বলেছিলে, কেমন আছো ?
(১)
তোমাকে বলিনি কখনো, কোনদিন !
লুকোচুরিতে আমার ভীষন ভয়,
এমনি এক কানামাছি খেলার ফাঁকে
হারিয়েছি আমার শখের সোনালী ট্রয়।
(২)
আমার সব হল।
ঘর হল,
হিজলের সাথে একাকিত্ত্ব ভাগাভাগি এবং
ছোট্ট সুন্দর সুখের বাসরও হল।
শুধু তুমিই,
আমার বুকে আছড়ে পড়লে না।
(৩)
ঘন কুয়াশায় আচ্ছন্ন চারদিক,
অস্থির দৃষ্টি এবং ক্লান্ত স্মৃতি আঁকড়ে গুটিসুটি,
বেশ যাচ্ছিল দিন।
সেসময়, প্রায় ভুলেই তুমি এসেছিলে,
নিঃশব্দে দাঁড়িয়েছিলে,
বলেছিলে, কেমন আছো ?
আমার দুচোখে তখন ভরা বর্ষা ।





বিরহী প্রেমের কবিতা।
চলুক।
দুঃখ বিলাস
আমি কবিতা খুব পছন্দ করি;

আপনারটাও করলাম।
ধন্যবাদ।আমিও কবিতা পছন্দ করি।ভাল থাকবেন।
উত্তরটা কি দিছিলেন?
...............কখনো কখনো ভরা বর্ষা চোখেও বলতে হয়, "ভালো আছি।"
ভাল আছি
এক চিলতে বারান্দায়
টোনাটুনির খুনসুটি,
নয়নতারার চোখে চোখ
আর সবই মাটি।
ছোট্ট সুন্দর।
অনেক দিনের পর লিখলেন।
ভাল আছেন তো?
আছি। নিতান্তই যতটুকু প্রয়োজন। প্রতিদিনই আসি এবিতে ।পড়ি সবার লেখাই।
আপনি কেমন আছেন ?
ভালো লাগলো।
কবিতা অনেকেই পড়ে না্।
পড়েছেন, জেনে সুখী লাগছে। ভাল লেগেছে জেনে আনন্দ হচ্ছে।
ধন্যবাদ শনিবারের চিঠি।
ভালো লাগসে

মেজাজ খারাপ নাকি? হাতুড়ি দিয়ে কার মাথায় মারবেন
হাতুড়ী দেখলেন। গোফের নীচে মুচকি হাসি দেখলেন না !!!!!

ভাল লাগার জন্য ধন্যবাদ।
আমার সব হল।
ঘর হল,
হিজলের সাথে একাকিত্ত্ব ভাগাভাগি এবং
ছোট্ট সুন্দর সুখের বাসরও হল।
শুধু তুমিই,
আমার বুকে আছড়ে পড়লে না।
এরকম আরো পংক্তির প্রত্যাশা রইলো.
দুখী হতে দুঃখ পেতে হয়।এক্সপেরিমেন্ট না করাই ভাল।

পংক্তি লিখবো ।
জ্যোৎস্নায় মাখামাখি
গল্পের ভেতরের আমি আর সখি,
ভাল থাকুন
ভাল্লাগছে
সবাই মনে হয় কষ্ট পেতেই ভালবাসে।
-((
(
বলছিলো কে কানামাছি খেলতে?
সব ক'টাই বেশ ভাল্লাগছে!
অনেকদিন পর এলেন, ছিলেন কেমন?
কে যেন নাম দিছিলো আপনার মচু'ওলা, এবারো প্রোপিকে মচু'ওলাই! 
ভাল ছিলাম, জেবীন। বরাবর যেমন থাকি। প্রতিদিন এবিতে ঘুরে যাই। দেখি, পড়ি। লগ ইন করতে আলসেমী লাগে।
আমিতো মুছুওলাই। ওটাই ট্রেডমার্ক।;-( ;-(
ভাল থাকবেন। সবাই।
ছোট্ট সুন্দর।
অনেক দিনের পর লিখলেন।
ভাল আছেন তো?
ভাল আছি। সময় করে উঠতে পারছি না।জীবন ও জীবিকার জন্য সংগ্রাম।চলছে চলবে।
ভাল থাকবেন, তানবীরা।
মন্তব্য করুন