ইউজার লগইন

শিশুকালের কথা ও কবিতা: একদিন আমি

কবিতা পোস্টানো অবশ্যই বিপদজনক একটা কাজ। তারপরও কবিতা পোস্ট করে যাচ্ছি। অপূর্ণতাকে ছাড়িয়ে যাবার নিরন্তর অপচেষ্টা চালানোর এই বিষয়টা আমার ভেতরে কিভাবে আসলো একটু ব্যাখ্যা করি, ছোটবেলায় মোগলি নামের একটা কার্টুন সিরিজ খুব প্রিয় ছিলো। সে সময় খুব মনে মনে চাইতাম একটা বুমেরাং পেতে। পরে টিনটিনেও অনেককে বুমেরাং মারতে দেখেছি। এ জীবনে বুমেরাং পাওয়ার শখ পূরণ হয় নি আজো। পূরণ হয় নি এরকম আরো অনেক শখ। তারপরও সময় থেমে থাকে নি। একবিন্দুও ছাড় দেয় নি কাউকে। হারিয়ে যেতে ইচ্ছে করে ল্যন্ডস্কেপে আঁকা দূরের উইন্ডমিলটার মতো। সেখানে বোধহয় সময়ের এত টানাপোড়েন নেই। ছবির উইন্ডমিলটা সারাজীবন একরকমভাবে ঠাঁয় দাঁড়িয়ে থাকে। আমি ওটাকে হিংসে করি। ভীষণ রকম।
আমার ভেতরে হিংসা প্রচুর। কেউ একটু ভালো লিখলেও আমার খুব হিংসে হয়। মনে হয়, আমি কেন পারি না? এই 'আমি কেন পারি না'ই তাড়িয়ে বেড়াচ্ছে সারাজীবন ধরে।
আমি শিশুকাল থেকেই হিংসুটে প্রকৃতির। আমার ইচ্ছে হয়, পৃথিবীর সবকিছু নিয়ে নিতে। নিয়ে সূর্য্যটার মতো আদুভাই হয়ে যেতে।
--
একদিন আমি তোমাকে নিয়ে যাবো
একটা এ্যলিস্ ইন ওয়ান্ডারল্যন্ডে,
অবশ্যই একদিন কিং লিওপোল্ড ব্ল্যটোডিয়াকে
পরিচয় করিয়ে দেবো তোমার সঙ্গে।

বখতিয়ারের বঙ্গবিজয়
জানো কি আমার সোনার ছেলে,
সৈন্য হলেও হতে তুমি
সেই আমলে জন্ম নিলে।

বাবা ওবামার কোঁকড়া চুলে
পাক ধরেছে কার চিন্তায়,
ওহুদ বাবা মোল্লা ওমর
সুপারি দিয়ে পান কেন খায়,
একদিন আমি বের করবোই।

একদিন কোনো একটা মেয়ে
সুখে অনেক দিন কাটাবে,
স্ট্রেঞ্জার দ্যন্ ফিকশন
শোনো একদিন সত্য হবে।

মাইক্রোসফটে একদিন মাস্ট
সার্ভারওয়ার্ড পাল্টে যাবে,
একদিন কিন বীণাকে নিয়ে
আকাশবাড়িটা পাড়িও দেবে।

একদিন আমি তোমায় নিয়ে
হারিয়ে যাবো আমাজনে
হারিয়ে গিয়ে আমি তোমার
রয়ে যাবো মনের কোণে।

আমার রিক্তপাখির ঝাঁক
ওরা উড়ে উড়ে যাক
তোমার ছায়ায় পড়ে থাক
ওদের চলার পথের বাঁক।
---

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


মোগলি আমারো প্রিয় কার্টুন ছিলো।

বাবা ওবামার কোঁকড়া চুলে
পাক ধরেছে কার চিন্তায়,

এটা মজার লাইন।

কিন্তু আমার মতে সেরা দুটো লাইন হলো

আমার রিক্তপাখির ঝাঁক
ওরা উড়ে উড়ে যাক
তোমার ছায়ায় পড়ে থাক
ওদের চলার পথের বাঁক।

হাসান রায়হান's picture


আমারো ছোটকালে বুমেরাংয়ের খুব শখ ছিল। ইনফ্যাক্ট, এখোনো আছে।

মাহবুব সুমন's picture


আসল মানে যেইটা মাড়লে নিজের কাছে ফিরা আসে সেই বুমেরাঙের অনেক দাম গো আংকেল, তয় সাজানোর জন্য কিন্লে সেইটা কমই পরে।
আপনের জন্য সাজানোর টা মাথায় থাকলো।

হাসান রায়হান's picture


সাজানোরটায় আমার কোনো শখ নাই ভাইস্তা। Sad

লীনা দিলরুবা's picture


হারিয়ে গিয়ে আমি তোমার
রয়ে যাবো মনের কোণে।

টুটুল's picture


কার মনের কোনে?

জ্যোতি's picture


কার মনে হারাবেন?তার জন্য সমবেদনা। আহারে লুকটা!

লীনা দিলরুবা's picture


খুক খুক খুক, কি জিগায় Tongue

জ্যোতি's picture


আপনে উত্তর দেন। আমরা জানতে চাই। তার জন্য সমবেদনা জানাবো তো!

১০

লীনা দিলরুবা's picture


কবিতা লিখলো মীর উত্তর দিবো আমি! এ কি অবিচার।

১১

জ্যোতি's picture


আরে আপনি তো সায় দিলেন। টুটুল জিগাইলো।উত্তর দেন। Big smile

১২

জ্যোতি's picture


একদিন কোনো একটা মেয়ে
সুখে অনেক দিন কাটাবে,
স্ট্রেঞ্জার দ্যন্ ফিকশন
শোনো একদিন সত্য হবে।

১৩

নাজমুল হুদা's picture


হারিয়ে গিয়ে আমি তোমার
রয়ে যাবো মনের কোণে।

এত কম কথায় এত বেশী ভাব প্রকাশ করবার ক্ষমতা কিভাবে আয়ত্ব করলেন?
আমার ভেতরে হিংসা প্রচুর। কেউ একটু ভালো লিখলেও আমার খুব হিংসে হয়। মনে হয়, আমি কেন পারি না? কামনা করি এই হিংসাটুকু টিকে থাকার, আমরা তা'হলে অনেক কিছু পাব ।

১৪

রশীদা আফরোজ's picture


মীর, হিংসা হচ্ছে আপনাকে। জীবনে যদি একটা কবিতা লিখতে পারতাম!

১৫

রাসেল আশরাফ's picture


কবিতা যথারীতি মাথার সাত হাত উপর দিয়ে গেলো। Shock Shock Shock

কিন্তু এই লাইনটা খুব খুব খুব পছন্দ হয়ছে...

হারিয়ে যেতে ইচ্ছে করে ল্যন্ডস্কেপে আঁকা দূরের উইন্ডমিলটার মতো। সেখানে বোধহয় সময়ের এত টানাপোড়েন নেই। ছবির উইন্ডমিলটা সারাজীবন একরকমভাবে ঠাঁয় দাঁড়িয়ে থাকে। আমি ওটাকে হিংসে করি। ভীষণ রকম।

১৬

নুশেরা's picture


একদিন...
.
.
একদিন আমিও কবিতা লিখব,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
সেদিন দশম বরফ যুগ এসে যাবে পৃথিবীতে Sad

১৭

রাসেল আশরাফ's picture


হায় আল্লাহ এটা কবিতা না?? Shock Shock

আমি তো মনে করছিলাম এটাও কবিতা।

হে পরমকরুনাময় আমাকে কবিতা বোঝার শক্তি দাও। Sad Sad

১৮

নুশেরা's picture


স্যরি রাসেল, একটা স্লিপ অফ ফিঙ্গার হইছিলো। 'লিখব'-এর বদলে 'বুঝব' হবে।

করুণাময় তোমার প্রার্থনা শুনলে আমার জন্য্ও এট্টু সুপারিশ কইরো

১৯

রাসেল আশরাফ's picture


এখনই এপ্লাই কইরা রাখি পরে ইমোশনালি ব্ল্যাকমেইল করুম নে। Tongue Tongue

২০

সাহাদাত উদরাজী's picture


চুপচাপ পড়ে গেলাম। (কবিতা নিয়ে বেশী কিছু বলা ঠিক না)

২১

সাহাদাত উদরাজী's picture


চুপচাপ পড়ে গেলাম। (কবিতা নিয়ে বেশী কিছু বলা ঠিক না)

২২

লিজা's picture


ব্যাপার না । বড় বড় কবি সাহিত্যিকেরাই হিংসুটে হয়!! তাসলিমা নাসরিনের কোন একটা বইতে যেন পড়ছিলাম কয়েকজন হিংসুটে সাহিত্যিকের কথা ।আপনে যে স্বীকার করলেন এটা কিন্তু অনেকেই করেনা । অথচ তাদের আচরণে হিংসুটে ভাব পরিষ্কার বুঝা যায় Crazy Crazy

২৩

মাইনুল এইচ সিরাজী's picture


ওহুদ বাবা মোল্লা ওমর
সুপারি দিয়ে পান কেন খায়

২৪

মেসবাহ য়াযাদ's picture


আমি কাউরে/ কিছুরে হিংসা করিনা, ঈর্ষা করি। আচ্ছা বলেনতো, হিংসা না ঈর্ষা কোনটা বেশি খারাপ ?

২৫

নাজমুল হুদা's picture


আপেক্ষিক !

২৬

মাহবুব সুমন's picture


Cool

২৭

কিছু বলার নাই's picture


সেই ইংলিশ ফর টুডে তে সালামকে (নাকি রফিক?) অস্ট্রেলিয়া থেইকা এক পোলা চিঠি লিখছিলো, ঐ চিঠি পইড়া আমি দিনরাত বুমেরাং-এর স্বপ্ন দেখতাম। মানুষের বাসায় মাঝে মাঝে দেখি, শো পিস মার্কা, কিন্তু 'অরজিনিয়াল' বুমেরাং যে কবে টেরাই কইরা দেখতে পারবো!

২৮

মেঘলা's picture


বাবা ওবামার কোঁকড়া চুলে
পাক ধরেছে কার চিন্তায়,
ওহুদ বাবা মোল্লা ওমর
সুপারি দিয়ে পান কেন খায়,
একদিন আমি বের করবোই।

মজা পেলাম।

২৯

মুকুল's picture


লেখাটা পড়ে আবার বুমেরাং এর চিন্তা মাথায় ঢুকে গ্যালো।
+++++

৩০

একলব্যের পুনর্জন্ম's picture


এ্যলিস্ ইন ওয়ান্ডারল্যন্ডে -- এইটা কি ??

কিং লিওপোল্ড ব্ল্যটোডিয়া -- উনি কে ???

Sad Sad

৩১

একলব্যের পুনর্জন্ম's picture


আর আপনি ভালো আছেন ? Smile

৩২

নুশেরা's picture


এহ্ আসছে ব্লগে নয়া ডাক্তর। সবতেরে জিগায় ভালো আছে কিনা Raised Eyebrow

৩৩

নীড় সন্ধানী's picture


কবিতা মনের ময়লা দূর করে..........বাণী Steve

৩৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শেষ চার লাইনই তো একটা কবিতা হয়ে যায়!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!