ইউজার লগইন

প্রিয় নারী,”শুভ জন্মদিন”

প্রিয় নারী,
আজ রাতে কিছুতেই নিজেকে অন্য কারো দৃষ্টিতে প্রশংসিত দেখতে ইচ্ছে করছে না। পৃথিবীর তাবত ভালোকে পাশ কাটিয়ে আমার আপন দুর্ভাগ্যের জন্য নিজেকেসহ অপরাপর অন্য নারীরা যারা আমার সাথে কোন না কোনভাবে যুক্ত তাদের দোষারোপ করার সাধ জাগছে।

ছদ্মবেশের প্রতিটা মুখোশ টেনে সরিয়ে আসল ’আমি’ কে নিয়ে যদি বাঁচতে পারতাম! বেদনার সব স্তর অতিক্রম করতে করতে আমি জানি তুমি আমার সব শান্তির উৎস। হায়! আমি তোমাকে হারিয়ে ফেলেছি ’দূরত্ব ’ নামক অদ্ভূত দেয়ালের আড়ালে। সময়ের ফেরে আমি হাবুডুবু, স্পর্শহীনতায় আমার নাক পর্যন্ত বিষাদ। আমাদের আর একে অন্যের ঝুরকো রূপোলী চুল নিয়ে হাসা হয় না। তুমি হয়তো আজকাল বানরটুপিতে সবটা ঢাকো!

আমি ঢাকা শহরের সীসার মাত্রা মাপতে মাপতে, ঘামের কটুগন্ধের ছিপি বন্ধ রাখতে দামী নির্যাস ঢালতে ঢালতে দূষণের হাতে ক্লোরিনযুক্ত পানির উপর কেশের ভবিষ্যত ছেড়ে দিয়ে আবার গয়ংগচ্ছ ”জগতের সকল প্রাণী সুখী হোক” জপ করতে করতে ক্লান্ত হয়ে চোখ বুঁজি। হঠাত সম্বিত ফিরে পেয়ে ভাবি আমরা প্রাণী না জীব? আমাদের কি সুখী হবার অধিকার আছে অথবা অতীত ইতিহাস আছে সুখের?

”দুধ না খেলে হবে না ভালো ছেলে” - মায়ের দুধ না টিনের দুধ? দুটোই খাওয়া অথবা তিনটেই পান করা ভালো; ছেলেদের দেখি আর ভাবি আহা, সৌভাগ্য কারে বলে! পেলাম না তো।
প্রিয় নারী, যুতে দিলে শর্তের পাঞ্জা, বাঁজা ভবিষ্যত দাঁত খিমচে গর্ভ রোধ করে থাকে। ব্যস্ততার গলিতে সময়ের অভাব ঠক্ঠক্ পা ঠুকে বুড়োটে মারা ত্বকে জীবন যাপনে পেশীতে সতর্ক বাণীর সাইরেন বাজিয়ে যায়, জেল পালানো কয়েদীর সতর্কতায় নিজের কাছে নিজে ধরা না পড়ার ব্যালেন্স গেম-এই বুঝি পাগলা ঘণ্টি বেজে উঠলো।

আমার ঘুম হয় না গো নারী, আমার ভন্ডামী আমায় চুইংগামের মতো জুড়ে আছে। তাই আমার আর ”আমাদের” কথা বলা হয় না।

আমি বা তুমি প্রাণী বা জীব- এ রহস্যের মীমাংসা হয় না। সুখী হবার অধিকার কেন খর্ব হয় তাই জানা হয় না, দুঃখ এবং সার্বজনীন বিরহ ই জাপ্টে থাকে মঙ্গল সূত্র হয়ে।

মঙ্গলবার
২৬.১০.১০

সমঝোতার সমন্বিত স্মারক চর্চার ফাঁকে ও তুমি ঝলসে ওঠো
একেবারে সদ্য কেনা ছুরির ধারে।
সে কি উন্মাদনার সেসব ক্ষণ কাষ্ঠ তণুতে সঞ্চার করতে জানে!
বরফের উপর পা, পাথরে ঘষ্টানো গা,
আহা, কি যে যন্ত্রণা! তবু কাটি না রা;
কতকটা নিজের লাভ, সামাজিক পরিচয়,
তোমার সাথে ভাব বিনিময়
এখনো এই সমঝোতার পরিচয় নিয়েই অল্প হলেও সহজ হয়।
লিপ্ততা
মায়ার গভীর টান
শাণিত প্রেমের উপাখ্যান
পেলে,
বাজতো দ্বৈত পরাণ;
না পাওয়ায় বিভ্রাট
বিষাদ মাখামাখি দেহকান্ডের
শাখায় শাখায়
রংহীন নিবিষ্ট দিন কেটে যায়
মু্ক্তির পথ অজানা, চালাকীর স্বর্ণলতা বাঁধা দু’টি পায়
মীনারের শেষ ধাপে
নতজানু সিজদায়
নিযুত হাড়ে, অযুত পাপের পসরায়
জৈব উল্লাসের উষ্ণ স্মৃতি তোমাকেই
কুর্নিশ করে নীলকণ্ঠী শুভেচ্ছা জানায়...
”শুভ জন্মদিন”

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

শাওন৩৫০৪'s picture


মেঘকন্যা নিকটা পরিচিত না, ভাবতেছিলাম, নতুন একজন লেখক এমন শক্তিশালী একটা লেখা লিখলো!!
অসাধারন।
পরে নীচের প্রো পিক টা চিনতে পারলাম, মেঘ! হুমম......
লেখার বিষয় বা গঠন, যে কোনো কিছুই সুন্দর।
আপনাকে আমরা বন্ধুতে স্বাগতম। Smile

ঈশান মাহমুদ's picture


নারী, তুমি ঝলসে ওঠো
একেবারে সদ্য কেনা ছুরির ধারে.... তুমি ঝলসে ওঠো শাণিত প্রেমের উপাখ্যানে।

তানবীরা's picture


শুভ ব্লগিং Big smile

মেঘ's picture


স্বাগতম মেঘ, ভালো লাগছে আপনাকে এখানে দেখে। Smile

টুটুল's picture


এবিতে মেঘ মেঘে সায়লাব Smile

স্বাগতম মেঘ...
ওপেনিংটা কিন্তু দূর্দান্ত হইছে Smile

জ্যোতি's picture


স্বাগতম মেঘ...
ওপেনিংটা দূর্দান্ত হইছে

মেঘকন্যা's picture


আমি েতা মেঘ ই ছিলাম মাঝে কে যেন সহোদরা/সহোদর হতে গিয়ে একেবারে যমজ...

মেঘ's picture


মেঘকন্যা
আসলে আপনি যেমন আগে থেকেই মেঘ, আমিও তেমনই। কিন্তু দেশীয় ব্লগগুলোতে লেখা হত না, অন্যত্র লোকে মেঘ নামেই চেনে।
শুভেচ্ছায়
মেঘ

মেঘকন্যা's picture


ব্যাপার না, চালিয়ে যান...

১০

রাসেল আশরাফ's picture


স্বাগতম মেঘকন্যা।

১১

মেঘকন্যা's picture


ধন্যবাদ রােসল

১২

মীর's picture


স্বাগতম।

ভালো লেখা দিয়ে ওপেনিং-এর একটা অসুবিধা---

নিয়মিত ভালো লেখা দিতে হয়। Smile

শুভেচ্ছা।

১৩

মেঘকন্যা's picture


দেখা যাক আদৌ নিয়িমত হতে পারি কি না

১৪

রশীদা আফরোজ's picture


মেঘ,
শুভেচ্ছা।

১৫

অতিথি (লীনা দিলরুবা)'s picture


মেঘ দেখি! তোমার প্যাটেন্ট ছাড়লা ক্যান! তুমি মেঘ হিসেবেই থাকো, মেঘের তেজ মেঘকন্যায় উড়ে যায়, তাই 'মেঘ' হিসেবেই দেখতে চাই।

১৬

মেঘকন্যা's picture


মেঘ আগে থেকেই আছে..প্যােটন্ট নিয়ে গেছে...বাদ দাও..চেনো তো আমারে..আমি তোমাদের কাছে েযভােব আছি তাই থাকব..

১৭

নুশেরা's picture


মেঘ নিকে যতোজনাই থাকুক, তুমিই সেই প্রথমচেনা অতিপ্রিয় মেঘ। অনবদ্য লেখনীর বাইরেও যাকে অন্তর থেকে শ্রদ্ধা করার অন্য কারণ আছে। এখানে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। চুটিয়ে লিখে চলো!

১৮

মেঘকন্যা's picture


ধন্যবাদ নুশেরা। জানি না চুটিয়ে লিখতে পারব কি না।

১৯

সাহাদাত উদরাজী's picture


সিষ্টার মেঘ,
সুস্বাগতম!

২০

শওকত মাসুম's picture


চিরচেনা মেঘকে দেখে ভাল লাগছে। আর লেখা তো দুর্দান্ত। ব্লগে স্বাগতম। নিয়মিত থাকুন।

২১

মেঘকন্যা's picture


আরে বস না কি! কেমন আছেন?

২২

নাহীদ Hossain's picture


মেঘের প্রথম বর্ষন ভাল লাগলো।

২৩

মেঘকন্যা's picture


ধন্যবাদ

২৪

মীর's picture


প্রোফাইলে নিজের সম্পর্কে লেখা কথাগুলোয় অনেক টাইপো রয়ে গেছে। এটার দিকে দৃষ্টি দেয়া দরকার বলে মনে করেন কি?

২৫

মেঘকন্যা's picture


হুম আমিও েদেখেছি টাইপিং মিসটেকগুলো কিন্তু কোথা গিয়ে ঠিক করা যাবে সেটা খুঁজে পাইনি

২৬

জুলিয়ান সিদ্দিকী's picture


আমাদের আর একে অন্যের ঝুরকো রূপোলী চুল নিয়ে হাসা হয় না।

ঝুরকো অর্থ জানি কি?

২৭

মেঘকন্যা's picture


ঝুরকো মানে আলগা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘকন্যা's picture

নিজের সম্পর্কে

ব্লগিং করছি 2005/2006 থেকে। এখানে এসে দেখলাম কেউ আগে থেকেই আমার "মেঘ" নিকটা নিয়ে নিয়েছে, যা আমি এত বছর ব্যবহার করছি।
ভালোবাসা লেখালেখি।নিয়মিত লিখতে চাই। জীবনের কোন একসময় শুধুই লেখক হিসেবে স্বীকৃত দাবী করব Smile এই আশায় বেঁচে থাকি...