পোস্ট কেন মুছে গেল
পোস্ট কেন মুছে গেল
লিখেছেন: নাজমুল হুদা | নভেম্বর ২৫, ২০১০ - ৮:৩২ পূর্বাহ্ন
একটু আগে 'আমরা বন্ধু'র বন্ধুদের উদ্দেশ্যে শাপলার কবিতা পড়লাম । শেষ করে সুন্দর একটা মন্তব্য লিখলাম। ক্লিক করলাম 'প্রকাশ করূন' । মুছে গেল সব কিছু । কোথায় কবিতা আর কোথায় বা আমার মন্তব্য ! এই সাতসকালে মেজাজ বিগড়ে গেলে সারাদিন কাটবে কেমনে?
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
রহস্য কোথায় তা আমাকে জানাতে পারেন কেউ? আমি বড়ই পেরেশানীতে আছি ।
শেয়ার করুনঃ
| | |
পছন্দ করুন
নাজমুল হুদা এর ব্লগ | ৬ টি মন্তব্য | ৮৮ বার পঠিত | প্রিয়তে নিন | ট্যাগঃ বিবিধ
১
আশফাকুর র | নভেম্বর ২৫, ২০১০ - ১১:১৮ পূর্বাহ্ন
নাজমুল ভাই, কিছু মনে নিয়েন না। প্রথম পাতাতে আপনার একেবারে পরপর তিনটা পোস্ট। বিষয়টা একটু অসুন্দর দেখাচ্ছে। আর সম্ভবত আমরা বন্ধুর নীতিমালা মতে একজন ব্লগার ২৪ ঘন্টায় বিশেষ দুইটার বেশী পোস্ট দেয়া যায়না। একটানা পোস্ট দিলে ধীরে সুস্থে পড়া যায়না।
জ. বিশেষ প্রয়োজন ব্যাতিরেকে ২৪ ঘন্টায় ২টার বেশি পোস্ট দেওয়া যাবে না।
এটা ঠিক যে লেখা সবসময় আসেনা। তাই মনে আসলেই লেখে সেভ করে রাখুন। পড়ে আস্তে আস্তে দিবেন। আশা করি আমার কথায় আহত হবেন না।
• জবাব
২
নাজমুল হুদা | নভেম্বর ২৫, ২০১০ - ৭:২৬ অপরাহ্ন
না ভাই, মনে নেবার মত এমন কোন অন্যায় কথা তো আপনি বলেননি । হিসাব মত ২৪ ঘন্টায় দু'টো পোস্টই দিয়েছিলাম । তৃতীয়টা (পোস্ট কেন মুছে গেল) পোস্ট হিসেবে দিতে চাইনি । শাপলার কবিতার একটা কমেন্ট লিখেছিলাম অনেক গুছিয়ে । যেই না 'প্রকাশ করুন'-এ ক্লিক করলাম, অমনিই সব কিছু মুছে গেল । দুঃখে পরাণটা ফেটে যাচ্ছিলরে ভাই । কিন্তু সে দুঃখের কথা সকলকে জানাবার আর কোন পথ না পেয়ে একটা পোস্টই দিয়ে ফেললাম । তখন আর ২৪ ঘন্টায় দুটোর বেশী হিসাব করবার মত মনের অবস্থা ছিলনা । অবশ্য এটাকে যদি 'প্রয়োজনে দেওয়া হয়েছে' বলে স্বীকৃতি দেওয়া হয়, তবে আমার পাপ মোচন হবে । তা না হলে আমার এই জবাবটা আপনার পড়া হয়েছে জানবার পরেই আমি অবশ্যই মুছে দেব । আহত হই নাই, বরং খুশী হয়েছি সতর্ক করবার জন্য । বন্ধুর কাজই করেছেন আপনি । ধন্যবাদ আপনাকে ।
• জবাব
৩
আশফাকুর র | নভেম্বর ২৫, ২০১০ - ৭:৫৫ অপরাহ্ন
সমস্যা নাই- নাজমুল ভাই।
• জবাব
৪
সাহাদাত উদরাজী | নভেম্বর ২৫, ২০১০ - ২:১০ অপরাহ্ন
লেখক নিজেই হয়ত প্রাইভেট করে ফেলেছেন নতুবা নিজেই লিখাটা মুছে ফেলেছেন। আমরা বন্ধু নীতিমালা পড়ে হয়ত সতর্ক হয়ে গেছেন। ব্লগিয় ধারায় আমরা বন্ধু নীতিমালা খুবই কঠোর! তবে এখানকার মডারেটররা খুবই উদার।
লেখকের কোন পুরানো ব্লগে কমেন্ট করে দিলে উত্তর পেয়ে যাবেন। কেমন আছেন?
• জবাব
৫
নাজমুল হুদা | নভেম্বর ২৫, ২০১০ - ৭:২৮ অপরাহ্ন
ধন্যবাদ । পরামর্শের জন্য আবারো ধন্যবাদ । আমি ভাল আছি । আপনি কেমন ?
• জবাব
৬
সাহাদাত উদরাজী | নভেম্বর ২৫, ২০১০ - ২:১৫ অপরাহ্ন
ওই দেখেন আমার কমেন্ট ২ বার এসে গেছে!
পেয়ারে মডারেটর ভাই বোন, একটা মুছে দিন।
• জবাব





মন্তব্য করুন