ইউজার লগইন

উত্তরাধিকারের খোঁজে

উত্তরাধিকারের খোঁজে

বলতে দ্বিধা নেই আগ্রহ বা অনাগ্রহ কোন ভিটাতেই
আমার শেকড় গাঁথা নেই
আমি দৃশ্যপটে ধারালো তলোয়ার হাতে দাঁড়িয়ে আছি,
আক্রমণ কাকে করব জানতে পেলে
এককথায় হাঁফ ছেড়ে বাঁচি।
আমার সামনে দৈনন্দিনতার ফিরিস্তি
তুলে ধরা একধরনের সময় নষ্ট।
একা হতে না পারলে আমার সব সংকল্প
নিমিষেই ভ্রষ্ট - অপছন্দের ছায়ায় তারাজ্বলা
আকাশও হয়ে যায় উধাও।
আমাকে তোমারা যতই স্বাভাবিকতার গেরস্থ সুতায় বাঁধো
জেনো আমি তো নেই আমাতেই -
তাই আগ্রহ বা অনাগ্রহ কোন ভিটেতেই শেকড় না গেঁথে
পেট কাটা চাঁদিয়াল হয়ে বাতাসের অনুকূলে ভেসে যাওয়া
এই আমার নিয়তি;
শুধু দৃশ্যপটের ধারালো তলোয়ার
হাত বদলের জন্যে উত্তরাধিকার খুঁজি
আজো অজান্তেই ।

(১৩.০৪.১১)

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


খুঁজে ফেরাই জীবন Laughing out loud

মেঘকন্যা's picture


বলে যান সুযোগ তো পাইছেন..এদিকে তো খুঁজতে খুঁজতে আয়ুর আধেক শেষ Sad

চাঁদবেনে's picture


'পেট কাটা চাঁদিয়াল হয়ে বাতাসের অনুকূলে ভেসে যাওয়া'

বিষয়বস্তু চমৎকার, টানটান।
ভাষাটাও তলোয়ারের মতো হলে ভাল হত।
কিন্তু ভাষা খুব মেধবহুল, নির্মোহ নিরাবেগ ন্যারেটারের সাথে যায় না।
সাব্সটেন্স আর ফর্মের মধ্যে ব্যালেন্স রাখা জরুরী।
ভাল লেগেছে।

মেঘকন্যা's picture


আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাষা "মেধবহুল" মানে কি মেধায় আক্রান্ত না মেদে আক্রান্ত? Laughing out loud
"সাব্সটেন্স" কি সাস্‌পেন্স না বাক্য? Laughing out loud

চাঁদবেনে's picture


১। বলেছি, substance(কি বলবেন) আর form(কিভাবে বলবেন)- এ দুটোর মধ্যে balance থাকা জরুরী।

২। "মেধবহুল" মানে 'মেদে আক্রান্ত'।

লীনা দিলরুবা's picture


"মেধবহুল" মানে 'মেদে আক্রান্ত'।

মজা করলেন নাকী ব্রাদার? Smile
শব্দটা 'মেদবহুল' হবার কথা।

লীনা দিলরুবা's picture


জোস Smile

মেঘকন্যা's picture


Laughing out loud

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘকন্যা's picture

নিজের সম্পর্কে

ব্লগিং করছি 2005/2006 থেকে। এখানে এসে দেখলাম কেউ আগে থেকেই আমার "মেঘ" নিকটা নিয়ে নিয়েছে, যা আমি এত বছর ব্যবহার করছি।
ভালোবাসা লেখালেখি।নিয়মিত লিখতে চাই। জীবনের কোন একসময় শুধুই লেখক হিসেবে স্বীকৃত দাবী করব Smile এই আশায় বেঁচে থাকি...