জল ছুঁই ছুঁই
(১)
ডুবে যেতে যেতে যতটুকু ভেসেছি
তার কাছাকাছি ঠিক এসে দাড়ালে,
হাতটিও বাড়ালে,
চেপে চুপে অবশিষ্ট ডুবিয়ে দিতে দিতে বললে,” ভালবাসবি, কখনো আর?”
আমি হাসতে হাসতে ডুবতে ডুবতে বললাম, “ভালবাসি তোমায়” ।
কি বিষ্ময়! তোমার চোখে তখন জল।
(২)
একটু স্থির হই, কাঁদি কখনো
হঠাৎই হাসি, যাই করি।
জল ছুঁই ছুঁই পাড়ে দাড়িয়ে বিষন্ন হই মাঝে মধ্যেই।
এতো কিছু, তারপরও,
তুমি যখন বললে ” তীর্থে যাবো, যাবে ?”
হেসেছি শুধু।
এখন আর আমাদের যেতে নেই।।





কেন? যেতে নেই কেন, হয়েছেটা কি?
বলেছিলাম একসময়, যা হারিয়ে যায় , তা স্বরুপে ফিরে আসে না কখনো।আহা।
সুন্দর...
ণীল নীল সুন্দর
মিতুল কবে ঘুরে আসলেন? শুভ'রে জানাইলেন নাকি? আর টুটুল্ভাই পাপারাজ্জি হইলো কবে থেকে? মিতুলের সব ফাসঁ করে দিলেন যে!
টুটুল ভাই কালেকশন থেইক্যা মারছে।ভুল খাইছে। Shrimongol গিয়েছিলাম।অফিস ওয়ার্ক।
সুন্দর ।
হুমমমমমমমমমমমমমমম
পোড়া পোড়া সুখ, সুন্দরতমা অসুখ।
প্রথম টা বেশি ভাল।
ভাই, আপনি গেলেন কই?
বইমেলার সংকলনের জন্য একটা অনুকাব্যের সিরিজ পাঠিয়েছিলাম। নিবর্চিত হয়নি। মানেটা হল,এর সম্পাদক মন্ডলি যথেষ্ট মেধাবি। আমার লেখার ফাকিটা ধরতে পেরেছেন। ;-( ;-(
আমি লেখক নই। কবি তো নই-ই। যতটুকু যা অনুভূতি সেই লিখি কখনো সখনো।আমার পেশার সাথে কবিতার কিছু বিরোধ থাকতে পারে।কাজেই মাঝে মধ্যেই সময় পেলেই আসি। সবাইকে দেখি, পড়ি।
আরে ধুর...
...
এবার হয়নি তো কি হইছে... নেক্সট সংকলনের জন্য প্রস্তুতি নেন
কি আছে জীবনে
আমিও কিঞ্চিৎ সেন্টু খাইছি... আমার লেখাও নেয় নাই (মুনেলয়)
জীবনে অনেক কিছু আছে। বইমেলার সংকলন নয়, লাইফের সংকলন লিখতে বসছি। আমিই এডিটর। বাদ পরার চান্স নাই।:-D

তয় লেখা বাদ দিছে দেইখ্যা সত্যিই মাইন্ড খাইছি।আমি একবারের বেশী চান্স নিই না।জাত স্বভাব।
বই মেলায় যামু না।;-( ;-( ;-(
্প্রথমটা বেশি ভালো লাগছে।
আছেন কেমন?
প্রথমটাই আপনাকে দিলাম। উৎসর্গ। অন্তত, কউ একজন জানতে চাইলেন, কেমন আছি।
ভাল আছি, কাজের ফাকে ফাকে।বড়ই ব্যস্ততা গেল গত দুটে মাস, অফিসের কাজে।
ভাল থাকবেন।
ব্যস্ত আপনি বুঝাই যাচ্ছে। রঙ্গীন থেকে সাদা কালো হয়ে গেসেন
হুম।
রং হারাচ্ছি, সন্দেহ নেই।
নেই, এমন বলা অনেকদিন.........
রমনায় বসে, দুজনে পাশাপাশি, হাসাহাসি
কুটুস-কুটুস, বাদামের খোসা ছাড়ানো,ইত্যাদি ইত্যাদি।
আবারো ডুব দিব। কিছুদিন।
মন্তব্য করুন