভাবছি আমাদের এই বন্ধুত্বকে ছুটি দিলে কেমন হয়-----------
আর আপনার বিরক্তির উৎস হতে চাই না।
ভাবছেন এতসব কথার কি ছিল প্রয়োজন?
কখনও কখনও অপ্রয়োজনীয় কিছু কথা
কোন কাজহীনতা, আবেগপ্রবণ মানুষের জীবনে সারাংশ হয়ে যায়।

ধরুন নতুন করে এটাই আমার প্রতিজ্ঞা।

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

নরাধম's picture


বন্ধুত্বটাকে ছুটি দিচ্ছেন কেন? এটা কি সিরিয়াসলি বলছেন?

শাপলা's picture


নরু দা, এই সামান্য লেখা যে আপনাকে স্পর্শ করবে বুঝতে পারিনি। তবে মনে হচ্ছে লিখে আমি খানিকটা স্বার্থক।
মনে হল, কাব্য করে একটা ই-চিঠি লিখলে কেমন হয়, কোন এক প্রিয়তমেষুকে উদ্দেশ্য করে। সেই ভাবনা ঠেকেই লেখা।
আসলে আমার এরকম কোন বন্ধু নেই, ছিলও না।
কে হবে আমার বন্ধু বলুন, আমি মনে করি, যে কোন সম্পর্ককে টিকিয়ে রাখতে অনেক চর্চা করতে হয়, সময় দিতে হয়, অন্যের মনের যত্ন নিতে হয়। সেই সময় আজ পর্যন্ত আমি কাউকেই দিতে পারিনি।
এই যেমন ধরুন ব্লগেই, কারো লেখা ঠিক মত পড়তে পারি না। কারো সাথে ব্যাক্তিগত যোগাযোগ নেই। এমন কি কারো ঘরে তেমন যত্ন করে কোন মন্তব্যও করতে পারিনা।
সময়ের অভাবে বেশীর ভাগ সময়েই এত দ্রুত মন্তব্য লিখতে হয় যে, অসংখ্য মুদ্রণপ্রমাদ বার বার আমাকে মনে করিয়ে দেয়, আমার বন্ধুদের প্রতি আমি কতটা উদাসীন।
তারপরও যে আপনারা দয়া করে আমার ব্লগ বাড়িতে আসেন, এতেই আমি বিনীত। আপনাদের মত বন্ধুদের ছুটি দিয়ে, নিজের সর্বনাশ করবো-এমন বোকা আমি নই।

রাসেল আশরাফ's picture


এটা যদি কবিতা হয় তাহলে ঠিক আছে।

কিন্তু প্রিয়তমেষু ব্যাটা যদি মডু হয় তাইলে কিন্তু মানি না মানবো না। Crazy Crazy Crazy Crazy

শাপলা's picture


আরে বাবা, এটা কোফতা, কোবতে, কাবাব কিচ্ছু না। এইডা হইল চিডি।
কেন আপনাদের মডু কি খুব হ্যান্ডসাম আর কুল?? Wink Wink Wink
আহা আগে বললেই তো আর 'প্রিয়তমেষু' নামটা খুঁজতে হত না।

রাসেল আশরাফ's picture


কি জানি মডু টাকলু না কুল সে আমি জানি????? Crazy Crazy Crazy

আমি ভাবছিলাম আপনে আবার ব্লগ ছেড়ে চলে যাওয়ার আগে বিদায় ভাষন দিছেন নাকি? Sad Sad

তা এটা কবিতা হোক আর চিঠি হোক আর আপত্তি নাই।এমন কবিতা/চিঠি যত খুশি প্রিয়তমেষুরে তত লিখেন। Glasses Glasses

অফট পিকঃ একটা সহজ রেসিপি দেন তো।আধা ঘন্টায় রান্না করা যায় যা ঈদের দিন খাবো।কারন সেদিন ক্লাস আছে।কোণ ছুটি নাই।

সাহাদাত উদরাজী's picture


নতুন প্রতিজ্ঞার কি দরকার! যেভাবে আছে ভালইতো, চলতে দিন।

শাপলা's picture


সত্যি বলছেন, চালাতে? পরের পর্বে থাকবেন তো সঙ্গে..।

সাহাদাত উদরাজী's picture


জানে মারবেন না তো?

নাজমুল হুদা's picture


শাপলা নামটা খুবই পরিচিত । ফুলটাও । "আমাদের এই বন্ধুত্বকে ছুটি দিলে কেমন হয়" - একমত হতে পারছিনা । কারণ শাপলার সাথে কবে, কখন, কিভাবে বন্ধুত্ব হয়েছিল তাই তো মনে করতে পারছিনা ।

১০

শাপলা's picture


হুদা ভাইয়ের আরেক নাম কি, প্রিয়তমেষু নাকি? Big smile Big smile আপনি তাইলে আমার প্রিয়তমেষু না কিন্তু....।

কাজেই আপনি যে মনে করতে পারবেন না, এটাই স্বাভাবিক।

১১

নাজমুল হুদা's picture


যাহা স্বাভাবিক, তাহাই সত্য । বৃদ্ধ বয়সে একটু মজা করলাম, রাগবেন না ভাই !

১২

আনিকা's picture


আপনি কেন আমার চিঠিটা লিখে ফেললেন? Sad

১৩

অচেনা মানুষ's picture


সংজ্ঞাহীন সম্পর্কের অতি পরিচিত বাক্যগুলো ভেতরের কোথাও কাঁপিয়ে দিল ভীষণ...... কল্প কবিতা কিংবা চিঠি যাই হোক অনিবার্য যে সত্য...... এই বন্ধন লক্ষবার চাইলেও কেটে দেয়া হয় না, কেটে যায় না........ সুরের অনুরণন জাগিয়ে বেঁচে থাকে আমরণ..........এবং ......কি আশ্চর্য ঠিক এই সময়েই কোথাও বেজে উঠলো ......সকাতরে ওই কাঁদিছে সকলে.....ঠিক এই সময়েই বাজতে গেল! কতো বছর পর.........

১৪

টুটুল's picture


কোন ধরনের ছুটি দেয়া চলপে না ...
এক দফা এক দাবি Wink

ক্যামন আছেন?

১৫

রশীদা আফরোজ's picture


অতি আজিব ব্যাপার! কাল রাতে শাপলার পোস্টে কমেন্ট দিলাম, এখন দেখি নাই। বাসায় বসে কমেন্ট দিলে সেটা আসে না।
মাননীয় মডারেটর, কিছু বলুন।

১৬

রশীদা আফরোজ's picture


Internet Explorer থেকে লিখলে সমস্যাটা হয় আমি নিজেই বুঝে নিলাম। মডারেটর তো মনে হয় গরুর বাজারে গরু বাছতে ব্যস্ত, একটা প্রশ্ন করে উত্তর পেলাম না, নাকি এবার উট কিনছেন কে জানে!

১৭

শওকত মাসুম's picture


কাহিনী কী?

১৮

তানবীরা's picture


শাপলা, প্রিয়তমেষুর সাথে অভিমান হয়েছে নাকি গো?

চিঠি হোক আর কবিতাই হোক মাইন্ড ব্লোয়িং হয়েছেগো। কীপ ইট আপ। শীগগীর এর পরের পর্ব ছাড়ো।

১৯

শাপলা's picture


থ্যান্কস বস। কি যে ছাইপাশ লিখি টার কোন ঠিক নেই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাপলা's picture

নিজের সম্পর্কে

আমি ভালোবাসি, মা, মাটি, আমার আত্মজা এবং আমার বন্ধুদের যারা আমাকে প্রকৃতই বুঝতে পারেন।