সুখে থাকলে ভূতে কিলা্য়
সরকারি কলেজে সুখের সাথে মনের আনন্দে চাকরি করছিলাম । ভূতের পরামর্শে ১৯৮২ তে প্রশাসন ক্যাডারে ঢুকবার আবেদন করতে হয়েছিল । কিলাতেই থাকলো সে । পিএসসি'র মনোনয়ন পেলাম । ভূতের কিলে অতিষ্ট হয়ে শেষে ১৯৮৩র জুনে পেশা বদল করতেই হল । বাধ্য হয়ে বয়সের বাধা না আসা পর্যন্ত তা করতেও হল । আগের পেশায় থাকলে যতখানি এগুতাম এখানে তার ধারেকাছেও যেতে পারলাম না। এটি ঈশপের গল্প হলে শেষ হত যে বাক্য দিয়ে তা হল, " কদাপি মধ্য বয়সে পেশা বদল করিও না" ।
পুনশ্চঃ ও হ্যা, অন্য একটি কথা । এ গল্পের সাথে সম্পর্কিত নয় মোটেই । এটি ব্লগ সম্পর্কিত ।কেউ আমাকে একটু বুঝিয়ে বলবেন 'ব্লগর ব্লগর' কি জিনিষ !





আমরা যখন হুদাই আজাইরা কথা কই... সেইটা হয় বকর বকর... আর সেইরকম ভাবে ব্লগেও যখন আজাইরা পেচাল পারি ... সেইটা হয় "ব্লগর ব্লগর"
টুটুলভাই আজাইরা মানে কি?
ও টুটুল ভাই, হুদাই মানে কী ??
এই যে আপনে এই কমেন্টস টা করলেন ... এইটা হইলো "হুদাই"
এই যে তুমি এই কমেন্টসটা কর্লা... এইটা হইলো "আজাইরা"
হা, হা, হা! ভাইয়া টুটুল, আমিও প্রথম ব্লগে এসে ব্লগর ব্লগর ব্যাপারটা বুঝতে পারিনি।
ধন্যবাদ টুটুল।
সংশোধনী ঃ আমার এ লেখাটা 'বিবিধ' না হয়ে 'ব্লগর ব্লগর' ট্যাগযুক্ত হবে।
কার্যকরী শিক্ষক টুটুল আর ত্বরিত্ শিখতে পারা ছাত্রের দেখা পাওয়া গেলো
আমার ব্লগ গুলো পড়ে দেখলে বুঝতে পারবেন 'ব্লগর ব্লগর' কাকে বলে! হা হা.। বাজে লেখকরা যা লিখেন তাই 'ব্লগর ব্লগর'!
বাঁচা গেল ! আমি তা'হলে একেবারে নিঃসঙ্গ নই !
বাব্বাহ,আমার দুজন সংগী আছে দেখছি...।
এখন কী করেন? কোথায় করেন?
এখন আমি আরীব* কেন্দ্রিক ।
* মাইনুল এইচ সিরাজীর 'আরীব ও প্রকৃতি' দেখুন ।
ব্লগে এর আগেই আপনার লেখা পড়েছি। অফলাইনে থাকায় মন্তব্য করা হয়নি।
স্বাগতম।
লেখাগুলো ভাল লাগছে। লিখতে থাকুন।
পোষ্টগুলো আরো বিস্তারিত হলে, বড়ো হলে পাঠকদের প্রতি অবিচার কম হবে। পোষ্ট খুলতে না খুলতেই যদি পড়া শেষ হয়ে যায় তাহলে পাঠকদের জন্য কষ্টকর। আশাকরি বুঝবেন।
আরে ভাই, যে দেশে মহামান্য বিচারকগণই সুবিচার করেন না, সেখানে আমার মত ব্লগর ব্লগরিস্ট কিছু কিছু অবিচার করলে তা সয়ে যাবে অচিরেই ।
আরও বেশি ব্লগর ব্লগর চাই
নাজমুল ভাইয়ের ব্লগর ব্লগর ভালো হয়েছে।
আমিও ব্লগর ব্লগর কর্তাম চাই...
অনুমতি নিষ্প্রয়োজন ।
আপনি দেখি আমার জন্মের আগে থেকেই "ক্যাডার"!! ভাল থাকুন।
"ক্যাডার" ও ক্যাডারের মধ্যে কি বিপুল ব্যবধান !
লেখার শিরোনাম দেখে কিঞ্চিত ভিমড়ি খাইছিলাম, কিন্তু ভূতের কিল খাবার আগেই ডেখি লেখা শেষ। ভাগ্যিস কিল সব আপনার পিঠেই পড়সে ;)। এই নামে আমার একটা সিরিজ ছিল, অন্য ব্লগে, তাই লিংকাইলাম না। লেখাগুলারে আরেকটু খাইতে দেন নাইলে তো স্বাস্থ্যমন্ত্রী হয়ে যাবে সব লেখা!
নাজমুল ভাই,ভূতে আপনাকে সুখে থাকলে কিলায়....আর আমাকে দু:খে থাকলেও কিলায়....।
"সুখ-দুখ দু'টি ভাই ........!
তাইলেতো দেখি আপ্নে পুরা কিলের উপ্রে আছেন
তা আর বলতে ...!
মন্তব্য করুন