একটা প্রিয় গানের কথা, লিখে রাখলাম অকারণেই
চন্দ্রবিন্দুর 'ভিনদেশি তারা'র চেয়ে বেশি প্রিয় আর কোনো গানকেই কখনো মনে হয় না। যখন মনটা খুব বেশি খারাপ হয়ে থাকে, কথা বলতে ইচ্ছে করে না কারো সঙ্গে, এমনকি নিজের সঙ্গেও; তখন মাঝে মাঝে গানটা প্লেলিস্টে ঢুকিয়ে 'রিপিট' অপশনটা চালু করে দিই। শুয়ে থাকি চুপচাপ। শেষ প্যারাটা অনেক সময় আমাকে খামচে ধরে। ভাবি, এই কথাগুলোর সঙ্গে আমার জীবনের এত মিল কেন? ভাবনাগুলো আমাকে সাজেস্ট করতে থাকে, জীবনটা এমনই। জোয়ার-ভাটাময়। এক সময় খেয়াল করি, নিজের সঙ্গে কথা বলতে পারছি। তারপর আস্তে আস্তে, আবার সবকিছু ঠিক হয়ে যায়। আমি ধীরে ধীরে উঠে আমার মুটে জীবনে ফিরে যাই। কোনো কারণে ব্যবস্থাটা যখন কাজ করে না, তখন কি করা যায় ভাবতে ভাবতে আজকের এই পোস্টটা লেখা হলো। সবাইকে শুভেচ্ছা।
আমার ভিনদেশি তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাতজাগা তারা
তোমার অন্যপাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি।
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি।।
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত-শীতল পাটি,
তুমি মাএর মতোই ভালো
আমি একলাটি পথ হাঁটি।
আমার বিচ্ছিরি একতারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এত তাড়া?
রাস্তা পার হবে সাবধানে।
তোমার গাএ লাগে না ধুলো
আমার দু'মুঠো চালচুলো।।
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
প্লীজ ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপ এ রাতে।
আমার রাতজাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী।।





এই পার্টটা আমার বেশি প্রিয়! রিপিট অপশন দিয়ে শুনার কাহিনি পুরাই আমার!
আজকাল খুব নষ্টালজিক মনে হয় আপনাকে । ব্যাপার কি ভাই ?
গানটা খুবই সুন্দর...
এতো মন খারাপ কেনো মীর?
গানটা অসাধারণ
খুব পছন্দের একটা গানের জন্য অনেক ধন্যবাদ।
এই গান মনে হয় ইনিসিকিওর্ড বাঙালি প্রেমিকগো জাতীয় সঙ্গীত হওনের সম্ভাবনা রাখে। আমারো সেই ফেইজ গেছে একসময়। এখন আর এই গান শুনি না বা লিরিক লেইখা ফেইসবুক স্টেটাসও দেই না। যতো যাই হোক এই গানটা সুন্দর আর গানের লিরিক আসলেই অনেক পোয়েটিক।
আশা করি রাতজাগা তারাটারে খুব শিগগিরি ছুঁইয়া দিতে পারবেন...
"রিপিট অপশন দিয়ে শুনার কাহিনি পুরাই আমার" চিমটি মীর ভাই আর জেবীন আপুকে।
অসম্ভব প্রিয় একটা গান।
মন্তব্য করুন