ইউজার লগইন

পাকি গন্ধী গান...অনেকেই হবে বদনাম

১. তুই চিরকাল এড়িয়ে গেলি জীবনের সহজ দাবী
আমাকে রাখলি দূরে
নিজেও খেলি অনন্ত অস্থিরতায় খাবি

২.জানি তুমি বলবে জীবন মানে
এটা সেটা অনেক কিছুর জয়
আমার কাছে পুরোটাই অব্যর্থ ক্ষয়

৩. নিজেকে আদরে মায়ায় আজ রেখেছিলাম ভীষণ যতনে
কেমন করে ভাবো আসতে দেব তোমায় আমার একক ভুবনে
যতই করাঘাত করো দখিন দুয়ারে প্রতিক্ষণে

৪ বিয়াল্লিশবছর দেখেছি তোদের দুর্বলের ক্ষমা সুন্দর চোখে
পেছন থেকে ছোরা মারতি না যদি সাহস থাকতো বুকে

৫. পাকিস্তানী আর্মি আর রাজাকাররা করেছে যাদের ধর্ষণ
তাঁদের নাম বীরাঙ্গনা অথবা শহীদ বোন
পাক আর্মির প্রতি যার ভালোবাসা
পুরো একাত্তর জামশেদের নেশা
তাকে কি নামে ডাকি?
"ম" বর্গীয় শব্দের সাথে বাঁধা তার একজীবনের রাখি

৬. তুমি যখন সত্যের পথে তোমার হাজার বদনাম
যখন ভুল করছো শুধরে দেবে না
করবে প্রশংসার জপনাম
এরাই আসল শত্রু
অতএব সাধু সাবধান

৭. আমার কোন নাম ছিল না
দল ছিল না, মঞ্চ ছিল না
নই আমি টক শো কাঁপানো আন্দালিব
আমার কণ্ঠে জয় বাংলা
বুকে আমার শেখ মুজিব

৮. লুতুপুতু প্রেমের ছন্দ হয়ে যায় বন্ধ
তুমি পসরা সাজালে
তোমার প্রতি মুগ্ধতা সোনার বাংলা
রাখবো কেন আড়ালে!

৯. আমার দেশে বইসা তুমি পাকিস্তানী গান গাও
সত্যি কইরা বলো তুমি কোন মায়ের ছাও
খাইয়া যদি থাকো তুমি বাংলা মায়ের দুধ
কেমন কইরা হ্ও তুমি পাকি স্বপ্নে বুঁদ

আমার দেশে বইসা তুমি লাল সবুজে মারো ঘা
পাকি তোমায় কই যে আবার পাকিস্তানে ফিরে যা
রাজাকারের ফাঁসী চাইলে আমারে কও নাস্তিক
সাপ তোমারে চিনি আমি ধিক ধিক শত ধিক

কিছু হইলে ফালটা দিয়া পড়ো আমার
হিন্দু বৌদ্ধ খ্রীস্টান পাহাড়ী ভাই বোনের ঘাড়ে
দিলটা যদি সাফ থাকতো করতা না এসব
রাইতের আন্ধারে

সত্যি কইরা বলো তুমি কোন মায়ের ছা্ও
বাংলা মায়ের দুধ খাইলে কেমন কইরা
রাজাকার বাাঁচানোর গান গাও
খাইয়া থাকলে বাংলা মায়ের দুধ
কেমন কইরা হও তুমি পাকি স্বপ্নে বুঁদ

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


বিয়াল্লিশবছর দেখেছি তোদের দুর্বলের ক্ষমা সুন্দর চোখে
পেছন থেকে ছোরা মারতি না যদি সাহস থাকতো বুকে

বাংলাদেশ

বিষণ্ণ বাউন্ডুলে's picture


জামশেদ কে?

মেঘকন্যা's picture


jamshed gulabir paki premik 2nd issueka abbujan

একজন মায়াবতী's picture


টিপ সই

লীনা দিলরুবা's picture


টিপ সই

বাংলাদেশ

মেঘকন্যা's picture


কেউ অডিও শুনতে চাইলে এখানে চেষ্টা করে দেখতে পারেন
https://soundcloud.com/afsana-kishwar/pakiganmp3

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেঘকন্যা's picture

নিজের সম্পর্কে

ব্লগিং করছি 2005/2006 থেকে। এখানে এসে দেখলাম কেউ আগে থেকেই আমার "মেঘ" নিকটা নিয়ে নিয়েছে, যা আমি এত বছর ব্যবহার করছি।
ভালোবাসা লেখালেখি।নিয়মিত লিখতে চাই। জীবনের কোন একসময় শুধুই লেখক হিসেবে স্বীকৃত দাবী করব Smile এই আশায় বেঁচে থাকি...