তবুও ফিরে আসুক
(১)
তবুও ফিরে আসুক
সবুজ, মাটি ফাটল ধরলো হঠাৎ,
আর তুমি উঠে আসলে অবলীলায়।
কী ছিলনা না তোমার,
মাটি ছিল, পতাকা ছিল
অদৃষ্ট দেখার মোটা ফ্রেমের
একজোড়া স্বচ্ছ কাঁচ ছিল,
আর, ছিলাম আমরা।
ছিল এত,
তারপরও তোমাকে লুকাতে হয়েছিল, এ’ কটি বছর,
দিন ও রাতের খেলায তুমি নিশ্চিত পলাতক ছিলে।এবং
তুমি দেখলে না
লাল বৃত্ত আরও গাঢ় হয়েছে এ’ কদিনে।
তুমি এসেছো ?
ভুলে যেও না
ভরা পদ্মা এখন শুধুই বালি, এবং
তুমি শুধুই ছবি।
(২)
সম্প্রসারিত
বন্ধু,
তুমি কি খুঁজিতেছ,
অনেকগুলো বছর পর
অন্যের ছায়া হইতে তুমি
যে প্রতিমা তৈরী করিয়া আনিয়াছ
তোমার নিজস্ব ভূমির সহিত তাহার মিল কোথায়?
তুমি ক্রমশঃ দূরে চলিয়া যাইতেছ।





কিভাবে যেন পোষ্টটা দুবার হয়েছে। নিশ্চয়ই কেউ বিষয়টা দেখবে।
এটা আগষ্ট মাস।ব্যানারটা আগষ্টকে ঘিরে হলে, কারো কি কিছু ক্ষতি হতো ? আমরা সফেদ থাকতে গিয়ে নিজেদেরকেই ভুলে যাচ্ছি কিনা ?
মন্তব্য করুন