ইউজার লগইন

বিবর্ণ ক্রান্তিকালের চিত্রভাষ্য 'কাঁটাতার ' ও 'দ্যা প্যাশন অফ দ্যা খ্রাইস্ট'

নব্বই পরবরতী কিংবা তারও পরে সিনেমায় কেমন জানি একটা স্থিরতা স্থিরতা ভাব এসে সিনেমাকে আচ্ছন্ন করে দিলো । বিশেষ করে বাংলা সিনেমায় কেমন জানি একটা নতুন পাকে মোড় নিলো । দেশীয় ঘটনাপ্রবাহ ছেড়ে বাংলা সিনেমা আন্তর্জাতিকতার গলিগুজি দিয়ে প্রবেশেধীকার চাইলো আন্তর্জাতিকতার । এমনি এক সিনেমা thumb_2011-04-15-17-05-34-080429900-3_0.jpg' কাঁটাতার ' পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যেপাধ্যায় । ' এপারের হাওয়া এপারেও যায় , এপারের মেঘ অপারেও ভেসে বেড়ায় , এপারের আকাশ অপারেও এক , এপারের টাকা অপারে চলে তেমনি অপারেরটাও শুধু এই কাঁটাতারটাই বারবার মনে করিয়ে দেয় এই ভূখণ্ড আলাদা ! ' এমনি এক মহাসত্যের প্রান্তে দাঁড়িয়ে মজিদরূপী মানুষেরা সারা পৃথিবীতে দেশহীন ঘর স্ত্রী সন্তানহীন ভাসমান ঘুরে বেড়ায় ।kantatar 2.jpg 'নারীর কোন দেশ নেই ' এটা যদি সরলসত্য মেনে নেই তবে 'কাঁটাতার' কিন্তু সেই জায়গায় হেচকাটানে মুখোশ খুলে দেয় । গান , কাহিনি , সংলাপ , চরিত্র , লোকেশন তথা সিনেমাভাষ্য বলতে যা বুঝায় তা এই সিনেমা পুরন করে ।

১২ ঘণ্টার সময়কালকে ১ ঘণ্টা ২০ মিনিটে চিত্ররূপ দেয়া খুব একটা কঠিন কাজ না । বলা যায় সিনেমায় এটা খুব সহজ । কিন্তু এই সরলীকরণে অনেক হ্যাপাও আছে ! বলছি এই কারণে তা যদি নির্মিত হয় কোনও ধর্মীয় পুরুষকে নিয়ে তাইলে কিন্তু খবরই আছে । বিশেষ করে ধর্মকেন্দ্রিক সিনেমা সারা পৃথিবীতে খুব একটা গ্রহনীয় হয়েছে কিংবা ভাল চোখে দেখা হয়েছে তার নজির নাই । ধর্মীয় পাণ্ডা-পুরুতেরা যেমন চোখ রাঙ্গানি দিয়েছে তেমনি দিয়েছে ফতোয়া-হুমকি । সাধারন জনগণও খুব একটা ভালভাবে নিয়েছে তাও জোর গলায় বলা যায় না । সে এশিয়া , ইউরোপ-আমেরিকা যাই হোক না কেনো পার্থক্য খুব একটা অদল-বদল হয় নি । হ্যা বলছিলাম মেল গিবসনের 220px-Thepassionposterface-1-.jpg'দ্যা প্যাশন অফ দ্যা খ্রাইস্ট'য়ের কথা । কোনো ধর্মের প্রতি আমার বিশেষ কোনও আকর্ষণ নেই , নেই সেই প্রেরিত লোকটার প্রতি আকর্ষণও । কিন্তু যিশু খ্রিস্টের প্রতি আমার কেমন জানি একটু আলাদা জায়গা আছে । মানছি আগের কথা ধরলে এই বয়ানের আর অর্থ হয় না কিন্তু এটা তো সত্য যে , শ্রদ্ধা প্রেম স্নেহ এই কয়টা বরাবর ই নিম্নগামী মানে মান বিচারে এর তুল্যমূল্য চলে না । মেল গিবসনের 'এপিক্যালিপটো' দেখার পরপরই আমার একটু ধারণা হলো এই লোকটা কিছু দিবে । সে 'দ্যা প্যাশন অফ দ্যা খ্রাইস্ট' এ ঠিক ই তা করে দেখিয়েছে ! যে সমাজে একজন ভয়ানক ডাকাতকে সাজা না দিয়ে যিশুর মতো সহজ সরল মানুষকে পৈশাচিক কায়দায় ফতোয়া দিয়ে মারে সে সমাজ কি তা মেল গিবসন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন । নির্মমতা কারে কয় তা যিশুর মৃত্যুর আগের শেষ ১২ ঘণ্টার কাহিনির ১২০ মিনিটের চিত্রভাষ্য না দেখলে আপনারা বুঝতে পারবেন না ।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন
১

অনার্য's picture


ভালো লাগল ।

২

মনির হোসাইন's picture


ধন্যবাদ Big smile

৩

শওকত মাসুম's picture


The Last Temptation of Christ দেখছেন? মহাবিতর্কিত একটা ছবি।
220px-Last_tentation.jpg

৪

মনির হোসাইন's picture


নাহ , দেখি নি Sad ! পরিচালক কে ? দেখি শীগগির ই কালেক্ট করে দেখবো Big smile । দেখে জানামু নে ।

৫

শওকত মাসুম's picture


পরিচালকের নাম শুনলে তো এখনই দেখতে বসবেন। Smile
Martin Scorsese

৬

মনির হোসাইন's picture


এঁর Raging Bul,Taxi Driver,The Age of Innocence, Mean Streets এই সিনেমাগুলার নাম শুনেছি । কিন্তু দেখা হয় নাই Sad । সিলেটে এইগুলা পাওয়াও দুষ্কর Sad

৭

তানবীরা's picture


যাক একটা কমন পড়ছে 'কাঁটাতার"। অসোম মুভি ছিল।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মনির হোসাইন's picture

নিজের সম্পর্কে

কিছুই বলার নেই !