...উচ্ছাস...
নিজের উপ্রে মিজাজ খারাপ হৈতেছে টিএসসিতে খেলা দেক্তে যাইনাই বইলা, অহন নিজের হাত-পা নিজেই কাম্রাই আর কান্দি...
হেরপরও আম্গো পুলাপানডি যে খেলা দিলো, ইস্পেশালি শফিউল। শেষ বেলায় আইসাও মাথা ঠান্ডা রাইখা খেইলা যাওয়ায় তারে প্রচুর ধৈন্যা...
কি আর করা, আয়ারল্যান্ডের লগে জিতার পর তুলা উচ্ছাসের দুইটা ছবিই শেয়ার করি...





নিজের হাত পা কামড়ায়ও শান্তি পাইতেছিনা
ছবিগুলা সুন্দর হৈছে বৃত্ত।
সব দুষ খেলা দেখা আহবায়ক কমিটির দুই চিয়ারম্যানের। একজন হৈলেন আপনি, আরেকজন জৈতা। আপ্নেগোরে জরিমানা করা হৈলো...
বাংলাদেশ এরম কান্ড কৈরা ফেলবো স্বপ্নে খালি ভাবছিলাম, বাস্তবে ............
আইজকা সারাদিন আম্মুর সাথে চেচাইছি বাংলাদেশ জিতবো কৈয়া...
রিয়াদ আর তামিমরেও বিশাল থ্যাঙ্কস,
বড় বাঁচা বেঁচে গেছি।
মানির মান আল্লাহ রাখছে
আপনার জরিমানা করুম আমি। কাল একবার মনে করাইতে তো পারলেন না?মেজাজ খুবই খ্রাপ। মিছিলের ভেতর বসে থাকলাম চুপচাপ।
সকালেই লীনাপাকে বলেছি যদি খেলার অবস্থা ভালো হয় তাহলে বিকালে যাবো টি এস সি। কিন্তু মহিলার ফোন বন্ধ। মহিলার উপরে চ্রম রেগে আছি আমি।
আমার ফোনতো খোলাই ছিল, মাঝে একবার পড়ে গিয়ে সব পার্টস খুলে গিয়েছিল তাই............বাংলাদেশ জিতছে এইটাই বড় কথা, আমরা গেলাম, না গেলাম সেইটা ...............
গুল্লি ডরাই, জয়িতা আ আ আ.....
বাংলাদেশ জিতছে এইটাই বড় কথা, আমরা গেলাম, না গেলাম সেইটা ............... Smile
আসছে মহিলা হুজুর।বুরখা পরা শুরু করছেন?
ওয়েস্ট ইন্ডিজের সাথে এরম হাইরা ব্যাকফুটে চইলা গেছিল বাংলাদেশ। আর চট্টগ্রামের লুকজনের ভয়ে ব্যাক বাচাইতে মরিয়া হইয়া লড়ছে। এইটাই জেতার আসল কারণ।
আর এই খেলার ম্যান অব দ্য মাচ অবশ্যই আশরাফুল। আশরাফুল খেললে তো আর জিততো না। তার বদলি রিয়াদই তো ঠান্ডা মাথায় খেইলা জিতাইয়া দিল।
দিনটা ছিলো বাংলাদেশের।
এদেশটার কোন ব্যাপারে কোন কনসিস্ট্যান্টসী নেই।
ময়মনসিংহ ছিলাম... ওইখানের পাব্লিকগো উচ্ছাস মুনে লয় কম
মন্তব্য করুন