আমার আকাশে শুকতারা তুমি
আমার আকাশে শুকতারা তুমি জ্বলে র'বে চিরদিন চিরদিন চিরদিন---------------------। আমি ঢেলে যাব খুন হৃদয় চিরে চিরে চিরদিন চিরদিন চিরদিন ---------------------------। হয়তোবা সারা পথ একা একা চলব,
স্মৃতির মিনারে তব শামা হয়ে জ্বলব,
হয়তো নিভেই যাব ক্ষণপর, সব কিছু ভুলে রব অতঃপর,
তবুও তোমার কথা,
তোমায় হারানোর ব্যথা,
ভুলবোনা কোনদিন কোনদিন কোনদিন ।
হয়তোবা এ জীবনে আরো কেউ আসবে, হয়তো হৃদয় দিয়ে সেও ভালবাসবে,
তবুও তোমার স্মৃতি, তোমার প্রণয় প্রীতি, মুছবেনা কোনদিন কোনদিন কোনদিন।





সুন্দর বলেছেন
এটা কি গান? গান হলে বেশ হয়
ট্যাগেতো গানই লিখেছিলাম !
বাহ্ চমৎকার।
চমৎকার।
মন্তব্য করুন