বিষন্ন সংগম
হায়রে, হয় এমনই সব।
এই যেমন,
এই বাবলা-সবুজের আড়ালে
দ্বিগন্ত হারালো রং,
স্বন্ধ্যা তাড়িয়ে নিয়ে গেল পাখিদের,
অন্ধকার চিৎকারে বলল, “ যাও, ঘরে ফিরে যাও”,
বলল, কার্যতঃ নির্বাক থাকতে সকাল অবধী।
স্নিগ্ধ হাসনাহেনাকে বলল, ছড়িয়ে দিতে বিষন্ন সংগম।
আমাতে তোমাতে সকল প্রস্তুতি শেষে,
অতল অন্ধকার ফুড়ে গহীন কালো জন
কাঙ্খিত সপ্ন বাসরে হানে এক বিষধর ছোবল,
নীলে নীলে ভেসে যায় শুদ্ধ বেনারসী।
এবং, ঐ জ্যোৎস্না ছায়ার জোনাকীরা নিঃশব্দে উঠে যায় বিবিধে।
হায়রে, হয় এমনই সব।
হায়রে, এমনই সময় আমার,
হাটু মুড়ে নির্বাক চেয়ে থাকা।





কবিতা ভালো লাগলো।
টাইপো গুলো একটু দেখুন।
ধন্যবাদ। পরামর্শ যথেষ্ট যুক্তিসংগত।
ধন্যবাদ
চালিয়ে যান।
দিগন্ত, সন্ধ্যা এবং বিষণ্ন হবে কি?
ধন্যবাদ। “দিগন্ত, সন্ধ্যা এবং বিষণ্ন” হবে না।
প্রথম আর শেষ দিক থেকে মাঝের লাইনগুলা বেশি ভালো লাগছে। টাইপো গুলা দেইখেন
ধন্যবাদ
পড়লাম
ধন্যবাদ
বানান খিয়াল কইরা ব্রাদার...কোবতে ভাল্লাগছে....
কে যেন একখান বাংলা অভিধান কিইন্না দিছে। হাইরে কোনডা যে কার কাজে লাগে ?
মন্তব্য করুন