ইউজার লগইন

ম্যাজিক বিষয়ক কয়েকছত্র...

▄▌মঙ্গল▐▄

পকেট ভরা ম্যাজিক নিয়ে হেঁটে গিয়েছিলাম পূবের পাহাড়ে,
চোখে রেখেছিলাম চিতার ক্ষিপ্রতা,
পায়ে, সরীসৃপ মসৃণতা।
দু'হাতে ধরা ছিলো ছিন্ন হৃদয়, বনদেবতার অর্ঘ্য...

▄▌বুধ▐▄

ম্যাজিক হ্যাটে বন্দী থাকা খরগোশের মনোবেদনা
স্পটলাইটে ঢাকা পড়ে যায়,
দর্শকের হাততালিতে চাপা পড়ে লুকোনো পায়রার কান্না;
নিজের দুঃখ গুলো পামিং করে দস্তানায় লুকিয়ে রাখে চৌকষ ম্যাজিশিয়ান,
আলোকজ্জ্বল মঞ্চে হাত নেড়ে সুখাভিনয়, পৌনঃপুনিক...

▄▌বৃহস্পতি▐▄

ঘুমিয়ে থাকা রাজকন্যেকে জাগাবো বলে
শিখে নিয়েছি তিনশ পনেরটা ম্যাজিক ট্রিক্স
বিনিময়ে হারিয়েছি অন্তর্গত জাদুকাঠির অধিকার
শুধু সেকারণেই
রাজকন্যে জেগে উঠলো অন্য জাদুকরের ছোঁয়াতে...

▄▌শুক্র▐▄

একটা ম্যাজিক মিরর কিনে দিয়েছিলাম তোমাকে
হয়তো সস্তা ছিলো, তাই তোমার চেয়ে সুন্দরী কারো ছবি ভেসে ওঠেনি
প্রতারক ভেবে সরিয়ে দিয়েছো দূরে
বোঝোনি সহজ সত্যটা, তুমিই আমার সুন্দরীতমা এ বিশ্ব ব্রহ্মাণ্ডে...

▄▌শনি▐▄

বিভ্রান্ত ম্যাজিসিয়ানের দিনলিপি লেখা মেঘের পরতে পরতে
বৃষ্টি হলেই নেমে আসবে মাটির বুকে
কিংবা, রোদের আঁচে ভেসে যাবে অন্য ঠিকানায়...

▄▌রবি▐▄

চাঁদের সাম্রাজ্যে প্রয়োজন নেই কোনো ম্যাজিকের।
জোছনার নিজস্বঃ ম্যাজিকে ভেসে যায় ম্যাজিসিয়ান,
ভুলে গিয়ে সকল জাদুসুত্র...

▄▌সোম▐▄

ম্যাজিক বাক্সটা বন্ধ করে দিতেই
ঝলমল জ্বলে উঠলো আলো
নিশ্চুপ হলঘরে উড়লো হাজার পায়রা...

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন
১

নিভৃত স্বপ্নচারী's picture


বিভ্রান্ত ম্যাজিসিয়ানের দিনলিপি লেখা মেঘের পরতে পরতে
বৃষ্টি হলেই নেমে আসবে মাটির বুকে
কিংবা, রোদের আঁচে ভেসে যাবে অন্য ঠিকানায়...

ভাল লাগলো ।

২

রায়েহাত শুভ's picture


অনেক ধন্যবাদ...

৩

শামান সাত্ত্বিক's picture


ভালই লাগলো। শুভেচ্ছা।

ঘুমিয়ে থাকা রাজকন্যেকে জাগাবো বলে
শিখে নিয়েছি তিনশ পনেরটা ম্যাজিক ট্রিক্স
বিনিময়ে হারিয়েছি অন্তর্গত জাদুকাঠির অধিকার
শুধু সেকারণেই
রাজকন্যে জেগে উঠলো অন্য জাদুকরের ছোঁয়াতে...

৪

জ্যোতি's picture


জুয়েল আইচের কাছে ভালো করে ম্যাজিক শিখেন। Smile
ভালো না বুঝলেও ভাল্লাগছে।

৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কিছু কিছু অংশ বুঝিনাই,
পুরোটা মিলিয়ে বেশ ভাল্লাগছে।
সপ্তাওয়ারী আইডিয়াটা দুরদান্তিস।

৬

বাফড়া's picture


মংগল , বুধ, বৃহস্পতি অসাম...বিশেষ কইরা ফেবুতে বুধ পইড়া চমকাইছিলাম... যার পর নাই মুগ্ধতা... বৃহস্পতি মনে হয় হিউম্যাম লাইফের চিরাচরিত স্টোরি...

রবি টা একদম বানানো মনে হইছে... Sad ...

৭

জেবীন's picture


শনি, রোবি টেমোন লাগে নাই, মানে অন্যগুলো পড়ে চমকে যাওয়ার মতোন লাগেনি, সোমকে লেগেছে যে দিন মিলানোর জন্যেই লেখা, বাকিগুলা স্ট্যাটাসেই পড়ে মনে লাগছে। Smile

৮

তানবীরা's picture


বৃহস্পতি রকস Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...