নিরন্তর জীবন
একটা পালতোলা নৌকো নিঃশব্দে হারিয়ে যায়
দূরে আরও দূরে যেখানে নদীটাও হারায়
কিংবা কিছুই হারায় না সব আড়াল হয়ে যায়
স্মৃতি বিসৃত হয় অনেক চেষ্টায়ও পড়ে না মনে আর
উদাস মনটাকে বিক্ষিপ্ত ভাবনায় পেয়ে বসে
যা মনে করতে পারছি না তা যেন মনে করা কতটা দরকার
নয়তো জীবনের বড় একটা ক্ষতির আশঙ্কা থেকে যায়
কিন্তু মন!
নিয়ন্ত্রণহীন!!
সে মনে করতে পারে না
তারও অনেক দিন পর একদিন স্বপ্নের ঘোরে অতীত স্মৃতি হানা দেয়
আমি বুঝতে পারি-
খুব অপ্রয়োজনীয় কিছু হারিয়েছিল যা না পেলেও চলত।
পাল তোলা নৌকার হারিয়ে যাওয়া
নদীর বয়ে যাওয়া
শীতের রিক্ততায় গাছদের পাতাঝড়া বা বসন্তে সজীব হওয়া
বর্ষা টুপ-টাপ জল পড়া
এমন সহজ বিষয়গুলো মন থেকে আড়াল হয়
কিন্তু হারিয়ে যায় না
হারায় না হাটু পর্যন্ত নগ্ন পায়ের মেয়েটি
যার পায়ে কাদার জুতো ছিল যে বলেছিল
শাপলা ফুল তার পছন্দ না- শাপলা রাতে ফোটা ফুল
অমনি মুখ ফসকে বেরিয়ে গেল- বাঙালী নারীও
শেষ বিকেলের সোনালি আলো তাকে আরও লাল করে তুলেছিল
তবুও সে মুখরা রমণীর মতো বলেছিল- যে নারী রাতে ফুটতে জানে
সে নারী দিনেও ফুটতে জানে।
হয়তো ঠিকই বলেছে সে
হঠাৎ খেয়াল করলাম আমার স্ত্রীর হাতে এক তোড়া শাপলা
বুঝলাম এবার শাপলাগুলো কুচিকুচি হবে তারপর তারপর...





তারপর কি হবে?
যার হাতে শাপলা ফুল তাকে জিজ্ঞেস করে দেখো যেতে পারে ।
তার আর পর নেই....
..... নেই কোনো ঠিকানা .... থ্যাংকু থ্যাংকু ।
আমি সিম্বলটার মানে বুঝি নি ।
মন্তব্য করুন