হায়রে, এমনই সময় আমার
ফ্লোরময়, ছড়ানো, এদিক সেদিক।
প্রায় লেপ্টে যাওয়া তোষক, তেলচিটচিটে চাদর, ঘামে ভেজা বালিশ,
ছেড়া শপিং ব্যাগ, জুতোর বাক্স (খালি),
হূমায়ুনের ”বাদশাহ নামদার”
একটিন কাজু বাদাম, দুমড়ানো কোকের ক্যান(খালি),জায়নামাজ,
এরোসল ক্যান, মিনারেল ওয়াটারের বোতল (খালি),
ল্যাপটপের পাওয়ার কর্ড, এলোমেলো প্যাচানো
এবং আমি।
ওহ, ভুল হল
দুটি তেলাপোকা, মৃত, শুকনো ভঙ্গুর পাখা গুড়োগুড়ো নিঃশেষ প্রায়।
রাত গাঢ় হতে হতেই জানালা গলে দগ্ধ প্রায় চাঁদের উঁকিঝুকি,
আর, ঘৃন্য ভুলে ছেঁয়ে যাওয়া চরাচর।
এবং …
এবং আমি।
হায়রে, এমনই সময় আমার
হাঁটু মুড়ে নির্বাক চেয়ে থাকা ।





ওহ, ভুল হল
দুই চারটা ছাড়পোকা, ভুষভুসে গন্ধওয়ালা কাপড়ের স্তুপ,
এলোমেলো বিছানা টেবিল চায়ের কাপ
আমি ডুব মেরেছি নরকে।
আবার, অনেক দিনের পর।
কবিতা ভাল হয়েছে, যদিও বেশ বিষণ্ণ।
আপনি ভাল আছেন তো?
মন্তব্য করুন