স্বরূপ
জলে জোসনার প্রতিবিম্ব দেখে
শ্লেষে হেসে ওঠে হুতুম পেঁচা
পুকুরের এপার থেকে ওপার
ওপার থেকে এপার, তারপর
একটি ডালের ওপর বসে ।
জলে নিজের প্রতিবিম্ব দেখতে পায় নি বলে
ভীষণ ক্ষেপেছে সে
এবার উড়ে গিয়ে বসে
জলের উপরের একটি ডালে
ভেসে ওঠে জলে অবয়ব নিজের
অজান্তেই বলে পেঁচা
ওই কুৎসিত চেহারাটা কার !





সুন্দর কবিতা।
থ্যাংকু............................................
'অজান্তেই বলে পেঁচা
ওই কুৎসিত চেহারাটা কার। '
দারুণ লিখেছেন তো
।
আপনার লেখা আমি পড়ি । আপনার লেখাও বেশ লাগে ।
ধন্যবাদ
মন্তব্য করুন