তবুও ফিরে আসুক
(১)
তবুও ফিরে আসুক
সবুজ, মাটি ফাটল ধরলো হঠাৎ,
আর তুমি উঠে আসলে অবলীলায়।
কী ছিলনা না তোমার,
মাটি ছিল, পতাকা ছিল
অদৃষ্ট দেখার মোটা ফ্রেমের
একজোড়া স্বচ্ছ কাঁচ ছিল,
আর, ছিলাম আমরা।
ছিল এত,
তারপরও তোমাকে লুকাতে হয়েছিল, এ’ কটি বছর,
দিন ও রাতের খেলায তুমি নিশ্চিত পলাতক ছিলে।এবং
তুমি দেখলে না
লাল বৃত্ত আরও গাঢ় হয়েছে এ’ কদিনে।
তুমি এসেছো ?
ভুলে যেও না
ভরা পদ্মা এখন শুধুই বালি, এবং
তুমি শুধুই ছবি।
(২)
সম্প্রসারিত
বন্ধু,
তুমি কি খুঁজিতেছ,
অনেকগুলো বছর পর
অন্যের ছায়া হইতে তুমি
যে প্রতিমা তৈরী করিয়া আনিয়াছ
তোমার নিজস্ব ভূমির সহিত তাহার মিল কোথায়?
তুমি ক্রমশঃ দূরে চলিয়া যাইতেছ।





হু হু করে কাদতে পারলে বড় সুখ হতো। অন্তত বুঝতে পারতাম আমরা বেচে আছি।
আমার আগষ্ট আমার শোক।
দুই এ ক্রিয়াপদের ব্যবহার টা কানে বাজলো।
শুভকামনা
ধন্যবাদ।
ভালো লাগলো। আছেন কেমন?
আছি ভালোই
জানাতে- কিছু অ-জানাতে,
সুখে , কিছু অসুখে।
চাঁদ আলোর সাথে লুকোচুড়ি,
অগোচরে কখনো বা লুটোপুটি, মন্দ নয়
হচ্ছে এমনি, সব এমনিতো হয়।
তাইতো হয়
মন্তব্য করুন