ইউজার লগইন

মিক্স মশল্লা-১

*
মানুষের ভিতর দায়িত্ববোধ নামের জিনিসটা কবে কিভাবে জন্মাবে ভাবতেই থাকি। আর মাঝখান দিয়ে সময় যেতে থাকে। একটা সো কল্ড দায়িত্বশীল মানুষের কাছ থেকে বারবারই দায়িত্বহীনের মত আচরণ পেতে থাকলে টার দায়িত্বশীলতা নিয়ে আমার ভিতরে প্রশ্ন জাগে। সেই মানুষটার উপর কোনো কাজের ভার দিয়ে আদতেই কি রিলাই করা যাবে কি না এরকম একটা চিন্তা কাজ করতে থাকে।
ভণিতা বাদ দিয়ে আসল কথা বলি। শুক্রবার সারাদিন অফিস করে, কুষ্টিয়া ব্রাঞ্চের জন্য কিছু জিনিসপাতি কেনাকাটা করলাম। সেগুলোকে প্যাকিং করালাম, এস এ পরিবহনে বুকিং দিলাম। তারপর কুষ্টিয়া ব্রাঞ্চের দায়িত্ব(!!??) যার উপর, সেই জনাব কে সব কিছু বিস্তারিত ভাবে এস এম এস করলাম। সবশেষে এস এম এস বুঝতে যদি অসুবিধা হয় তাই ভেবে আবার ফোন করে সেটা কনফার্ম করলাম। হিসাব অনুযায়ী শনিবার দুপুর সাড়ে বারোটার ভিতর জিনিসগুলা পৌছিয়ে যাবার কথা। ধরি রাস্তাঘাটের জন্য তিন সাড়ে তিন ঘণ্টা দেরী হতে পারে। সেই হিসেবে বিকাল চারটা নাগাদ জিনিসগুলো দায়িত্ব(!!??) প্রাপ্ত অফিসারের হাতে পৌঁছুবে। সেগুলো সেট আপ করতে আরও ধরি আধ ঘণ্টা। বিকাল সাড়ে চারটা। অফিস টাইম শেষ হতে আধ ঘণ্টা বাকি। অন্ততঃ একটা ফোন দিয়ে তিরিশ সেকেন্ডেও তো বলা যায় "হ্যাঁ। জিনিসগুলো আমার হাতে এসে পৌঁছেছে।" আমাদের ভিতর সেই সংস্কৃতিটা আসলে মনেহয় এখনও গড়ে ওঠেনি। দেখি রবিবার দায়িত্ববান(!!??) জনাব কি করেন। ওহো, এর আগেও তাকে কিছু জিনিস পাঠানো হয়েছে যার প্রাপ্তিস্বীকার আমার নিজেরই ফোন করে জানতে হয়েছে, তাও এক সপ্তা পর Steve Steve Steve

**
মধ্যবিত্তের আর কিছু না থাক ইগো সংক্রান্ত প্রব্লেমটা খুব চওড়া। ধরা যাক কোনো কাছের মানুষের বিয়ের অনুষ্ঠান। কিন্তু সেখানেও প্রশ্ন; ওখানে কেনো যাবো, আমাকে কি কার্ড দিয়েছে?
কার্ড দেয়ার পর; এত দেরী করে কার্ড কেন দিলো? আসলে আমার উপস্থিতির কোনো গুরুত্ব নেই ওদের কাছে।
যাওয়ার ডিসিশন নেবার পর; এত আগে কেনো যাবো? ওরাতো শুধু বিয়েতে যাবার জন্য কার্ড দিয়েছে, গায়ে হলুদের কথাতো বলেনি, অ্যাটলিস্ট মুখেও বলতে পারতো।
শালার মিডিলক্লাস সেন্টু Puzzled Puzzled Puzzled

***
এক বন্ধু। যে আমার এক বিশাল বিপদের সময় নিস্বার্থ ভাবে হেল্প করেছে। সেই তাকেই এখন চিনতে কষ্ট হয়। ছয়মাসে-বছরে কোনো যোগাযোগ নেই। যখন তার নিজের কোনো কার্যসিদ্ধির প্রয়োজন, ঠিক তখনই তার উদয় হয়। মিলাতে কষ্ট হয়। ছেলেটা খাটতে পারে খুব। কিন্তু তার লক্ষ্য কিভাবে কম খেটে বেশি আর্ণ করা যায়। এই কম খাটনি করতে গিয়ে সে যেই এফোর্টটা দেয়, সেইটা যদি কোনো চাকরী বা প্রচলিত ব্যবসার পিছনে দিতো তাহলে এতদিনে সে একটা ভালো পজিশনেই থাকতে পারতো। অনেকবার বুঝাতে চেষ্টা করেছি। বুঝবেনা। যাঃ শালা গাড়ল বলে ছেড়ে দিয়েছি Sick Sick Sick

****
বৃষ্টি হবার পর কই রোমান্টিক টাইপের কিছু লেখব, তা না নিজের মেজাজ খারাপের কিছু অংশ লিখে ফেললাম...

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

আহমাদ মোস্তফা কামাল's picture


লিখে তো ফেলছেনই, মেজাজ ঠান্ডা হইছে? হইলে এইবার একটা রোমান্টিক লেখা দেন! Wink

লীনা দিলরুবা's picture


লিখে তো ফেলছেনই, মেজাজ ঠান্ডা হইছে? হইলে এইবার একটা রোমান্টিক লেখা দেন!

হ্যা, বৃত্তর রোমান্টিক লেখা চাই।
বেল্লু কেন হৈলা সেইটা নিয়াও এক্টু রোমান্টিক কথাবার্তা হউক Wink

নাজ's picture


বেল্লু কেন হৈলা সেইটা নিয়াও এক্টু রোমান্টিক কথাবার্তা হউক Wink

Devil

সামছা আকিদা জাহান's picture


যাক মেজাজ গরম করে যা লখেছেন তাতেই আমরা আনন্দিত। ভাল থাকুন। তবে একথা বলি সবাই স্বার্থপর নয় । সবাই কারো কাছে স্বার্থপর কারো কাছে নয় তাই তো সভ্যতা টিকে আছে।

আরিশ ময়ূখ রিশাদ's picture


এই জিনিষটা আসলে খুব খারাপ লাগে যখন কেবল প্রয়োজনের সময় কেউ স্মরণ করে। হয়ত আবার এমনও হতে পারে, আমি যার সম্পর্কে এই জিনিষটা ভাবছি, সেও ভাবছে রিশাদ একটা স্বার্থপর!

সবার মতোই বলি, এবার একটা রোম্যান্টিক লেখা দিয়ে ফেলুন

নাজ's picture


বিয়ের দাওয়াত সংক্রান্ত ঘটনা সইত্য! অনেক দেখেছি। আবার মাঝে মাঝে নিজেও এমন করি। খেক খেক Wink

লীনা ফেরদৌস's picture


বিয়ের দাওয়াত সংক্রান্ত ঘটনা সইত্য! অনেক দেখেছি। আবার মাঝে মাঝে নিজেও এমন করি। খেক খেক Big smile

নজরুল ইসলাম's picture


বিয়ায় দাওয়াত না পাইলে লোকজন সেন্টু খায়, আর আমারে কেউ দাওয়াত না দিলে আনন্দ পাই।
বিয়া খাওয়াটা খুবই যাতনার ব্যাপার

শওকত মাসুম's picture


বিয়ের দাওয়াতে সবচেয়ে ভাল দিক হচ্ছে খাওয়ার ব্যবস্থা, আর খারাপ হইল উপহার দেওয়া। Wink আজকাল অনেকে (বেশি বড়লোকরা) কার্ডে গিফট আনতে না কইরা লেইখা দেয়। কী যে ভাল লাগে পড়তে Wink

১০

মাহবুব সুমন's picture


টিসু অনেক বছর বিয়া খাইনা

১১

রায়েহাত শুভ's picture


ধৈন্যা সবাইকে মেজাজ খারাপ পোস্ট পড়বার জন্যে...

এখন যেহেতু মেজাজ কিছুটা ঠান্ডা, সেহেতু এটাকে প্রথম পাতা থেকে সরিয়ে নিলাম...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...